বদর যুদ্ধ - ৩১১ কুরায়শ বাহিনী বদরের ময়দানে যাওয়ার সময় পথিমধ্যে খুফাফ ইব্ন আয়মা ইবৃন রাহাযা গিফারী তার ছেলের মাধ্যমে কয়েকটি যবেহ করা জন্তু তাদের জন্য উপহার স্বরূপ পাঠিয়ে দিল এবং বলল : তোমাদের প্রয়োজন থাকলে আমরা কিছু অস্ত্র ও যোদ্ধা দিয়ে সাহায্য করতে পারি। এর জবাবে কুরায়শ নেতারা তার ছেলের মাধ্যমে বলে পাঠাল : আত্মীয়তার খাতিরে তোমার যা করণীয় ছিল, তাণ্তুমি করেছ, আমার জীবনের কসম! এখন আমরা যে যুদ্ধে যাচ্ছি, তা যদি মানুষের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে আমাদের শক্তির কোন কমতি নেই । আর যদি মুহাম্মদের কথামত এ যুদ্ধ আল্লাহ্র বিরুদ্ধে হয়ে থাকে, তা হলে আল্লাহ্র সাথে যুদ্ধ করার শক্তি কারো নেই। _ এরপর সবাই যখন ময়দানে নামল, তখন কুরায়শের একটি দল সামনে অগ্রসর হয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর বানানো হাওযের পানি নিতে লাগল । তাদের মধ্যে হাকীম ইব্ন হিযামও ছিল। রাসূলুল্লাহ্ (সা) সাহাবীদের বললেন : ওদেরকে বাধা দিও না। বস্তুত সেদিন এঁ হাওয থেকে যে-ই পানি পান করেছে, সে-ই নিহত হয়েছে। একমাত্র হাকীম ইবৃন হিযাম ছাড়া। সে নিহত হয়নি। পরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ভালো মুসলমান হন। এ ঘটনাকে তিনি আজীবন মনে রেখেছিলেন । কখনো জোরদার কসম খেতে হলে তিনি বলতেন : সেই মহান _ সত্তার কসম! যিনি আমাকে বদর যুদ্ধের দিন ধ্বংস থেকে রক্ষা করেছেন। ইব্ন ইসহাক বলেন : যখন কুরায়শরা নিশ্চিত হয়ে তাদের শিবিরে অবস্থান গ্রহ করল: তখন তারা উমায়র ইব্ন ওয়াহব জুমাহীকে মুসলিম বাহিনীর সংখ্যা নির্ণয় করতে পাঠাল। সে ঘোড়ায় চড়ে মুসলিম বাহিনীর চারপাশ দিয়ে একটা চক্কর দিয়ে ফিরে গিয়ে বলল : তিন*শর সামান্য কিছু বেশি বা কম হতে পারে । তবে আমাকে আর একটু সময় দাও, দেখ আমি ওদের ' কোন গুপ্ত ঘ্বাটি বা সাহায্যকারী আছে কিনা । এরপর সে সমস্ত প্রান্তর ঘুরে দেখল। কিন্তু কিছুই দেখতে পেল না। অবশেষে সে.ফিরে গিয়ে বলল : কোন কিছুর সন্ধান পেলাম না। তবে তাদের হাবভাব দেখে মনে হয়, তারা একেবারে মরণপণ করে এসেছে । ইয়াসরিবের উটগুলো সুনিশ্চিত মৃত্যু বহন করে এনেছে। ওরা এমন একটা দল, যাদের তরবারিই একমাত্র সহায় ও রক্ষক । আল্লাহ্ কসম! আমি নিশ্চিত যে, ওদের একজন নিহত হলে, তার বদলায় তোমাদের একজন নিহত হবেই। তারা কুরায়শের মধ্য থেকে যখন তাদের সম-সংখ্যক মানুষকে হত্যা হন অনার জারির জাতিরিভডেইহমট রব দেখ। হাকীম ইব্ন হিযাম এ কথা শুনে কুরায়শ বাহিনীর নেতাদের কাছে গেল। প্রথমে সে উত্বা ইব্ন রাবী'আকে গিয়ে বলল : “হে ওয়ালীদের পিতা! আপনি কুরায়শের একজন প্রবীণ নেতা । আপনাকে সবাই মানে । আপনি কি এমন একটা কাজ করতে ব্লাধী হবেন, যা করলে আপনি চির স্মরণীয় হয়ে থাকবেন? সে বলল : হাকীম, তুমি কি বলতে চাচ্ছ? হাকীম বলল : আপনি কুরায়শ বাহিনীকে ফিরিয়ে নিয়ে যান এবং আপনার মিত্র আমর ইব্ন 'হাযরামীর দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।