Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

| মহাপরিচালকের কথা রাব্বুল আলামীন মহান আল্লাহ্‌র প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা) সর্বকালের সমথ মানবগোষ্ঠীর জন্য সর্বোত্তম আদর্শ, শ্রেষ্ঠতম পথ প্রদর্শক। তীর অনুকরণ ও অনুসরণের মধ্যেই নিহিত আছে ইহকালীন ও পরকালীন জীবনের শান্তি, কল্যাণ ও নাজাতের নিশ্চয়তা । তিনি দীন ইসলামের জীবন্ত প্রতীক। তাঁর পবিত্র জীবন কুরআন পাকেরই বাস্তব . রূপ। ইসলামী জীবন গঠনের জন্য তাই তাঁর সীরাত সম্পর্কিত জ্ঞান আহরণ অপরিহার্য । এ গুরুত্ব অনুধাবন থেকেই যুগে যুগে দেশে দেশে বিভিন্ন ভাষায় রচিত ও সংকলিত হয়েছে অসংখ্য সীরাত গ্রন্থ। রা আবু মুহাম্মদ আবদুল মালিক ইবৃন হিশাম মুআফিরী (র) (মৃত্যু ২১৮ হি.) সীরাত শাস্ত্রে অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ। তার সংকলিত “সীরাতুন নববিয়্যাহ' সংক্ষেপে “সীরাতে ইব্‌ন হিশাম' সুপ্রাচীন, মৌলিক, নির্ভরযোগ্য ও বিশ্বখ্যাত গ্রন্থ যার এঁতিহাসিক মূল্য অপরিসীম। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলাভাষীদের সামনে এ অমূল্য গ্রন্থের তরজমা পেশ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। _ সীরাতে ইবৃন হিশাম মূলত আল্লামা ইবৃন ইসহাকের সর্বাধিক প্রামাণ্য ও নির্ভরযোগ্য গ্রন্থ “সীরাত ইব্‌ন ইসহাক'-এর সংক্ষিপ্ত রূপ। আল্লামা ইৰ্ন ইসহাক এগ্রন্থ্‌ প্রণয়ন করেন আব্বাসী খলীফা মামুনের শাসনামলে । এতে রয়েছে হযরত আদম (আ) থেকে শেষনবী হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত বিস্তারিত বর্ণনা । এর অধ্য থেকে ইব্‌ন হিশাম তীর গ্রন্থে সংকলন করেছেন হযরত ইসমাঈল (আ) থেকে হযরত হযরত মুহাম্মদ (সো) পর্যন্ত ঘটনাবলী । টিনার চারখণ্ডে সমাপ্ত এ-সীরাত গ্রন্থখানি ১৯৯৪ সালে প্রথম প্রকাশিত হয়৭ মুদ্রিত সমুদয়. কপি নিঃশেষ হওয়ায় বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো। সংশোধিত ও পুনঃসম্পাদনাকৃত এ সংফ্করণটিও সুধী পাঠকমহলের নিকট সমাদৃত হবে বলে আমরা আশাবাদী । আমরা এ গহ্থের সাথে সংশিষ্ট অনুবাদকবৃন্দ, সম্পাদকমণ্লী, অনুবাদ ও সংকলন বিভাগের সহকর্মিগণকে আত্তরিক মুবারকবাদ জানাই । সে পচ ও) 2৮8১৮ মহান আল্লাহ্‌ এ মহতী কাজে আমাদের সবার খিদমত কবুল করুন । আমীন! দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।