৩২৬ | _ সীরাতুন নবী সো) বিজয়ের সুসংবাদ ইব্ন ইসহাক বলেন : এরপর রাসূলুল্লাহ্ (সা) আবদুল্লাহ্ ইব্ন রওয়াহাকে মদীনার উচু এলাকায় মুসলমানদের কাছে এবং ইব্ন হারিসাকে মদীনার নিয় এলাকায় মুসলমানদের কাছে বিজয়ের সুসংবাদ জানাতে পাঠালেন। উসামা ইব্ন যায়দ বলেন : আমরা যখন রাসূলুল্লাহ (সা)-এর মেয়ে ও উসমান ইব্ন আফ্ফান (রা)-এর স্ত্রী রুকায়্যার দাফনের কাজ সম্পর করছিলাম, তখন সংবাদ পেলাম যে, যায়দ ইব্ন হারিসা এসেছেন। আমি তার কাছে গেলাম । দেখলাম তিনি সালাত আদায় শেষ করে বসে আছেন এবং লোকেরা তাকে ঘিরে ধরেছে । আর তিনি বলছিলেন : উত্বা, শায়বা, আবূ জাহ্ল, যামআ ইব্ন আসওয়াদ, আবুল বাখতারী, উমাইয়া ইব্ন খাল্ফ, হাজ্জাজের পুত্রদ্ধয় নবীহ ও মুনাব্বিহ-এরা সবাই নিহত হয়েছে। আমি বললাম : আব্বা! ঘটনা কি সত্য? তিনি বললেন, হ্যা। আল্লাহ্র কসম! হে আমার প্রিয় পুত্র। মদীনায় প্রত্যাবর্তন এগ নাসা (পা) সনলবলে শরিক ুধবহীদের সাথে নিযে না অভিছু রওয়ানা হলেন। যুদ্ধবন্দীদের মধ্যে উক্বা ইব্ন আবু মুয়াইত ও নাযর ইব্ন হারিসও ছিল। তিনি মুশরিকদের কাছ থেকে পাওয়া গনীমতের জিনিসপত্রও সাথে নিয়ে চললেন । তিনি আবদুল্লাহ্ ইব্ন কা'বকে গনীমতের মাল সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত করলেন । এ সময় মুসলমানদের ইরিনা করিবার বির ডিসি সা করেন : “হে বাস্বাস! যু-তাল্হা নামক স্থানে এ কাফেলার রাত্রি যাপনের কোন অবকাশ নেই। কাজেই উটদের চলার জন্য প্রস্তুত রাখ এবং গুমায়র প্রান্তরেও থামার কোন অবকাশ নেই। এ ধরনের লোকদের বাহনগুলোকে অনুপযুক্ত স্থানে থামিয়ে অসম্মানিত করা যায় না। কাজেই সে উটগুলোকে নিয়ে রাস্তায় চলাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ্ তো আমাদের সাহায্য করেছেন, আর আখনাস পালিয়ে গেছে।” | রাসূলুল্লাহ (সা) সাফরা গিরিপথ থেকে বেরিয়ে উক্ত গিরিপথ ও নাখিয়ার মধ্যবর্তী সায়র নামক বালুর টিলার উপর এক বড় গাছের কাছে অবতরণ করলেন। সেখানে বসে তিনি মুসলমানদের মধ্যে গনীমতের মাল সমভাবে বন্টন করলেন। এরপর নবী (সা) যাত্রা করে যখন রাওহা নামক স্থানে পৌছেন, তখন মুসলমানগণ রাসূলুল্লাহ্ (সা) এবং তীর সাহাবীদের আল্লাহ্ যে বিজয় দান করেছেন, সেজন্য অভিনন্দন জানাতে লাগলেন । তখন সালামা ইব্ন সুলামা রো) বললেন : তোমরা কি জন্য আমাদের মুবারকবাদ দিচ্ছ? আল্লাহ্র কসম! আমরা তো কতকপুলো, ঝানু বৃদ্ধ লোকের সাথেই যুদ্ধ করে এলাম। তারা কুরবানীর উটের মত হীনবল হয়ে গিয়েছিল । আমরা তাদের যবেহ করে রেখে আসলাম । এ কথা শুনে রাসূলুল্লাহ্ (সা) মুচকি হেসে বললেন : ভাতিজা, ওরাই তো এক সময় হর্তাকর্তা ছিল। দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।