Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ সীরাতুন নৰী (সা) বাদ দিলে? আমি বললাম : হ্টা। সে বলল : আমি রহমানকে জানি না। কাজেই তুমি তোমার এমন একটা নাম রাখ, যে নামে আমি তোমাকে ডাকতে পারি । তোমার অবস্থা এই যে, আমি যদি তোমাকে তোমার আগের নামে ডাকি, তবে সে ডাকে তুমি সাড়া দাও না। আর আমার অবস্থা এই যে, তোমাকে আমি এমন নামে ডাকতে প্রস্তুত নই, যে নামের সাথে আমার পরিচয় নেই। আবদুর রহমান (রো) বলেন : বস্তুত সে যখন আমাকে আব্দ আমর বলে ডাকত, তখন সে ডাকে.আমি সাড়া দিতাম না। এরপর আমি তাকে বললাম : হে আবূ আলী! তোমার পসন্দ মত একটা নাম নির্ধারণ করে নাও। তখন সে বলল : তা হলে তোমার নাম হল-আবৃদ ইলাহ। _ তখন আমি বললাম : ঠিক আছে। এরপর আমি যখনই তার পাশ দিয়ে যেতাম, তখন সে বলত : হে আবদ ইলাহ্‌! আমি তার এ ডাকে সাড়া দিতাম এবং তার সাথে কথা বলতাম । বদরের যুদ্ধের দিন আমি যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সে তার ছেলে আলী ইব্‌ন উমাইয়ার হাত ধরে দীড়িয়ে ছিল। এ সময় আমার সঙ্গে কয়েকটি লৌহবর্ম ছিল, যা আমি নিহত শক্রর থেকে পেয়েছিলাম ৷ এগুলো নিয়ে যাওয়ার সময় সে আমাকে দেখে আবৃদ আমর বলে ডাক দিলে আমি তার ডাকে সাড়া দিলাম না। এরপর সে আমাকে আব্দ ইলাহ্‌ বলে ডাকলে আমি তার ডাকে সাড়া দিলাম । তখন সে আমাকে বলল : তুমি আমার ব্যাপারে কি চিন্তা করছ? তোমার সঙ্গে যে বর্ম গুলো আছে তার চাইতে আমি তোমার জন্য উত্তম না? আমি বললাম হ্যা, আল্লাহ্‌র কসম! এতো খুশির কথা । তখন বর্ম ফেলে দিয়ে উমাইয়া এবং তার ছেলের হাত ধরলাম । তখন সে বলল : আজকের দিনের মত আর কোনদিন আমি দেখিনি । তোমাদের কি দুগ্ধবতী উটের প্রয়োজন নেই? আবদুর রহমান (রো) বলেন : এরপর আমি এদের দু'জনকে নিয়ে চললাম । এ সময় উমাইয়া ইব্‌ন খাল্ফ আমাকে জিজ্ঞেস করল : এ ব্যক্তি কে, যে তার বুকে উটপাখির পালক লাগিয়ে রেখেছে? আমি বললাম : তিনি হলেন হামযা ইব্ন আবদুর মুত্তালিব (রা)। তখন সে বলল : এতো সেই ব্যক্তি, যে আমাদের অনেক ক্ষতি করেছে। আবদুর রহমান (রা) বলেন : আল্লাহ্র কসম! এরপর আমি তাদের উভয়কে যখন. টেনে নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ বিলাল (রা) তাকে আমার সঙ্গে দেখলেন। আর এ ছিল সে ব্যক্তি, যে বিলাল.(রা)-কে ইসলাম পরিত্যাগ করার জন্য বিভিন্নভাবে নির্যাতন করত । তাকে মরুভূমিতে নিয়ে যেত এবং তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখে বলত : তুমি এ অবস্থায় থাকবে, নয় মুহাম্মদের দীন পরিত্যাগ করবে। এ সময় বিলাল রো) “আহাদ”, আহাদ" বলতেন । যখন বিলাল (রা) তাকে দেখলেন, তখন তিনি বলে উঠলেন: এই তো কুফরীর মূল হোতা-উমাইয়া ইব্‌ন খালফ। সে বেঁচে গেলে আমার বাচা অর্থহীন । আবদুর রহমান ইব্ন আওফ বলেন, আমি বললাম : হে বিলাল! তুমি আমার বন্দীদয় সম্পর্কে এরূপ বলছ? তখন বিলাল রো) বললেন : “সে বেঁচে গেলে আমার বাচার কোন অর্থ হয় না।” এরপর বিলাল (রো) চিৎকার করে বললেন : হে আল্লাহ্‌র দীনের সাহায্যকারীরা! এই তো কুফরীর মূল নায়ক, উমাইয়া ইব্‌ন খাল্ফ সে বেঁচে গেলে/আমার বাচা অর্থহীন। আবদুর দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।