৪৪ সীরাতুন নবী (সো) বি রাবার জে হয দেওয়া হয়, তখন আমার হৃদয় অনুতাপ ও বেদনায় ভরে উঠে। | : সুক্তিপণের পরিমাণ ্ ইব্ন হিশাম বলেন : তখন মুশরিকদের মুক্তিপণ ছিল জনপ্রতি চার হাজার দিরহাম থেকে এক হাজার পর্যন্ত কিন্তু যাদের কিছুই ছিল না, তাদের প্রতি রাসূলুল্লাহ্ সো) অনুধহ করেছিলেন। রাসূলুল্লাহ্ (সা)-কে হত্যার জন্য তাকে সাফওয়ানের প্ররোচনা ইব্ন ইসহাক বলেন : আমাকে মুহাম্মদ ইবৃন জা“ফর ইব্ন যুবায়র, উরওয়া ইব্ন যুবায়রের সুত্রে এ তথ্য শুনিয়েছেন যে, বদরের যুদ্ধে কুরায়শদের বিপর্যস্ত হওয়ার কিছুদিন পর উমায়র : ইব্ন ওয়াহব জুমাহ হাতীমের কাছে সাফওয়ান ইব্ন উমাইয়ার সাথে বসে। উমায়র ইবৃন ওয়াহব ছিল কুরায়শদের মধ্যে একজন দুষ্ট লোক। রাসূলুল্লাহ্ সা)-এর মন্কায় অবস্থানকালে তাঁকে এবং তার সাহাবীদেরকে যারা নির্যাতন করত, সে ছিল তাদের অন্যতম। তার ছেলে ওয়াহব ইব্ন উমায়রও বদরের বন্দীদের মধ্যে ছিল। ইব্ন হিশাম বলেন : রাতকে রিপার ইব্ন ইসহাক বলেন : আমাকে মুহাম্মদ ইব্ন জাফর ইব্ন যুবায়র, উরওয়া ইব্ন যুবায়র রো) সূত্রে শুনিয়েছেন যে, তিনি বদরের গর্তে নিক্ষিপ্তদের মর্মান্তিক পরিণতির আলোচনা করলে সাফ্ওয়ান বলল : আল্লাহ্র শপথ! এদের নিহত হওয়ার পর বেঁচে থাকার কোন সার্থকতা _ নেই.। উমায়র তাকে বলল : আল্লাহ্র শপথ! তুমি সত্যই বলেছ। আল্লাহ্র কসম! আমি যদি খণী না হতাম, যা আদায়ের কোন পথ আমার কাছে.নেই, আর আমার সন্তানগুলো যদি না থাকত, যাদের আমার পর ধ্বংস হয়ে যাওয়ার আশংকা করছি, তবে আমি অবশ্যই গিয়ে মুহাম্মদকে হত্যা করে ফেলতাম । আরো কারণ হল আমার ছেলে তাদের হাতে বন্দী রয়েছে। বর্ণনাকারী বলেন : সাফওয়ান সুযোগ বুঝে বলল : তোমার খণের দায়িত্ব আমার, আমি তা পরিশোধ করব । তোমার সন্তানরা আমার সন্তানদের সাথে থাকবে । যতদিন তারা বেঁচে থাকবে, আমি তাদের সাহায্য করব। এমনটি হবে না যে, কোন কিছু আমার রয়েছে আর তারা পায়নি । তখন উমায়র তাকে বলল : তবে তুমি আমাদের এ বিষয়টি গোপন রাখ। সাফওয়ান বলল : তাই করব। বর্ণনাকারী বলেন : উমায়র তার তরবারি ধারালো ও বিষাক্ত করিয়ে নিল। তারপর মদীনায় গিয়ে পৌঁছল । উমর ইবৃন খাত্তাব রো) তখন কয়েকজন মুসলমানের সাথে বদরের বিষয়েই আলোচনা করছিলেন। তারা আলোচনা করছিলেন, আল্লাহ্ যে সম্মান মুসলমানদের .. দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।