বদর যুদ্ধ নি | ৩২১ মুআয বলেন : এরপর মুরওয়াষ ইবন আফরা এসে আর এক আঘাত করে আর জাহলকে ধরাশায়ী করল। মুয়াওয়ায (রো) পরে লড়াই করে বদরেই শহীদ হন। আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) বলেন : আমি যখন আবূ জাহ্লকে ময়দানে শায়িত দেখলাম, তখনো সে বেঁচে ছিল। সে ইতিপূর্বে আমাকে মক্কায় অপদস্থ করেছিল। আমি তার ঘাড়ে পা দিয়ে চেপে ধরলাম এবং বললাম : হে আল্লাহ্র দুশমন! আল্লাহ তোকে অপদস্থ করেছেন তো? সে বলল, যাকে তোমরা প্রায় হত্যা করেছ, তার আর অপদস্থ হবার প্রশ্ন উঠে নাকি? আমাকে বল, আজ কাদের জয় _ হচ্ছেঃ আমি বললাম : “জয় হচ্ছে আল্লাহ্ ও তীর রাসূলের ।” ইব্ন ইসহাক বলেন : ইব্ন মাসউদ রো) বলতেন : আবু জাহ্ল মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলেন, হে মেষের রাখাল! তুই অনেক দুর্লভ মর্যাদা লাভ করেছিস। তিনি বলেন : তারপর আমি তার মাথা কেটে রাসূলুল্লাহ (সা)-এর কাছে নিয়ে গেলাম এবং বললাম : ইয়া রাসূলাল্লাহ (সা)! এই যে আল্লাহ্র দুশমন আবু জাহ্লের মাথা । রাসূলুল্লাহ্ (সা) বললেন : সত্যি নাকি? বললাম : আল্লাহ্র কসম! , সত্যি তাই। এরপর ভার মাথাটা রাসূতুল্লাহ সো)-এর সামনে রে দিলাম । তিনি তা দেখে আল্লাহ্র প্রশংসা ও শোকর করলেন। . ইবৃন হিশাম বলেন : উমর ইবৃন খাত্তাব (রা) একবার সাঈদ ইব্ন আস (রো)-কে বললেন, যখন তিনি তীর. পাশ দিয়ে যাচ্ছিলেন : “মনে হয়, তোমার মনে এরূপ ধারণা বিদ্যমান যে, আমি তোমার পিতা আসকে হত্যা. করেছি। যদি তা করে থাকতাম, ত তবে সে জন্য তোমার কাছে কোনরূপ ওযর পেশ করতাম না । আসলে আমি আমার মামা 'আস ইব্ন মুগীরাকে হত্যা করেছিলাম। তোমার আব্বাও আমার. সামনে পড়েছিল। তবে সে ক্ষিপ্ত ষাঁড়ের মত আমার দিকে এগিয়ে আসায় আমি দ্রুত সেখান থেকে সরে পড়ি। এরপর তাকে তার চাচাতো ভাই . আলী (রো) হত্যা করেন। উকাশা ইব্ন মিহসানের ঘটনা ইবৃন ইসহাক বলেন : উনি নিজ হাসিন করতে করতে তার তরবারি তীর হাতে ভেঙ্গে যায়। তখন তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে চলে আসলে তিনি তাকে একটি গাছের শেকড় দিয়ে বললেন : যাও, এটি দিয়ে যুদ্ধ কর। উকাশা সেটি রাসূলুল্লাহ সা)-এর হাত থেকে নিয়ে যেই নাড়া দিলেন, অমনি তা একটি চকচকে ধারালো লম্বা তরবারিতে পরিণত হল। মুসলমানদের পরিপূর্ণ বিজয় হওয়া পর্যন্ত তিনি সেই তরবারি দিয়ে যুদ্ধ চালালেন। এ তরবারিটার নাম দেওয়া হয়েছিল 'আল-আওন' অর্থাৎ সাহায্য । এই তরবারি নিয়ে উকাশা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে বহু যুদ্ধে অংশথহণ করেন। আবু বকর (রা)-এর খিলাফত আমলে মুরতাদদের বিরুদ্ধে জিহাদে অংশ নিয়ে তিনি তুলায়হা ইব্ন রদ আসাদ হাতে শহীদ! এ ও সারি কাছে চা ও সীরাতুন নবী (সা) (২য় খণ্ড)__৪১ দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।