Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

বদর যুদ্ধ | ৩২৫ এসব যুবকের পরিচয় হচ্ছে : বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন কুসাই-এর হারিস ইব্‌ন যাম“আ ইব্ন আসওয়াদ ইব্‌ন আবদুল মুক্তালিব ইব্ন আসাদ; বনূ মাখ্যূমের আবৃ-কায়স _. ইব্‌ন ফাকিহ ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্‌ন মাখযূম; আবু কায়স ইব্‌ন ওয়ালীদ ইবৃন খাল্ফ ইব্‌ন ওয়াহ্‌ব হুযাফা ইব্‌ন যুমাহ এবং বনু সাহমের আস ইব্‌ন মুনাবিবহ ইব্‌ন হাজ্জাজ ইব্‌ন আমির ইব্‌ন হুযায়ফা ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম। বদর যুদ্ধে প্রাপ্ত মালে গনীমত _ এরপর রাসূলুল্লাহ্‌ (সা) সৈন্যদের মধ্যে যে গনীমতের মাল ছিল, তা একত্র করার নির্দেশ দিলেন। তখন তা একভ্র করা হল। গনীমতের মালের ব্যাপারে মুসলমানদের মধ্যে মতভেদ দেখা দিল। যারা এ সম্পদ সংগহ করেছিলেন তাঁরা বললেন, এ সম্পদ আমাদের প্রাপ্য । যারা শক্রর সাথে যুদ্ধ করেছিলেন, তাঁরা. বললেন : এগুলো আমাদের পাওনা । আল্লাহ্‌র কসম! আমরা যদি যুদ্ধ না করতাম, তা হলে তোমরা এগুলো সংগ্রহ করার সুযোগই পেতে না। কুরায়শ বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত থাকায় আমরা তোমাদের সাথে গনীমত কুড়ানোর কাজে যোগ দিতে পারিনি । আর তোমরা এগুলো সংগ্রহ করতে পেরেছ। শক্ররা ভিন্ন পথ দিয়ে এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর হামলা করতে পারে, এই আশংকায় যারা তার পাহারায় নিয়োজিত ছিলেন, তারা বললেন : আল্লাহ্র কসম! তোমরা আমাদের চেয়ে এর বেশি হকদার নও । শক্রকে আমরাও বাগে পেয়েছিলাম এবং আমরা তাদের হত্যা করতে পারতাম । আল্লাহ্‌র কসম! আমরা বিনাবাধায় গনীমতের মাল লাভের সুযোগ পেয়েছিলাম; কিন্তু শত্রুরা নতুন করে রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর আক্রমণ চালাতে পারে, এই আশংকায় আমরা তার পাহারায় নিয়োজিত ছিলাম । সুতরাং এই সম্পদে তোমাদের অধিকার আমাদের চেয়ে বেশি নয়। ইবৰ্ন ইসহাক বলেন : গনীমত সম্পর্কে জিজ্ঞেস করা হলে উবাদা ইব্‌ন সামিত রো) বলেন : আমরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তাদের মধ্যে মালে গনীমত নিয়ে মতবিরোধ দেখা দেয়। আমাদের মতবিরোধ খারাপ পর্যায়ে পৌঁছেছিল। তখন আল্লাহ্‌ তা আমাদের হাত থেকে নিয়ে তার রাসূলের হাতে সমর্পণ করেন। আর রাসূলুল্লাহ্‌ (সা) তা সমস্ত. ৪80১07992554554458757574% নাধিল হয়। ইব্‌ন ইসহাক বলেন : মালিক ইব্‌ন রবী'আ বলেছেন যে, বদর যুদ্ধের দিন বনূ আইয মাখযূমীর “মরাযযুবান' নামক তরবারিটি আমার হস্তগত হয়েছিল। এরপর রাসূলুল্লাহ্‌ (সা) যখন গনীমতের প্রতিটি জিনিস জমা দেওয়ার আদেশ দিলেন তখন আমি এ তরবারিটিও জমা দিলাম । তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ সা)-এর কাছে কেউ কিছু চাইলে, তিনি তা দিতে অস্বীকার করতেন না। আরকাম ইব্ন আবিল আরকাম নবী (সা)-এর এ অভ্যাস সম্পর্কে অবহিত _ছিলেন। ফলে তিনি তরবারিটি চাইলে রাসূলুল্লাহ্‌ (সা) তা তীকে দিয়ে দেন। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।