Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

বদর যুদ্ধ : ূ ৩৩৫ রাসূলুল্লাহ্‌ (সা)-এর কন্যা যখন প্রস্তুতি-পর্ব সমাপ্ত করে ফেললেন, তখন তার দেবর অর্থাৎ তার স্বামীর ভাই কিনানা ইবন রাবী একটি উট নিয়ে এল। তিনি তাতে সওয়ার হলেন। কিনানা তার তীর-ধনুক সাথে নিল এবং তাকে নিয়ে প্রকাশ্য দিবালোকে রওয়ানা হল। কিনানা উটের রশি টেনে আগে আগে চলছিল, আর যয়নব (রা) ছিলেন হাওদার ভেতর । কুরায়শদের কতিপয় লোক বিষয়টি নিয়ে আলোচনা করল এবং তারা তাদের ধরার জন্য বের হয়ে গেল। 'যু-তুওয়া” নামক স্থানে পৌঁছে তারা তাদের ধরে ফেলল । সর্বপ্রথম যে ব্যক্তি তাদের সামনে এল, সে ছিল হুবার ইব্‌ন আসওয়াদ ইবৃন মুত্তালিব ইবৃন আসাদ ইব্ন আবদুল উষ্যা ফিহরী। হুবার তার বর্শা দ্বারা যয়নাব (রা)-কে ভয় দেখাল । তিনি ছিল হাওদার.ভিতর ৷ বলা হয় : তিনি অন্তঃসত্তা ছিলেন। ফলে প্রচণ্ড ভয়ে তীর গর্ভপাত ঘটে যায়। তখন তীর দেবর কিনানা - হাটু গেড়ে বসে পড়ল এবং তুণীর হতে তীর বের করে ধনুকে সংযোজন করল । এরপর রলল : আল্লাহ্র কসম! আমার কাছে যে-ই আসবে, আমি তাকে আমার তীরের নিশানা বানাব । এ অবস্থা দেখে সবাই তার থেকে পিছিয়ে গেল। আবু সুফইয়ান একদল কুরায়শসহ তার সামনে এসে বলল : ওহে! তুমি আমাদের থেকে তোমার তীর সংযত কর। আমরা তৌমার সাথে কথা বলি। কিনানা সংযত হল। তখন আবু সুফইয়ান আরও কাছে এসে.তার সামনে দীড়াল এবং বলল : তুমি কিন্তু কাজটি ঠিক করনি। তুমি প্রকাশ্য দিবালোকে এ মহিলাকে নিয়ে সকলের সামনে দিয়ে বের হলে, অথচ তুমি জান, আমরা কি মুসীবত ও বিপাকে আছি; মুহাম্মদের কারণে আমাদের মাঝে কী অবস্থার সৃষ্টি হয়েছে! তুমি যেভাবে প্রকাশ্যে সকলের চোখের সামনে তার মেয়েকে নিয়ে বের হয়ে এলে, তাতে লোকে ভাববে, বদরে আমাদের যে সর্বনাশ ঘটে গেল, তদ্দরুন আমরা নিতান্তই অসহায় হয়ে পড়েছি। আমাদের চরম দুর্বলতা ও পর্যুদস্ত, হওয়ার কারণেই তুমি এমনটি করতে পেরেছ। আমার জীবনের কসম! তার বাপ থেকে তাকে আটকে রাখার কোন প্রয়োজন আমাদের নেই। এভাবে প্রতিশোধ গ্রহণেরও কোন ইচ্ছা আমাদের নেই। কিন্তু তবু তুমি মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যাও। এরপর যখন পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং লোকে বলবে, আমরা তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, তখন গোপনে তুমি তাকে নিয়ে বের হয়ে যাবে এবং তাকে তার প্লিতার কাছে পৌঁছে দেবে। কিনানা তাই করল । এরপর যয়নব আরো কিছুদিন মক্কায় অবস্থান করলেন। অবশেষে যখন পরিস্থিতি শান্ত হল, তখন এক রাতে কিনানা তাকে নিয়ে বের হল এবং যায়দ ইব্‌ৃন হারিসা রো) ও তার সঙ্গীর কাছে তাকে সোপর্দ করল। তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে চলে আসলেন। ৮ ইব্‌ন ইসহাক বলেন : আবদুল্লাহ্‌ ইব্‌ন রাওয়াহা (রা) কিংবা বনু সালিম ইবৃন আওফের ভ্রাতা আবূ খায়সামা (রা) যয়নব (রা)-এর ঘটনা সম্পর্কে বলেন, ইব্ন হিশাম বলেন : কবিতাটি আবু খায়সামার : ও দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।