বদরযুদ্ধা | | ৩০৭ হাজ্জাজ গোত্রের গোলাম আসলাম এবং বনু “আস ইব্ন সাঈদের গোলাম আবূ ইয়াসার “আরীযকে দেখতে পেলেন। তারা এ লোক দুটিকে সাথে নিয়ে এলেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করলেন। এসময় রাসূলুল্লাহ (সা) দীড়িয়ে সালাত আদায় করছিলেন। তারা তাদের জিজ্ঞেস করলেন : তোমরা কারা £ তারা বলল : আমরা কুরায়শ গোত্রের পানি সরবরাহকারী । তারা আমাদের খাবার পানি নিতে এখানে পাঠিয়েছে। মুসলমানরা তাদের কথা বিশ্বাস করলেন না। তাদের ধারণা ছিল, এরা আবু সুফইয়ানের লোক। এরপর তারা তাদের কিছু মারপিট করলেন। প্রচণ্ড পিটুনি খেয়ে তারা বলল যে, আমরা আবু সুফইয়ানের লোক। এরপর সাহাবীরা তাদের আর কোন কিছু জিজ্ঞেস করলেন না। ইতিমধ্যে রাসূলুল্লাহ্ (সা) সালাত শেষ করে বললেন : ওরা যখন সত্য বলল, তখন তোমরা ওদের প্রহার করলে । যখন মিথ্যা বলল, তখন তোমরা জিজ্ঞাসাবাদ থেকে বিরত হলে! আল্লাহ্র কসম! এরা নিশ্চয়ই কুরায়শের লোক। তখন নবী (সা) নিজে তাদের জিজ্ঞেস করা শুরু করলেন : ওহে যুবক্বয়, তোমরা আমাকে কুরায়শের খবর বল । তখন তারা উভয়ে বলল : আল্লাহ্র কসম! এ যে দূরে বালুর টিলাটা দেখছেন, ওর পেছনে তারা রয়েছে। এঁ টিলার নাম ছিল আকানকাল। পরে রাসূলুল্লাহ্ (সা) তাদের জিজ্ঞেস করলেন : ওরা সংখ্যায় কত? আসলাম ও আরীদ বলল : অনেক। রাসূলুল্লাহ্ (সা) পুনরায় জিজ্ঞেস করলেন : তাদের সাজসরঞ্জাম কিরূপ? তারা বললেন : আমরা জানি না। তিনি জিজ্ঞেস করলেন : ওরা প্রতিদিন কয়টা উট যবেহ করে? তারা বলল : কোনদিন নয়টা, কোনদিন দশটা । রাসূলুল্লাহ্ সো) বললেন : তাহলে ওদের সংখ্যা নয় শো থেকে হাজারের মধ্যে হবে। তারপর তিনি (সা) তাদের জিজ্ঞেস করলেন: কুরায়শ নেতাদের মধ্য থেকে কে কে এসেছে ? তারা বলল : “উতবা ইব্ন রবীআ, শায়বা ইব্ন রবী“আ, আবুল বুখ্তারী ইব্ন হিশাম, হাকীম ইব্ন হিযাম, নাওফাল ইব্ন খুয়ায়লিদ, হারিস ইবৃন 'আমির ইব্ন নাওফাল, তুআয়মা ইব্ন আদী ইব্ন নাওফাল, নযর ইব্ন হারিস, যাম্*আ ইব্ন আসওয়াদ, আবূ জাহল ইব্ন হিশাম, উমায়্যা ইব্ন খালফ, হাজ্জাজের দুইপুত্র নবীহ ও মুনাব্বিহ, সুহায়ল ইব্ন আমর, উমর ইব্ন আব্দে.উদ। এরপর রাসূলুন্াহ (সা) মুসলমানদের লক্ষ্য করে বললেন : হিনিরিরিসির নার হাজি পাঠিয়েছে। | ইব্ন ইসহাক বলেন : ইতিপূর্বে বাস্বাস্ ইব্ন আমর ও আদী ইব্ন আবু যাগবা (রা) টহল দিতে দিতে বদর প্রান্তরে এসে থেমেছিলেন। তারা জলাশয়ের নিকবর্তী একটি টিলার কাছে গিয়ে উট থেকে নামলেন এবং একটা মশকে করে খাবার পানি নিলেন। তখন মাজদী ইব্ন আমর জুহানী জলাশয়ের পাশেই ছিল। জলাশয়ের কাছে অজ্ঞাত লোকদের দুটো বাদী ছিল। তাদের একজন অপরজনকে তার পাওনা পরিশোধ করতে বলল । তখন খণগ্রস্ত বাদীটি বলল : কাফেলা কাল কিংবা পরশুই আসবে । তখন আমি তাদের কাজ করে তোমার পাওনা দিয়ে দেব। মাজদী বলল : তুমি ঠিকই বলেছ। তারপর সে উভয়ের বিবাদ মিটিয়ে দিল। 'আদী ও দড্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।