৩১৬ সীরাতুন নবী (সো) যাতে শত্রুরা তার উপর হামলা না করতে পারে । মুসলিম মুজাহিদ্রদের কাফিরদের বন্দী করতে দেখে সাদ ইব্ন মুআয (রা)-এর চেহারায় অসন্তুষ্টি ফুটে উঠল। রাসূলুল্লাহ্ (সা) তাকে লক্ষ্য করে বললেন : হে. সা'দ! আল্লাহ্র কসম! আমার মনে হচ্ছে, মুসলিম মুজাহিদদের এ কাজে তুমি খুশি নও? তিনি বললেন : হ্যা, ইয়া রাসূলাল্লাহ (সা)! আজ মুশরিকদের খতম করার জা নাকি রিতার আমার কাছে পসন্দনীয় কাজ। : ইবৃন ইসহাক বলেন : ইাজারাদিউ) তেরো ভিলা তি তার সাহাবীদের বলেছিলেন : আমি জানি যে, বনূ হাশিমসহ আর কিছু লোককে কুরায়শ নেতারা জোর-জবরদস্তি করে যুদ্ধে নিয়ে এসেছে। আমাদের সাথে যুদ্ধ করার কোন প্রয়োজন তারা অনুভব করে না। কাজেই বনু হাশিমের কেউ তোমাদের সামনে পড়লে তাকে হত্যা করো না। আবুল বুহৃতারী ইব্ন হিশাম ইব্ন হারিস ইব্ন আসাদ-কে কেউ পেলে হত্যা করো না। সামনে পড়লে তাকেও হত্যা করো না। কেননা তাকেও জোর করে যুদ্ধে আনা হয়েছে । এ কথা শুনে মুসলিম বাহিনীর আবু হুযায়ফা (রা) বললেন : আমরা আমাদের বাপ, ভাই, পুত্র ও আত্বীয়-স্বজনকে হত্যা করব, আর আব্বাসকে কেন ছেড়ে দেব ? আল্লাহ্র কসম! আমার সামনে পড়লে আমি তাকে তরবারি দিয়ে আঘাত করবই। এ সংবাদ রাসূলুল্লাহ (সা)-এর কাছে পৌছলে তিনি উমর (রো)-কে বললেন : ওহে আবূ হাফ্স! আল্লাহ্র রাসূলের চাচার উপর কি তরবারি চালানো যায়ঃ উমর রো) বললেন : ইয়া রাসূলাল্লাহ (সা) ! আমাকে অনুমতি দিন, আমি তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেই। আল্লাহ্র কসম! আমি নিশ্চিত যে, আবু হ্যায়ফা মুনাফিক হয়ে গেছে। এ ঘটনার জন্য পরবীকালে আবু হুযায়ফা প্রায়ই আফসোস করে বলতেন : বদর যুদ্ধের দিন আমার এ কথাটা বলার জন্য কি শাস্তি হয়, তাই ভেবে আমি শংকিত। শাহাদাত লাভের দ্বারা এর কাফ্ফারা না হওয়া পর্যন্ত আমার এ ভীতি দূর হবে না। পরবতীকালে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হন। _ ইব্ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্ সো) আবুল বুহতারীকে হত্যা করতে নিষেধ করেছিলেন, _ তার কারণ এই যে, সে রাসূলুল্লাহ্ সো)-এর মক্কায় থাকাকালে তার বিরোধিতায় অন্যদের তুলনায় অধিক সংযত ছিল। সে রাসূলুল্লাহ্ (সা)-কে কষ্ট দিত না। আর তার থেকে এমন _ কোন কাজ প্রকাশ পায়নি, যা রাসূলুল্লাহ (সা) অপসন্দ করতেন। আর বনূ হাশিম ও বনৃ মুত্তালিবকে আবু তালিবের গিরিসংকটে অন্তরীণ রেখে .যে নির্দেশনামা কুরায়শ নেতারা জারী করেছিল, সে নির্দেশনামা ছিন্নকারী নেতাদের মধ্যে আবুল বুহ্তারী ছিল অন্যতম । এরপর রাডার ভার বুহতারীর সাক্ষাৎ হল। তিনি আবুল বুহ্ বললেন : রাসূলুল্লাহ্ (সো) তোমাকে হত্যা করতে আমাদের নিষেধ করেছেন । তখন বুহৃতাবীর সাথে তার এক বন্ধুও ছিল। সেও দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।