৩৩৪ . সীরাতুন নবী সো) . মন্কাবাসীরা যখন তাদের বন্দীদের যুক্তির জন্য মুক্তিপণ দিয়ে পাঠাল, তখন রাসূলুল্লাহ্ সো)-এর কন্যা যয়নব (রা) তাঁর স্বামী আবুল আস ইব্ন রাবীর মুক্তির জন্য কিছু মালামাল পাঠিয়ে দিলেন। সে মালের মধ্যে ছিল একখানি হার, যা খাদীজা (রো) তার বিদায়ের সময় তার গলায় পরিয়ে আবুল আসের কাছে পাঠিয়েছিলেন। আয়েশা (রা) বলেন : যখন রাসূলুল্লাহ্ (সা) হারখানি দেখলেন, তখন তিনি দুঃখ-ভারাত্রান্ত হয়ে উঠলেন এবং বললেন : যদি তোমরা ভাল মনে কর, তবে বন্দীকে বিনাপণে মুক্তি দিয়ে দাও এবং তার মাল তাকে ফেরত দিয়ে দাও। তখন সাহাবীগণ বললেন : হ্যা, 59581575598 দিলেন এবং যয়নব (রা)-এর সমস্ত মালামাল ফেরত পাঠালেন। মদীনার পথে যয়নব রো) ইব্ন ইসহাক বলেন : রিভার তানি আবুল আম নিজেই রাসূলুল্লাহ সো)-কে প্রতিশ্রুতি দিয়েছিল যে, সে যয়নবকে মদীনায় আসার সুযোগ দেবে । এমনও হতে পারে যে, এটা আবুল আসের মুক্তির শর্ত ছিল, কিন্তু বিষয়টি না তার থেকে এবং না রাসূলুল্লাহ্ সো) থেকে স্পষ্ট হওয়ায় আমরা জানতে পারিনি প্রকৃত ঘটনা কি ছিল। আবুল আস মুক্তি পেয়ে যখন মক্কার উদ্দেশে বের হল, তখন রাসূলুল্লাহ্ (সা) জনৈক আনসারী সাহাবীসহ যায়দ ইব্ন হারিসা (রা)-কে মক্কায় পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন: তোমরা “বাত্ন ইয়াজাজ' নামক স্থানে গিয়ে অপেক্ষা করবে । যয়নব সেখানে এসে পৌছবে, তখন তোমরা তাকে'নিয়ে আমার কাছে চলে আসবে । নির্দেশমত তারা বের হয়ে : পড়লেন । এ ঘটনাটি ছিল বদর যুদ্ধের একমাস পরে বা তার কাছাকাছি সময়ে । আবুল আস মক্কায় এসে যয়নবকে তার পিতার কাছে চলে যেতে বলল। সুতরাং তিনি যাত্রার প্রস্তুতি শুরু করে দিলেন। | ইব্ন ইসহাক বলেন : আমার নিকট আবদুল্লাহ্ ইব্ন আবূ বকর বর্ণনা করেন যে, আমি যয়নব (রা)-এর সূত্রে জানতে পেরেছি, তিনি বলেছেন : আমি আমার পিতার কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এ সময় একদিন উত্বার কন্যা হিন্দ এসে আমার সাথে সাক্ষাৎ করল এবং বলল : হে মুহাম্মদ-তনয়া! শুনলাম আপনি নাকি পিতার কাছে চলে যেতে চাচ্ছেন? যয়নব (রা) বলেন : আমি বললাম, এমন ইচ্ছা আমার নেই। সে বলল : হে আমার চাচাত বোন, এমনটি করবেন না। যদি যেতে চান, আর পথ খরচার জন্য অর্থ-কড়ি দরকার পড়ে, তবে তা আমার কাছে বলবেন। আমি আপনার প্রয়োজন পূরণ করব । আমার কাছে কিছু চাইতে লজ্জাবোধ করবেন না। পুরুষদের মাঝে যা-কিছু চলছে, তা যেন আমাদের নারীদের মধ্যে অনুপ্রবেশ না করে। | ও যয়নব (রো) বলেন : আল্লাহ্র কসম! আমি জানতাম সে যা বলে তা করবে, কিন্তু তবু আমি তার ব্যাপারে সতর্ক থাকলাম । তাই আমি মদীনা-যাত্রার ইচ্ছার কথা তার কাছে অস্বীকার করলাম এবং ভিতরে ভিতরে আমার প্রস্তুতি সম্পন্ন করলাম । দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।