Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ সীরাতুন নবী (সা) হত্যাকাণ্ডের ব্যাপারটা মিটিয়ে দেয়ার দায়িত্ব নিন। উত্বা বলল : তা আমি করতে রাষী। সে. . ব্যাপারে আমি তোমার অনুরোধ রাখতে প্রস্তুত। হাযরামী আমার মিত্র এবং তার রক্তপণ আদায় করার এবং তার সম্পদের ক্ষতিপূরণ করে দেওয়ার দায়িত্ব আমার ।. তুমি: আবু জাহ্‌লের কাছে যাও। আমি মনে করি, কুরায়শের বিনাযুদ্ধে ফিরিয়ে নেয়ার প্রশ্নে সে ছাড়া আর কেউ বিরোধিতা করবে না। এরপর উত্বা দীড়িয়েইকুরায়শ বাহিনীর উদ্দেশ্যে 'নিয়রূপ ভাষণ দিল : “আল্লাহ্র কসম ! হে কুরায়শ জনতা! মুহাম্মদ ও তাঁর সংগীদের সাথে লড়াই করে তোমাদের কোন লাভ হবে না। আজ যদি তোমরা তীকে হত্যা করতে সক্ষম হও, তা হলে তোমাদের ভেতরে কোন সন্তাব থাকবে না। একজন আর একজনের মুখ দেখা পসন্দ করবে না। কেননা সে তার চাচাতো ভাই, খালাতো ভাই কিংবা অন্য কোন না কোন আত্মীয়ের হত্যাকারী বলে চিহিত হবে । সুতরাং চল আমরা ফিরে যাই এবং মুহাম্মদ _ও তার সহচরদের পথ থেকে সরে দীড়াই। তাদের ব্যাপারটা তোমরা আরব জনগণের উপর ছেড়ে দাও। যদি তারা তাকে হত্যা করে, 85077775755 মুহাম্মদের কাছে আমরা অন্তত নির্দোষ থাকব ।” হাকীম বন্ধে : তারপর আমি আবু জাহ্‌লের কাছে গেলাম এবং দেখলাম যে, সে তার বর্ম সিন্দুক থেকে বের করে পরিষ্কার করছে। সে তাকে বলল $ “হে আবুল হাকাম! উত্বা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এরপর আমি উত্বা আমাকে যা বলেছিলেন, তা তাকে জানালাম । আবু জাহল বলল : আল্লাহ্‌র শপথ! উত্বার মাথা তখন থেকে খারাপ হয়ে গেছে, যখন সে মুহাম্মদ এবং তীর সংগীদের দেখেছে। আল্লাহ্র কসম! এটা কখনো হতে পারে না। যতক্ষণ আল্লাহ্‌ আমাদের ও মুহাম্মদের ব্যাপারে চূড়ান্ত ফায়সালা না করে দেন, ততক্ষণ আমরা ফিরে যাব না. উত্বা যা বলেছে, ওটা তার মনের কথা নয়। যেহেতু মুহাম্মদ ও তার অনুচররা সংখ্যায় খুব নগণ্য এবং তাদের ভেতরে তার ছেলেও রয়েছে। যুদ্ধ হলে তার ছেলের জীবন বিপন্ন হবে ভেবে সে এ কথা বলেছে।” এরপর আবু জাহল নিহত আমর ইব্‌ন হাযরামীর ভাই আমির ইবৃন হাযরামীর কাছে খবর পাঠাল যে, “তোমার মিত্র উত্বা-কুরায়শ বাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। অথচ তোমার ভাইয়ের হত্যার বদলার ব্যাপারটা তোমার নাগালের মধ্যে রয়েছে। সুতরাং তুমি উঠ এবং ভাইয়ের . হত্যার প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতির কথা কুরায়শ বাহিনীকে স্মরণ করিয়ে দাও ।” .আমির ইব্‌ন হাযরামী উঠে দীড়াল এবং তার ভাইয়ের হত্যার ঘটনা বর্ণনা করার পর সে হায় আমর, হায় আমর বলে চীৎকার করতে লাগল । সঙ্গে সঙ্গে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি হল এবং সন্ধির সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। তারা যে যুদ্ধের অভিপ্রায়ে মক্কা থেকে বের হয়েছিল, তার 75555457755 সে তা নস্যাৎ করেদিল। দড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।