Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

বদরু ৩৩৩ সন্তানতুল্য মনে করতেন । এরপর আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ (সা)-কে যখন নবুওয়াতের মর্যাদার ভূষিত করলেন, তখন খাদীজা রো) ও তার কন্যাগণ তীর প্রতি ঈমান আনলেন ও- তাকে বিশ্বাস করলেন। তারা সকলেই সাক্ষ্য দিলেন যে, তিনি যা নিয়ে এসেছেন, তা সত্য ।. মোটকথা তারা তার দীনের অন্তর হয়ে গেলেন। কিনতু আবুল আস তার শির্কের উপরই - অটল থাকল। এছাড়া রাসূলুল্লাহ (সো) আবু লাহাবের পুত্র উতবার কাছে রুকায্যা (রা) অথবা উদ্ু কুলসুম (রো)-কে বিবাহ দিয়েছিলেন। অবশেষে যখন তিনি কুরায়শদের কাছে খোলাখুলিভাবে আল্লাহ্‌র _ দীন ও তজ্জনিত শত্রুতা প্রকাশ করলেন, তখন তারা বলল : তোমরা মুহাম্মদকে সর্ব প্রকার চিন্তা হতে মুক্ত করে দিয়েছ। তোমরা তার মেয়েদের তার কাছে ফিরিয়ে দাও এবং তাদের চিন্তায় তাকে ডুবিয়ে রাখ । সেমতে তারা আবুল আসের কাছে গেল-এবং তাকে বলল : তুমি তোমার স্ত্রীকে ত্যাগ কর। এরপর তুমি কুরায়শের যে নারীকেই চাও, আমরা তাকে তোমার . সাথে বিয়ে দিয়ে দেব। আবুল আস বলল : না, আল্লাহর কসম! আমি আমার স্ত্রীকে ত্যাগ করব না। আর আমি তার পরিবর্তে আর কোন কুরায়শ রমণী চাই না। ইব্‌ন ইসহাক বলেন : আমার কাছে এ বর্ণনা পৌছেছে যে, রাসূলুল্লাহ (সা) জামাতা হিসাবে আবুল আসের প্রশংসা করতেন। এরপর তারা আবু লাহাবের পুত্র উত্বার কাছে গেল। তারা তাকে বলল : তুমি মুহাম্মদের কন্যাকে তালাক দাও, তুমি কুরায়শদের যে মহিলাকে বিয়ে করতে চাও আমরা তার সাথে তোমাকে বিয়ে দেব। সে বলল : তোমরা যদি আমাকে আবান ইবৃন সাঈদ ইবন আস অথবা সাঈদ ইব্‌ন আসের কন্যার সাথে বিয়ে দিতে পার, তাহলে আমি তাকে ত্যাগ করব । সুতরাং তারা তার সাথে সাঈদ ইবৃন আসের কন্যাকে বিবাহ দিয়ে দিল। ফলে সে তার স্ত্রীকে ত্যাগ করল। উল্লেখ্য তখনও নবী দুহিতার সাথে তার মিলন হয়নি । আল্লাহ্‌ তা'আলা তার সম্মান রক্ষার্থে উত্বার হাত থেকে তীকে নিষ্কৃতি দিলেন। আর উত্বাকে করলেন লাঞ্ছিত । পরে উসমান ইব্‌ন আফ্ফান রো)-এর সাথে তার বিবাহ হয়। .... মক্কায় রাসূলুল্লাহ্‌ (সা) (এরূপ আত্মীয়তাকে) না বৈধ করতেন, না অবৈধ । কেননা তিনি ছিলেন শত্রুদের চাপের মুখে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর কন্যা যয়নব রো) ইসলাম গ্রহণ করলে তার ও আবুল আস ইব্‌ন রাবী“-এর মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম ছিলেন না। এ পরিপ্রেক্ষিতে যয়নব ইসলামে বহাল থেকে তার সাথে বসবাস করতে থাকলেন; আর আবুল আস শির্কের উপর অটল থাকল। অবশেষে রাসূলুল্লাহ (সা) যখন হিজরত করেন এবং কুরায়শরা বদর পর্যন্ত এগিয়ে যায়, তখন এদের সাথে আবুল আস ইব্‌ন রাবী'ও যোগ দেয়। আবুল আস বদর যুদ্ধে অন্য বন্দীদের সাথে বন্দী হয় এবং মদীনাতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আসে। ইব্‌ন ইসহাক বলেন : আমার নিকট ইয়াহ্ইয়া ইবৃন আব্বাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন যুবায়র বর্ণনা করেন, তার পিতা আববাদ (র)-এর সূত্রে এবং তিনি আয়েশা (রো) থেকে । তিনি বলেন : দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।