Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

বদর যুদ্ধ ৩১৯ রহমান (রা) বলেন : এরপর লোকেরা আমাদের ঘিরে ফেলল ৷ আর আমি উমাইয়াকে বাচাবার চেষ্টা করছিলাম । ইতিমধ্যে একজন মুজাহিদ তার তরবারি বের করে উমাইয়ার ছেলের পায়ে আঘাত করলে সে পড়ে গেল। তা দেখে উমাইয়া এমন জোরে চিৎকার করল যে, আমি অমন চিৎকার আর কখনো শুনিনি । আমি বললাম : উমাইয়া তুমি নিজের চিন্তা কর। তোমার নিস্তার নেই। আল্লাহ্র কসম! আমি তোমাকে রক্ষা করতে পারব না। অবশেষে লোকেরা তাদের উভয়কে তরবারির আঘাতে টুকরো টুকরো করে ফেলেন। পরে আবদুর রহমান রো) বলতেন : আল্লাহ্‌ বিলালের উপর রহম করুন । আমি বর্ম ফেলে দিয়ে যাকে থেফতার করলাম, তাকে সে হত্যা করল। | বদর যুদ্ধের ফেরেশতাদের উপস্থিতি ইব্ন ইসহাক বলেন : আবদুল্লাহ্‌ ইবুন আবু বকর (রো) ইবন আববাস (রো) থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন : বনূ গিফারের এক ব্যক্তি আমাকে বলেছেন যে, বদরের দিন আমি ও আমার এক চাচাতো ভাই বদরের পার্শ্ববর্তী একটি পাহাড়ে উঠে বদর যুদ্ধের দৃশ্য দেখছিলাম যে, কারা হারে ও কারা জেতে । তখনও আমরা ছিলাম মুশরিক । আমরা লুটেরাদের সাথী হয়ে লুটতরাজ করার অপেক্ষায় ছিলাম । আমরা পাহাড়ে থাকা অবস্থায় এক টুকরো মেঘ আমাদের কাছে এল । আমরা সেই মেঘের ভেতর ঘোড়ার ডাক শুনতে পেলাম । আর জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম : হায়যুমট সামনে এগিয়ে যাও। এ সময় আমার চাচাতো ভাইয়ের হৃদযন্ত্রের ক্রিয়া বদ্ধ হয়ে যাওয়ায় সে মারা যায়। অনি রর তাত বেঁচে যাই। ম কাছে আবূ উসায়দ মালিক ইব্‌ন রবী'আ থেকে বর্ণনা করেছেন, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে যাওয়ার পর তিনি বলতেন : আজ যদি আমার দৃষ্টিশক্তি থাকত এবং আমি বদর প্রান্তরে থাকতাম, তাহলে আমি তোমাদের সেই গিরিপথটি দেখাতাম, যেখান থেকে ফেরেশতারা বেরিয়ে এসৈছিল। এ ব্যাপারে আমার কোন সংশয় ও সন্দেহ নেই। _. ইব্‌ন ইসহাক বলেন : আমার পিতা ইসহাক ইব্‌ন ইয়াসার বনু মাধিন ইব্‌ন নাজ্জারের কতিপয় ব্যক্তির বরাতে আবু দাউদ মাধিনী রো) থেকে বর্ণনা করেছেন, যিনি বদর যুদ্ধে শরীক ছিলেন। তিনি বলেন : বদর যুদ্ধের দিন আমি এক মুশরিককে হত্যা করার জন্য তাকে ধাওয়া- করলাম । হঠাৎ দেখলাম. যে, আমার তরবারির আঘাত তার শরীরে লাগার আগেই, ধড়.থেকে তার মাথা পড়ে গেল। ফলে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে, আমি ছাড়া অন্য কেউ তাকে হত্যা করেছে। ১. হায়যুম হল-জিব্রীল (আ)-এর ঘোড়ার নাম । দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।