৩১৪ সীরাতুন নবী (সা) ইব্ন ইসহাক বলেন : এরপর উভয় পক্ষের সৈন্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল এবং একদল অপর দলের নিকটবর্তী হল। ইতিপূর্বে রাসূলুল্লাহ্ সো) সাহাবীদের এরূপ নির্দেশ দিয়েছিলেন যে, তার হুকুম না পাওয়া পর্যন্ত তারা যেন আক্রমণ না করেন। তিনি এও বলেন : কুরায়শ পক্ষ তোমাদের ঘিরে ফেললে তীর নিক্ষেপ করে তাদেরকে হাটিয়ে দিও। রাসূলুল্লাহ (সা) এ সময় মুসলিম বাহিনীকে সারিবদ্ধ করে আবূ বকর সিদ্দীকসহ তার তাবুতে অবস্থান করছিলেন । আর বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজ্ী ছিতীয় সনের ১৭্ই রমযান জুমু'আর দিন সকাল বেলা, মুতাবিক ১৩ই মার্চ, ৬২৪ খিস্টাব্দে। রাসূলুল্লাহ (সা) কর্তৃক ইব্ন গাষীয়াকে গুতা দেওয়া ৃ ইব্ন ইসহাক বলেন : বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (সা) তার সাহাবীদের কাতার ঠিক করেন। এ সময় তার হাতে একটি তীর ছিল, যা দিয়ে তিনি কাতার ঠিক করছিলেন । যখন তিনি আদী ইব্ন নাজ্জার গোত্রের মিত্র, সাওয়াদ ইব্ন গাষীয়ার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন সে তার কাভার থেকে সামনে এসেছিল । এ সময় রাসূলুল্লাহ সা) তীর দিয়ে তার পেটে গুতা দিয়ে বললেন : হে সাওয়াদ! তুমি কাতারে ঠিক হয়ে দীড়াও ৷ তখন সাওয়াদ রো) বললেন : ইয়া রাসূলাল্লাহ্ সো) ! আপনি আমাকে কষ্ট দিলেন? অথচ আল্লাহ আপনাকে সত্য ও ন্যায়সহ প্রেরণ করেছেনঃ আপনি আমাকে এর প্রতিশোধ নেওয়ার সুযোগ দিন। এ সময় রাসূলাল্লাহ (সা) তার পবিত্র পেটের কাপড় সরিয়ে নিলেন এবং তাকে প্রতিশোধ নিতে বললেন । তখন সাওয়াদ নবী (সা)-কে জড়িয়ে ধরে তার পেটে চুমা খেলেন। তখন রাসূলাল্লাহ্ (সা) তাকে জিজ্ঞেস করেন : হে সাওয়াদ ! তুমি কেন এরূপ করলে? সাওয়াদ বললেন : ইয়া রাসূলুল্লাহ্ (সা)! আমাদের সামনে যে ভয়াবহ অবস্থা । তাতো আপনি দেখছেন। তাই আমার মনে এরূপ আকাঙ্জা সৃষ্টি হয় যে, জীবনের এ শেষ মুহূর্তে আমার শরীর আপনার পবিত্র শরীরের স্পর্শে ধন্য হোক । (একথা অন রাস্তা সা) তীর কন্যাদের জনয দু'আ.ফরনেন। রাসূলুল্লাহ সা)-এর দু'আ দা ইব্ন ইসহাক বলেন : 2 এ . সময় তার সঙ্গে আবু বকর সিদ্দীক (রা) ছাড়া আর কেউ ছিলেন না। এ সময় তিনি আল্লাহ্র কাছে প্রতিশ্রুত সাহায্যপ্রাপ্তির জন্য দু'আ করছিলেন । তিনি বলছিলেন : ইয়া আল্লাহ্! আজ যদি আপনি এ দলকে ধ্বংস করেন, তা হলে আপনার ইবাদত করার জন্য পৃথিবীতে কেউ থাকবে না। এ সময় আবূ বকর (রা) বললেন : হে আল্লাহ্র নবী! আপনি কম দু'আ করুন| কারণ আল্লাহ্ আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই পূরণ করবেন। এ সময় রাসূলুল্লাহ (সা) তার তাবুর মধ্যে তন্দ্াচ্ছন্ন হয়ে পড়েন। এরপর তিনি জাগ্বত হয়ে বলেন : “হে আবুবকর । সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ্র সাহায্য এসে গেছে । এই তো জিবরীল, তিনি ঘোড়ার লাগাম ধরে আছেন, আর তীর ঘোড়ার সামনের দীতগুলো ধূলাময়লাযুক্ত ।” দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।