Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

বদর যুদ্ধ [৩২৭ নার ও উক্বার হত্যা ইব্‌ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্‌ সো) যখন সাফরা নামক স্থানে ছিলেন, তখন নাযর ইব্‌ন হারিস নিহত হয়। আলী ইব্‌ন আবু তালিব (রা) তাকে হত্যা করেন। এরপর তিনি (সা) সেখান থেকে বের হয়ে যখন আরকু যাবিয়াতে পৌছেন, তখন উক্বা ইব্‌ন আবু মুয়াইত নিহত হয়। তাকে বনূ আজলানের আবদুল্লাহ্‌ ইব্‌ন সালামা (রো) বন্দী করেছিলেন। হত্যার নির্দেশ দেয়ার পর উকবা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করল : হে মুহাম্মদ! আমার ছেলেমেয়েদের দেখাশুনার জন্য কে রইল? তখন রাসূলুল্লাহ্‌ সো) বললেন : আগুন। এরপর বনু আমর ইব্‌ন আওফের আসিম ইব্‌ন সাবিত ইব্ন আবু আফলাহ আনসারী (রা) উকবাকে হত্যা করলেন। এ স্থানে ফারওয়া ইব্ন আমর বায়াধীর আযাদকৃত গোলাম আবু হিন্দ রাসূলুল্লাহ্‌ সো)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তার সাথে এক ব্যাগ “হায়স' (পণির, খেজুর ও ঘি মিশ্রিত এক ধরনের খাবার) ছিল। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তবে পরবর্তী সকল যুদ্ধে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে শরীক হন। তিনি রাসূলুল্লাহ্‌ সো)-এর চিকিৎসায় শিংগা লাগাতেন। তখন তিনি রো) বললেন : আবু হিন্দ একজন আনসারী । তোমরা তার বিয়ের ব্যবস্থা কর। সাহাবীরা নবী (সা)-এর নির্দেশ পালন করেন এবং এবং তার বিয়ের ব্যবস্থা করেন। ইব্‌ন ইসহাক বলেন : এরপর রাসূলুল্লাহ্‌ (সা) যাত্রা শুরু করেন এবং তিনি যুদ্ধবন্দীদের মদীনায় পৌঁছার একদিন আগেই সেখানে পৌঁছলেন । তবে ইব্‌ন ইসহাক আরো বলেন : : ইব্‌ন আবূ বকর (রা) আমাকে জানিয়েছেন যে, তিনি বলেছেন : রাসূলুন্রাহ্‌ (সা) যুদ্ধবন্দীদের সাথেই মদীনায় পৌঁছেন। এ সময় রাসূলুল্লাহ সো)-এর স্ত্রী সাওদা বিন্ত যামআ (রো), আওফ ও মুয়াওয়ায (রো), যারা বদর যুদ্ধে শহীদ হন, তাদের মা আফ্রা রো) ও তার পরিবারের লোকদের কাছে শোকে সান্তনা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। এ ঘটনা পর্দার আয়াত নাযিল হওয়ার আগের উম্মুল মু'মিনীন সাওদা (রা) বলতেন : আল্লাহ্র কসম! আমি তখনো আফরা পরিবারে ছিলাম । তখন জানলাম যে, যুদ্ধবন্দীদের নিয়ে আসা হয়েছে । আমি তখন আমার বাড়িতে ফিরে গেলাম । রাসূলুল্লাহ্‌ (সা) তখন সেখানে ছিলেন৷ দেখলাম, পিঠমোড়া দিয়ে বাধা ইয়াধীদকে এ অবস্থায় দেখে আমি আত্মসম্বরণ করতে পারলাম না। বললাম : হে আবু ইয়াধীদ! তোমরা আত্মসমর্পণ করলে কেন? সম্মানের সাথে মরতে পারলে না? তখন রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বললেন : হে সাওদা! তুমি কি আল্লাহ্‌ ও তার রাসূলের বিরুদ্ধে উষ্কানি দিচ্ছ? আমি অনুতপ্ত হয়ে বললাম : ইয়া রাসূলাল্লাহ (সা)। আমি আবু ইয়াধীদকে পিঠমোড়া দিয়ে বাধা দেখে নিজকে সম্বরণ করতে পারিনি, তাই এরূপ বলে ফেলেছি। ইব্ন ইসহাক বলেন : মদীনায় পৌছে রাসূলুল্লাহ্‌ (সা) যুদ্ধবন্দীদের সাহাবীদের মধ্যে বন্টন করে দেন এবং বলেন : তোমরা কয়েদীদের সাথে ভাল ব্যবহারের কথা স্মরণ রাখবে। রাবী দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।