Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

বদর স্বুদ্ধ পু ৃ 0৩১৩ উত্বা যখন আবূ জাহ্‌লের এ উক্তি শুনল যে, “উত্বার মাথা খারাপ হয়ে গেছে, তখন সে বলল : অচিরেই সে ভীরু জানতে পারবে, আমার মাথা খারাপ হয়েছে, না তার মাথা খারাপ হয়েছে। এরপর উত্বা তার মাথার পরিধানের জন্য লৌহ শিরন্ত্রাণ খোজ করল। কিন্তু তার মাথা বড় ছিল। গোটা সেনাদলের মধ্যে খোজ করে তার মাথায় পরিধানের মত কোন লৌহ শিরস্ত্রাণ পাওয়া গেল না। ফলে সে তার মাথায় চাদর বেধে নিল। ৃ আসওয়াদ ইব্ন আবদুল আসাদ মাখযুমীর হত্যা | ইব্ন ইসহাক বলেন : আসওয়াদ ইব্ন আবদুল আসাদ মাখযূমী ছিল কুরায়শ বংশে একজন দুশ্চরিত্র ও গুন্ডা স্বভাবের লোক। সে বের হয়ে বলল : আল্লাহ্‌র কসম! আমি অবশ্যই মুসলমানদের হাওয থেকে পানি পান করব, কিংবা তা ভেঙে ফেলব । আর প্রয়োজন হলে এর জন্য মারাও যাব । এই বলে সে ময়দানে নামলে-হামযা ইব্‌ন আবদুল মুত্তলিব €রা) তার দিকে অগ্রসর হলেন। যখন তারা মুখোমুখি হল, তখন হামযা (রা) আসওয়াদের পায়ে তরবারির আঘাত হানলেন। এতে তার পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। এ সময় সে হাওযের কাছেই ছিল। সে চিৎ হয়ে পড়ে গেল এবং তার পা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটল । এরপর সে হামাগুড়ি - দিয়ে হাওযের দিকে এগুলো এবং নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য হাওষের মধ্যে ঝাঁপিয়ে | পড়ল। হামযা (রা) তার পশ্াদ্ধাবন করলেন এবং হাওযের মধ্যেই তাকে তরবারির আঘাতে হত্যা করলেন । ্বনযুদ্ধের জন্য উত্বার আহবান রর রদালে রী হল রর হন রবী জান তাইলারা ও হেলেন তার সঙ্গে এল । কুরায়শ বাহিনীর ব্যুহ ছেড়ে সামনে গিয়ে সে হুংকার ছেড়ে দ্বন্্ব যুদ্ধের আহবান জানালে আনসারদের মধ্য হতে তিনজন যুবক-আওফ ও মুআববিষ ইব্ন হারিস এবং আবদুল্লাহ - ইব্‌ন রওয়াহা তাদের মুকাবিলায় এগিয়ে গেলেন। কুরায়শ যোদ্ধারা জিজ্ঞেস করল-: তোমরা কারা? তারা বললেন : আমরা আনসার । তারা বলল : তোমাদের দিয়ে আমাদের কোন প্রয়োজন নেই। তারপর তাদের একজন চিৎকার করে বলল : হে মুহাম্মদ, আমাদের সম্প্রদায়ের মধ্য থেকে যারা আমাদের সমকক্ষ, তাদেরকে পাঠাও । তখন রাসূলুল্লাহ্‌ (সা) উবায়দা ইব্‌ন হারিস, হামযা ও আলী '(রা)-কে তাদের মুকাবিলায় যাওয়ার জন্য নির্দেশ দিলেন। তারা গিয়ে নিজ নিজ পরিচয় দিলে প্রতিপক্ষ খুশি হয়ে বলল : ঠিক আছে । এবার অর্যাদাসম্পন্ন প্রতিপক্ষ মিলে গেছে। মুসলিম বাহিনীর মধ্যে সব চাইতে বয়ঙ্ক মুজাহিদ উবায়দা উত্বা ইব্‌ন রবী“আর বিরুদ্ধে, হামযা শায়বার বিরুদ্ধে এবং আলী ওয়ালীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন । হামযা শায়বাকে এবং আলী ওয়ালীদকে পাল্টা আঘাত হানার সুযোগই. দিলেন না। প্রথম আঘাতেই তাদের হত্যা করলেন । আর উবায়দা ও উত্বা উভয়ে একটি করে আঘাত বিনিময় করে, একে অপরকে আহত করলেন । হামযা ও আলী দ্রুত ছুটে গিয়ে নিজ নিজ তরবারির আঘাতে উত্বাকে হত্যা করলেন,। এরপর তারা উবায়দাকে কীধে তুলে নিয়ে মুসলিম বাহিনীর মধ্যে পৌছে দিলেন। _সীরাতুন নবী (সা) (২য় খ্)--৪০ দড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।