বদর যুদ্ধ রর | ৩০১ সংঘটিত যুদ্ধের কথা মনে করে চিন্তিত হয়ে পড়ল । তারা বলল : আমরা আশংকা করছি যে, বনু বাকর পেছন দিক থেকে আমাদের উপর আক্রমণ করতে পারে। বনু আমিরের কোন এক ব্যক্তি' সাঈদ ইবন মুসায়্যাব সূত্রে আমার কাছে যা বর্ণনা করেছেন, সে প্রেক্ষিতে দেখা যায় যে, কুরায়শ এবং বনূ বাকরের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তার কারণ ছিল হাফস ইব্ন আখ্য়াফের ছেলের হত্যা । যে ছিল বনু মু'আয়স্ ইবন আমির ইব্ন লুআঈ-এর সদস্য । সে একদা একটি হারানো উটের সন্ধানে যাজ্নান নামক স্থানে যায়। এ সময় সে ছিল অল্প বয়সের একটি ছেলে । তার মাথায় ছিল লম্বা চুল এবং পরিধানে ছিল সুন্দর পরিপাটি পোশাক, আর তার শরীরের রং ছিল উজ্জ্বল ফর্সা। সে আমির ইব্ন ইয়াধীদ ইব্ন আমির ইব্ন মালৃহ-এর কাছ দিয়ে অতিক্রম করছিল, যে বনু-ইয়ামার ইব্ন “আওফ ইবৃন কাঁঁব ইব্ন “আমির ইব্ন লায়স ইব্ন রাকর ইবৃন আব্দ-মানাত ইব্ন কিনানার লোক ছিল এবং সে যাজনানে ছিল। এ সময় সে ছিল বনূ বাকরের সরদার । সে ছেলেটিকে দেখে বিস্মিত হল এবং জিজ্ঞেস করল : হে ছেলে, তুমি কে ? সে বলল : আমি হাফ্স ইব্ন আখ্য়াফ কুরায়শীর ছেলে । যখন সে ফিরে চলে গেল, তখন আমির ইবৃন ইয়াধীদ বলল : হে বনু বাকর ! কুরায়শদের কাছে তোমাদের কোন খুন পাওনা নেই কি? তারা বলল : আল্লাহ্র কসম! অবশ্যই, তাদের কাছে আমাদের অনেক খুন পাওনা আছে । সে বলল : যদি কেউ এ ছেলেটিকে তার নিজের কোন ব্যক্তির বদলে খুন করে, ত ৮ প্রতিশোধ নিতে পারবে। .. একথা শোনার পর বনু বাকের এক বাতি & ছেলেটির পিছু নিল এবং সে তাকে এ খুনের বদলায় হত্যা করল, যা কুরায়শের কাছে পাওনা ছিল। কুরায়শরা এ হত্যার ব্যাপারে কথাবার্তা বলায় আমির ইব্ন ইয়ামীদ বলল : হে বনু কুরায়শ!.তোমাদের কাছে আমাদের অনেক খুন পাওনা আছে। এ জন্য আমরা তাকে হত্যা করেছি! এখন তোমরা যা খুশি করতে পার। যদি তোমরা চাও, তবে তোমাদের যিদ্মায় যা আছে, তা আদায় করে দাও এবং আমাদের যিম্মায় যা আছে, তা আমরা আদায় করে দেব। আসলে খুনের ব্যাপার তো এরূপ যে, একজনের বদলে আরেকজনকে খুন করা হয়। এখন যদি তোমরা আমাদের যিম্মায় তোমাদের যে খুন পাওনা আছে, এর দাবি পরিহার কর; ত তবে আমরাও তোমাদের যিম্মায় আমাদের যে খুন পাওনা আছে, সে দাবি পরিত্যাগ করব। বস্তুত কুরায়শ গোত্রের মধ্যে এ ছেলেটির হত্যা তেমন কোন গুরুত্ব গুরুতৃপূর্ণ ব্যাপার না হওয়ায় তারা বলল : “আচ্ছা, জানের বদলে জান।' অবশেষে তারা ছেলেটির হত্যার কথা ভুলে যায় এবং তার রক্তের বিনিময় দাবি করল না। কির জেলা নিলে পাশ দিয়ে অতিক্রম করেছিল। হঠাৎ সে আমির ইব্ন ইয়াধীদ ইব্ন আমির ইব্ন মালুহকে উটের উপর আরোহিত অবস্থায় দেখল। যখন সে তাকে দেখল, তখন-ই সে তার কাছে চলে দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।