আশা ইব্ন কায়স ইব্ন সা'লাবার বৃত্তান্ত ৬৫ উঠলেন। তা দেখে মজলিসের লোকেরা ভাদের একজনকে বলল : তুমি তার অনুসরণ কর আর তিনি কি করেন তা দেখ। | ও রাবী বলেন : রাসূলুল্লাহ্ সো) বের হয়ে সোজা আবূ জাহলের বাড়ি উপস্থিত হলেন এবং তার দরজায় করাঘাত করলেন। তখন সে জিজ্ঞেস করল : তুমি কে? তিনি বললেন : মুহাম্মদ । তুমি আমার কাছে বেরিয়ে এস। আবু জাহল বের হয়ে তাঁর কাছে আসল। এ সময় ভয়ে তার মুখ বিবর্ণ ছিল, প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল । রাসূলুল্লাহ্ সো) বললেন : তুমি এই লোকটির পাওনা দিয়ে দাও। সে ৰলল : হ্যা, দাড়ান, আমি এক্ষণই তার পাওনা দিয়ে দিচ্ছি। রাবী বলেন : এই বলে সে ভিতরে _ চলে গেল এবং তার পাওনাসহ বেরিয়ে এসে তাকে তা দিয়ে দিল। এরপর রাসূলুল্লাহ্ (সা) ফিরে আসলেন এবং ইরাশীকে বললেন : তুমি আপন কাজে চলে যাও। ইরাশী আবার সেই সজলিসে গিয়ে হাযির হল। তাদের লক্ষ্য করে সে বলল : আল্লাহ্ তা'আলা তাকে উত্তম বিনিময় দিন। আল্লাহ্র কসম! তিনি আমার পাওনা আদায় করে দিয়েছেন। আবূ জাহলের ভীত হওয়ার কারণ | | | কুরায়শদের প্রেরিত লোকটিও ফিরে আসল । তারা জিজ্ঞেস করল : আচ্ছা, কি দেখলে ? সে বলল : দেখালাম এক মহা-বিস্ময়। আল্লাহ্র কসম! তিনি গিয়ে শুধু আবূ জাহ্লের দরজায় ৰরাঘাত করলেন। তখন আবূ জাহ্ল বেরিয়ে আসল । কিন্তু ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা । সুহাম্মদ (সা) তাকে বললেন : এই লোকটির পাওনা দিয়ে দাও। তখন সে বলল : হা, দিচ্ছি। শ্বকটু দাড়ান, এক্ষণই তার পাওনা দিয়ে দিচ্ছি। এই বলে সে ভিতরে গেল এবং তার পাওনা গ্রনে তাকে দিয়ে দিল। রাবী বলেন : একটু পরেই আবু জাহ্ল স্বয়ং সে মজলিসে গিয়ে উপস্থিত হল। তখন তারা তাকে ধিকার দিয়ে বলল : আপনার কি হয়েছে ? আজ যা করলেন, আল্লাহ্র কসম! এরূপ কর্রতে আর কখনও আপনাকে দেখিনি । সে বলল : ধিক তোমাদের! আল্লাহ্র কসম! সে গিয়ে ফন আমার দরজায় করাঘাত করল এবং আমি তার সামনে বেরিয়ে এসে দেখি যে, তার ষাখার উপর একটি ভয়ানক আজব উট । অতবড় মাথা, কাধ আর দীতবিশিষ্ট উট আমি ইতিপূর্বে আর কখনো দেখিনি। আল্লাহ্র কসম! তখন যদি আমি তার পাওনা শোধ করতে অস্বীকার করতাম, তবে সে উট আমাকে খেয়ে ফেলত। রাহ লট এর লাখে কানা বরালিবীর মদ নববী (সা)-এর বিজয়, গাছের আশ্চর্য ঘটনা ইব্ন ইসহাক বলেন : আমার পিতা ইসহাক ইব্ন ইয়াসার বর্ণনা করেছেন যে, মুত্তালিব ক্ষাত্রের কুকানা ইবৃন 'আবৃদ ইয়াধীদ ইব্ন হাশিম ইব্ন “আবদুল মুত্তালিব ইবৃন “আবৃদ মানাফ আন্রতুন নবী (সা) ২য় খড)__৯ দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।