Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৩০৮ সীরাতুন নবী (সা) বাস্বা্‌ রো) এ কথোপকথন শুনে তীদের উটে চড়ে রাসূলুল্লাহ (স)- এর নিকট ফিরে গেলেন এবং যা তারা শুনলেন, তা তাকে জানালেন। আবূ সুফইয়ানের বাণিজ্য কাফেলা নিয়ে নিরাপদে চলে যাওয়া . এদিকে আবু সুফইয়ান ইব্‌ন হার্ব সতর্কতার খাতিরে কাফেলা পেছনে রেখে নিজে আগে আগে এল। সে জলাশয়ের কাছে গিয়ে মাজদী ইব্‌ন 'আমরকে জিজ্ঞেস করল : কারো আনাগোনা টের পেয়েছ কি? সে বলল : সন্দেহজনক কাউকে. দেখিনি । তবে দু'জন উট সওয়ারকে দেখলাম এ টিলাটার কাছে এসে উট থেকে নামূল। তারপর মশকে পানি ভরে নিয়ে চলে গেল। এ কথা শুনে আবু সুফইয়ান বাস্বাস্‌ ও “আদী (রা)-এর উট বসাবার জায়গাটিতে . উপস্থিত হল। সেখানে তাদের উটছয়ের খানিকটা গোবর পেয়ে তা তুলে নিয়ে সেটা ভেঙ্গে ফেলল তার ভেতরে সে কতকগুলো খেজুরের আঁটি.পেল। এঁ আঁটি দেখে, সে বলল : আল্লাহ্‌র কসম! এটা ইয়াসরিবের পশুর গোবর। সে দ্রুতবেগে নিজের কাফেলার কাছে ছুটে গেল। সে কাফেলাকে ভিন্নপথে পরিচালিত করল এবং বদর প্রান্তর বামে রেখে, সমুদ্র কিনারের পথ ধরে দ্রুত চলে গেল। | ওদিকে কুরায়শরা অথসর হয়ে জূহফাতে যাত্রা বিরতি করল । তখন তাদের দলের জুহায়ম ইব্‌ন সাল্ত ইব্‌ন মাখরামা ইব্‌ন আবদুল মুত্তালিব ইব্‌ন 'আবৃদ মানাফ স্বপ্নে দেখল, যেন একটি লোক ঘোড়ার পিঠে চূড়ে এসে থামল। তার সাথে একটা উটও ছিল। তারপর সে বলল : উত্বা ইবৃন রবী“আ, শায়বা ইব্‌ন রবী'আ, আবুল হাকাম ইব্ন*্হিশাম (আবূ জাহল), উমাইয়া ইবৃন খাল্ফ এবং অমুক অমুক নিহত হয়েছে। এভাবে বদরের যুদ্ধে কুরায়শের যে সব নেতা নিহত হয়েছিল, তাদের নাম সে উল্লেখ করল। এরপর আমি দেখলাম, সে ব্যক্তি তার ' উটটিকে রক্তাক্ত করে কুরায়শ বাহিনীর মধ্যে ছেড়ে দিল। বাহিনীর কোন একটি শিবিরও অবশিষ্ট থাকল না, যাকে সে নিজের রক্তে রঞ্জিত করল না। জুহায়ম ইব্‌ন সালত তার এই স্বপ্নের বিষয় আবূ জাহলের কাছে বর্ণনা করলে সে বলল : এ দেখি মুত্তালিব গোষ্ঠীর আর এক হী জরিনা হরে বলনা বে কে নি আবূ জাহলের হঠকারিতা . ইব্‌ন ইসহাক বলেন : আবূ সুফইয়ান যখন নিশ্চিত হল যে, তার কাফেলাকে সে বাচিয়ে নিয়ে এসেছে, তখন সে কুরায়শ বাহিনীর কাছে এ মর্মে বার্তা পাঠাল যে, তোমরা তো তোমাদের বাণিজ্যিক কাফেলা, লোকজন ও ধনসম্পদকে রক্ষা করার জন্যই এসেছিলে । এখন এগুলোকে আল্লাহ্‌ রক্ষা করেছেন। কাজেই তোমরা ফিরে যাও। কিন্তু আবূ জাহ্‌ল ইব্‌ন হিশাম বলল : আল্লাহ্‌র কসম! বদরে নাঁ গিয়ে ফিরব না। ওখানে তিন দিন থাকব, পশু যবেহ করে খাওয়াব, মদ পান করা, গায়িকারা বাদ্য বাজিয়ে গান গাইবে, আরবে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়বে । আমাদের সমাবেশ ও আভিযানের কথা প্রচারিত হবে; ফলে তাদের মনে আমাদের ভীতি ও প্রতাপ চিরদিনের জন্য নধমূল হয়ে যাবে। অতএব তৌমরা চল। দ/ড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।