Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ 5. সীরাতুন নবী (সা) বলল : হে আবূ বাসীর! তিনি যে ব্যভিচার নিষিদ্ধ করেন। আ"শা বলল : আল্লাহ্র কসম! কাজটি গুরদতর, এতে আমার কোন্‌ আগ্রহ নেই। তখন সে আবার তাকে বলল : তিনি তো মদপানকেও হারাম বলেন। আ"শা বলল : হ্যা, আল্লাহ্‌র, কসম! এতে অবশ্য আমার কিছুটা আসক্তি আছে। বরং এ বছর আমি মন্কা থেকে ফিরে যাচ্ছি। এ বছর আমি স্বাদ মিটিয়ে মদপান করব। এরপর ফিরে এসে ইসলাম গ্রহণ করব। এই বলে আ'শা ফিরে যায়। কিন্তু সে বছরই সে মারা যায় । সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আর ফিরে আসেনি । রাসূলুল্লাহ্‌ সো)-এর সামনে আবূ জাহলের লাঞ্ুনা-_ : ইব্‌ন ইসহাক বলেন : আল্লাহ্‌র দুশমন আবূ জাহল ইব্‌ন হিশাম ঘদিশু রাসূলুল্লাহ *সা)-এর ঘোর দুশমন ছিল, তার মনে ছিল তীর প্রতি প্রচণ্ড বিদ্ব্ষ এবং তাঁকে উতলীড়নও করত সেই মাত্রায়, হি যা রত অপমানিত করতেন। আমার কাছে বর্ণনা করেন যে, ইব্‌ন হিশাম বলেন : ইরাশা গোত্রের এক ব্যক্তি তার কয়েকটি উট নিয়ে মক্কায় আসে । আবূ জাহ্‌ল তার থেকে সে উট খরিদ করে নেয়। কিন্তু দাম নিয়ে টালবাহানা শুরু করে দেয়। নিরুপায় হয়ে সে ইরাশী কুরায়শদের একটি সভাস্থলে এসে উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ্‌ সো) মসজিদের এক পাশে বসেছিলেন। ইরাশী লোকটি বলল : হে কুরায়শরা । কেউ আছে কি, যে আবুল হাকাম ইব্‌ন হিশামের কাছ থেকে আমার উটের দাম আদায় করে দেবে ? আমি একজন বিদেশী মুসাফির । সে আমারহক আদায়ে গড়িমসি করছে। রাবী বলেন : তখন সে মজলিসের লোকেরা তাকে বলল : তুমি কি এ বসা লোকটি [রাসূলুল্লাহ্‌ (সা)]-কে দেখতে পাচ্ছ না, তুমি তার কাছে যাও সে তোমার পাওনা তার থেকে আদায় করে দেবে। রাসূলুল্লাহ্‌ (সা) ও আবূ জাহলের মধ্যকার দুশমনির কথা জানত বলেই তারা এপ করেছিল! আবু জাহল থেকে লোকটির জন্য রাসূলুল্লাহ (সা)- এর ন্যায়বিচার আদায় . ইরাশী লোকটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে এসে বলল, হে আল্লাহ্‌র বান্দা! আবুল হাকাম ইব্‌ন হিশামের কাছে আমার কিছু পাওনা আছে, কিন্তু আমাকে দুর্বল পেয়ে সে তা আদায়ে গড়িমসি করছে।.আমি একজন বিদেশী মুসাফির । আমি এ মজলিসের লোকদের কাছে তার থেকে আমার হক আদায়ের ব্যাপারে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তারা আপনাকে দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনি তার কাছ থেকে আমার পাওনা আদায় করে দিন, আল্লাহ্‌ আপনার প্রতি রহম করবেন । তিনি (সা) বললেন : তার কাছে চল, রাসূলুল্লাহ্‌ (সা) নিজেও তার সঙ্গে দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।