Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

বদর যুদ্ধ ূ ৩২৩ সাহাবীগণ তার লাশ সরাবার জন্য চেষ্টা করলে তার গ্রোশ্ত ছিন্নভিন্ন হয়ে যেতে লাগল। এ অবস্থা দেখে তারা তাকে যেমন ছিল তেমনভাবে রেখে মাটি ও পাথর চাপা দিলেন। কুয়ার মধ্যে লাশগুলো নিক্ষেপ করার পর রাসূলুল্লাহ্‌ দাড়িয়ে বললেন : হে কূপের অধিবাসীগণ! তোমাদের রব তোমাদের জন্য যা ওয়াদা করেছিলেন, তা কি তোমরা সত্য পেয়েছ? আমার সঙ্গে আমার রব যা ওয়াদা করেছিলেন, তা আমি সত্য পেয়েছি। রাবী বলেন : তখন সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা) ! আপনি কি মৃতদের সাথে কথা বলছেন? তখন তিনি তাদের বললেন : তারা এখন ভালভাবে জেনেছে যে, তাদের রব তাদের সাথে যে ওয়াদা করেছিলেন, তা সত্য । ইব্‌ন ইসহাক বলেন : সহ করেন। তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণ তীকে মধ্যরাতে এরূপ বলতে শোনেন : হে কৃপবাসীরা! হে উত্বা ইব্‌ন রবী “আ,হে শায়বা ইব্‌ন রবী“আ, হে উমাইয়া ইবৃন খালফ, হে আবু জাহ্‌ল ইব্‌ন হিশাম! এভাবে তিনি,কৃপের মধ্যকার সকলের নাম উল্লেখ করে বলেন : তোমাদের রব তোমাদের কাছে যে ওয়াদা করেছিলেন, তা কি সত্য পেয়েছ? আমার রবের . প্রতিশ্রতি আমি সত্য পেয়েছি। তখন মুসলমানগণ বললেন : ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)! মরে পচে যাওয়া ধঠসব লোককে আপনি সম্বোধন করছেন? রাসূলুল্লাহ্‌ সো) বললেন : আমি যা বলছি, তা' তোমরা তাদের চাইতে বেশি শুনছ না । কিন্তু তারা আমার কথার জবাব দিতে পারছে না । ইব্‌ন ইসহাক বলেন : কোন কোন বিজ্ঞজন আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এ কথাগুলোও বলেছিলেন : হে কুয়ার অধিবাসীরা । তোমরা তোমাদের নবীর সঙ্গে আত্রীয় হিসাবেও জঘন্যতম আচরণ করেছিলে তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছিলে কিন্তু দেশবাসী আমাকে মেনে নিয়েছে। তোমরা আমাকে আমার জন্মভূমি থেকে বহিষ্কার করেছিলে, কিন্তু অন্য লোকেরা আমাকে আশ্রয় দিয়েছে । তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলে, কিন্তু অন্য লোকেরা আমাকে সাহায্য করেছিল। তারপর তিনি বললেন : তোমাদের রব তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন, তা কি তোমরা সত্য পেয়েছ? এ সম্পর্কে কৰি হাস্সান ইব্‌ন সাবিত (রা) বলেন : “আজি টিলার উপর অবস্থিত যয়নবের আবাসস্থল এমনভাবে চিনলাম, যেমন খারাপ কাগজের উপর হস্তাক্ষর চেনা যায়। সে বাসগৃহের উপর বাতাস প্রবাহিত হয় এবং তার উপর কালমেঘ প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করে। তার চিহ্ন পুরাতন হয়ে গেছে এবং তা বিধ্বস্ত হয়ে গেছে। এখানেই এক সময় আমার প্রেমিকা বসবাস করত । সব সময় সে বাসগৃহের কথা স্মরণ রাখার অভ্যাস পরিহার কর এবং নিজের ব্যথিত হৃদয়ের বেদনা প্রশমিত কর। এ সমস্ত কল্পকাহিনী বাদ দিয়ে সত্য ঘটনা শোনাও, যা শোনাতে কোন আপত্তি নেই। শুনিয়ে দাও যে, তাদের দলকে হেরা পর্বতের মত মনে হচ্ছিল, কিন্তু তার ভিত অপরাহে ঝুঁকে পড়ল । আমরা দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।