Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ | টু সীরাতুন নবী (সা) এমন এক বাহিনী নিয়ে তাদের মুকাবিলা করেছি, যাদের যুবক ও বৃদ্ধ সকলে জঙ্গলের সিংহের মত ছিলেন। এঁরা যুদ্ধের লেলিহান শিখার মধ্যে মুহাম্মদ (সা)-কে হিফাযত করেন। তাদের হাতে ছিল বাটওয়ালা তরবারি এবং মোটা মোটা গিরাবিশিষ্ট বল্পম। বনু আওসের সর্দারদের সত্য দীনের ব্যাপারে বনু নাজ্জার সাহায্য করেছে। আর আমরা আবু জাহলকে ধরাশায়ী করেছি এবং উতবাকে মাটির উপর ফেলে রেখেছি। আর আমরা এমন লোকদের মধ্যে নিক্ষেপ করেছি, যদি তাদের বংশ পরিচয় দেওয়া হয়, ত তারা সন্ত্ান্ত বংশের লোক হিসাবে পরিগণিত হবে; (কিন্তু আক্ষেপ । এখন তাদের বংশ পরিচয় কে জিজ্ঞেস করবে?) আমরা যখন তাদের সবাইকে কূপের মধ্যে নিক্ষেপ করলাম, তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাদের সন্বোধন করে বলেন : তোমাদের কি জানা ছিল না যে, আমার কথা সত্য ছিল; আর আল্লাহ্র নির্দেশ হৃদয়কে প্রভাবিত করে। কিন্তু তারা কিছুই বলল না, যদি তারা কথা বলত তবে অবশ্যই বলত যে, আপনি সত্যই বলেছিলেন এবং আপনার সিদ্ধান্ত সঠিক ছিল।” ইবৃন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্‌ (সা) যখন মুশরিকদের লাশ কৃপের মধ্যে নিক্ষেপ করার . নির্দেশ দেন, তখন উত্বা ইব্‌ন রবী“আর লাশ টেনে কূপের কাছে আনা হল। এ সময় রাসূলুল্লাহ (সা) তার ছেলে আবু হুযায়ফার (িনি ইতিপূর্বে ইসলাম গ্রহণ করে মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন) মুখের দিকে তাকিয়ে দেখলেন যে, সে মর্মাহত এবং তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তখন নবী (সা) বললেন : সম্ভবত তোমার পিতার অবস্থা দেখে তোমার অন্তরে কিছু ভাবাস্তর সৃষ্টি হয়েছে। তিনি বললেন : না, আল্লাহ্‌র কসম, ইয়া (রাসূলাল্লাহ (সা)! আমি আমার পিতার কুফরী ও হত্যার ব্যাপারে কখনো সন্দেহ করিনি তবে আমি আমার পিতাকে যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিমান, সহিষ্ণু এবং উন্নত গুণের অধিকারী বলে জানতাম । সে জন্য আশা. করেছিলেনাম যে, এসব গুণ-বৈশিষ্ট্য আমার পিতাকে ইসলামের পথে নিয়ে যাবে। কিন্তু আমি যখন দেখলাম যে, আমার পিতা শেষ পর্যন্ত কুফরী-নিয়েই মারা গেল, তখন আমার মনের আশা পর্ণ না হওয়ায় আমি মর্মাহত হলাম। একথা শুনে রাসূলুল্লাহ (সা) তার কল্যাণের জন্য দু'আ করলেন এবং তার প্রশংসা করলেন। ইব্‌ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্‌ (সা) মক্কায় থাকাকালে কতিপয় যুবক ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি হিজরত করে মদীনায় যাওয়ার পর তাদের বাপ-দাদা ও বংশের লোকেরা তাদের বন্দী করে রাখে এবং দীন-ইসলাম পরিত্যাগের জন্য তাদের উপর নির্যাতন চালায় । ফলে তারা ইসলাম ত্যাগে বাধ্য হয়। পরে তারা তাদের গোত্রের লোকদের সাথে বদর (যুদ্ধে অংশথহণ করে এবং উরে বারা ডন সর হ্যা দিসুন্হ হারাবার 2 যারা নিজেদের উপর যুলুম করে, ত তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে, ' “তোমরা 7 তারা বলে “দুনিয়ায় আমরা অসহায় ছিলাম 1” (ফেরেশতারা বলে” দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না, 7257528 তা কত মন্দ আবাস 1” €৪ : ৯৭) দড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।