কুরা়পদের ভয় পেতেন এবং তাদের বিরোধিতা করা অপসন্দ করতেন এবং নিজের মুসলমান _ হওয়ার ব্যাপারটা তিনি গোপন রাখতেন। তার অনেক সম্পদ ছিল এবং বই লৌককে তিনি অর্থ দিয়ে রেখেছিলেন । আবু লাহাব বদর যুদ্ধে নিজে অংশগ্রহণ না করে, সে তার পরিবর্তে আসী ইব্ন হিশাম ইবন্ মুশীরাকে পাঠিয়েছিল। অন্য লোকেরাও এরূপ করেছিল। যে নিজে যায়নি সে তার বদলে অন্য একজনকে পাঠিয়েছিল। আবু লাহাব যখন বদরের পরাজয়ের কথা জানল, তখন আল্লাহ্ তাকে ভীষণ অপমানিত করলেন। কিন্তু আমরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেছিলাম । আমি দুর্বল ছিলাম। তীর বানাবার কাজ করতাম । যমযমের পাশে অবস্থিত তাবুতে বসে সেগুলো ঠিক করতাম । একদিন আমি এঁ কক্ষে বসে কাজ করছিলাম । তখন আব্বাসের স্ত্রী উম্মুল ফযল আমার কাছেই বস্সা ছিলেন । আমরা কুরায়শের পরাজয়ের খবরে আনন্দিত হয়েছিলাম । এ সময় আবূ লাহাব শোচনীয় অবস্থায় পা হেচড়াতে হেড়াতে এসে তাবুর এক কোণে আমার দিকে পিঠ দিয়ে বস । হঠাৎ জ্াবু সুফইস্'ন ইবন হারিস ইবন আবদুল মুত্তালিব সেখানে এল । তখন আবূ লাহাব তাকে বলল : আমার কাছে এস। তুমি ডে। সব খবর জান। ফলে সে সেখানে তার পাশে বসে পড়ল এবং অন্য লোকেরা তার পাশে দাড়িয়ে ছিল। আবৃ লাহাব জিজ্ঞেস করল : বাবা ! তুমি তাদের খবর আমাকে বল। সে বলল : আল্লাহ্র কসম! আমরা যেন সেখানে শক্রদের কাছে নিজেদের সোপর্দ করেছি। তারা যেমন খুশি আমাদের বধ করেছে ও বন্দী করেছে। আমি আমাদের লোকদের ভ€সনা করিনি । কারণ আমরা আকাশ ও পৃথিবীর মাঝখানে ধূসর বর্ণের ঘোড়ার উপর অসংখ্য ফর্সা রঙের সিপাহী দেখেছি। যারা কাউকে রেহাই দেয়নি এবং কেউ তাদের সামনে টিকে থাকতে পারেনি । আমি বললাম : “তারা নিশ্চয়ই ফেরেশতা ছিলেন।” এ কথা বলামাত্রই আবূ লাহাব আমার মুখে প্রচণ্ড এক থাঞ্গড় মারল । আমিও এর. বদলা নিলাম । এরপর সে আমাকে উপরে উঠিয়ে যমীনে আছাড় দিল এবং আমার শরীরের ওপর বসে আমাকে মারতে লাগল। আর আমি ছিলাম একজন দুর্বল ব্যক্তি। এ সময় উদ্মুল ফযল তীরুর একটি খুঁটি নিয়ে আবূ লাহাবের দিকে এগিয়ে গেলেন এবং খুঁটি দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলেন। তিনি বললেন : আবু রাফির মনিব এখানে নেই বলে তাকে দুর্বল ভেবেছঃ . এরপর আবূ লাহাব সেখান থেকে উঠে অপমানিত হয়ে বেরিয়ে গেল। আল্লাহ্র কসম! তারপর তার শরীরে বড় বড় ফোসুকা দেখা দিল এবং ভাতেই সে সাত দিনের মধ্যেই মারা গেল। _. ইৰ্ন ইসহাক বলেন : কুরায়শ গোত্র তাদের নিতহদের জন্য খুবই বিলাপ করল। কিনতু অচিরেই সংযত হয়ে বলতে লাগল : বেশি বিলাপ করো না। মুহাম্মদ ও তীর সঙ্গীরা এ খবর জানলে উল্লসিত হবে, আর বন্দীদের মুক্তির জন্য কাউকে পাঠাবে না এখন কিছু বিলম্ব কর। অন্যথায় মুহাম্মদ ও তাঁর সঙ্গীরা কড়াকড়ির সাথে মুক্তিপণ আদায় করবে। আসওয়াদ ইব্ন আবদুল মুত্তালিব, তার দুই ছেলে-যাময়া' ০০০০০০০০০০৬ _সীরাতুন নবী (সা) (২য় খ্ড)-__-৪২ দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ৩৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।