বদর যুদ্ধ | ৩৩১ _ ইব্ন ইসহাক বলেন : উমর (রা) রাসূলুল্লাহ্ (সা)-কে বললেন : ইয়া রাসূলান্লাহ্ সো)! আপনি অনুমতি দিলে আমি সুহায়লের সামনের উপর-নীচের দুটো করে দাত উপড়ে ফেলব । যাতে তার জিহবা বেরিয়ে আসে এবং আপনার বিরুদ্ধে আর বক্তৃতা দিতে না পারে। তখন রাসূলুল্লাহ্ সা) বললেন : আমি তার মুখ বিকৃত করব না। তা হলে নবী হওয়া সত্বেও আল্লাহ্ আমার মুখ বিকৃত করবেন। ইব্ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্ (সা) উমর (রা)-কে এ কথাও বলেছিলেন যে, এক সময় সুহায়ল এমন ভূমিকাও পালন করতে পারে যা তেমন নিন্দনীয় নয় । এ ভূমিকার কথা পরে উল্লেখ করা হবে (হুদায়বিয়ার সন্ধির সময় কুরায়শ পক্ষের প্রধান আলোচক ছিল এই সুহায়ল ইব্ন আমর)। ইব্ন ইসহাক বলেন : যখন মিকরায তাদের সঙ্গে সুহায়লের মুক্তির ব্যাপারে কথাবার্তা বলে তাদের সন্তুষ্টই করল, তখন তারা বললেন : যা দেওয়ার আমাদের দিয়ে দাও। সে বলল : তার পরিবর্তে আমাকে বন্দী করে রাখুন। আর তাকে ছেড়ে দিন, যাতে সে আপনাদের কাছে তার ফিদ্য়া পাঠাতে পারে। তখন তারা সুহায়লকে ছেড়ে দিলেন এবং মিকরাযকে বন্দী হিসাবে রেখে দিলেন । এ সময় মিকরায বলে : আমি সে যুবককে ছাড়াবার জন্য আটটি দামী উট দিয়েছি, জরিমানা গোলামরা নয়, শরীফরা আদায় করে থাকেন। আমি আমার হাতকে বন্দী রাখলাম । অথচ নিজকে বন্দী রাখার পরিবর্তে মাল বন্ধক রাখা সহজ ছিল। কিন্তু আমি অপমানিত হওয়াকে ভয় করেছি। আমি বললাম : সুহায়ল আমাদের মধ্যে উত্তম ব্যক্তি। এজন্য আমাদের বাচ্চাদের জন্য তাকে নিয়ে যাও। যাতে আমি আশার আলো দেখতে পারি । আমর ইব্ন আবু সুফইয়ানের বন্দীদশা _ ইব্ন ইসহাক বলেন : আমার নিকট আবদুল্লাহ্ ইব্ন আবু বকর বর্ণনা করেন যে, বদর যুদ্ধে যারা রাসূলুল্লাহ (সা)-এর হাতে বন্দী হয়েছিল, কান বাজান হব্নাদারবও ছিল তাদের একজন । সে ছিল উক্বা ইব্ন আবু মু'আয়তের 'দৌহিত্র। ইব্ন হিশাম বলেন : জি রিতা নাউ মুআয়ত ইবৃন আবু আমরের বোন ।. ইব্ন হিশাম বলেন : তাকে বন্দী করেছিলেন আলী ইব্ন আবু তালিব রো)। ইব্ন ইসহাক বলেন : আমার নিকট আবদুল্লাহ্ ইব্ন আবূ বকর বর্ণনা করেন যে, আবৃ সুফইয়ানকে বলা হত, তোমার ছেলে আম্রকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আন। সে বলল : আমার উপর একই সাথে আমার রক্ত ও আমার মাল একত্রিত হবে? তারা হানযালাকে হত্যা করেছে, এখন আবার আমরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনব? থাকতে দাও তাকে তাদের হাতে । তারা তাকে যতদিন ইচ্ছা, বন্দী করে রাখুক। রাবী বলেন : সে রাসূলুল্লাহ সো)-এর কাছে মদীনায় বন্দী অবস্থায় কাটাচ্ছিল। ইত্যবসরে একদিন আমর ইব্ন আওফ গোত্রের শাখা বনূ মু'আবিয়ার সা'দ ইব্ন নু'মান ইব্ন আক্কাল দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।