বদর যুদ্ধ : ২৯৭ দাওয়াতের বিরোধিতা করা এবং তাকে অস্বীকার করা। আল্লাহ্ সব কিছু দেখেন এবং এর সাক্ষী। আর আল্লাহ্র মসজিদ থেকে তার অধিবাসীদের এ উদ্দেশ্যে তোমাদের বের করে দেওয়া, যাতে আল্লাহ্র ঘরে আল্লাহ্কে সিজদাকারী কাউকে দেখা না যায়। যদি তোমরা এ হত্যাকাণ্ডের জন্য আমাদের দোষারোপ কর, আর তোমাদের কোন বিদ্রোহী ও হিংস্ুটে লোক এ ধরনের গুজবের মাধ্যমে ইসলামের মধ্যে অশান্তি সৃষ্টি ফ্রতে চায়, তবে শুনে রাখ, যখন ওয়াকিদ ইব্ন আবদুল্লাহ যুদ্ধের অগ্নিশিখা প্রজ্বলিত করল, তখন আমরা নাখলা নামক স্থানে ইব্ন হাষরামীর রক্তে আমাদের তীর রঞ্জিত করলাম। আর উসমান ইব্ন আবদুললাহ আমাদের হাতে বন্দী রয়েছে; রক্তমাখা শিকলে সে বাধা আছে।” কা“বার দিকে কিবলার পরিবর্তন - ইব্ন ইসহাক বলেন : সে) মদীনায় আসার আঠার মদের থমকে শাবান মাসে কিবলার দিক পরিবর্তিত হয়। . ইব্ন ইসহাক বলেন : এরপর রাসূলুরলাহ সো) শুনতে পেলেন যে, কুরায়শদের একটি বিরাট কাফেলা নিয়ে আবূ সুফইয়ান ইব্ন হারব সিরিয়া থেকে আসছে। এ কাফেলার সাথে কুরায়শদের বহু ধন-সম্পদ ও বাণিজ্য-পণ্য রয়েছে। এ কাফেলায় মাখরামা ইব্ন নাওফাল, ইব্ন আহয়াব ইব্ন “আবদ মানাফ ইব্ন যুহরা ও আমর ইব্ন “আস ইব্ন ওয়ায়ল ইব্ন হিশামসহ ত্রিশ বা চল্লিশজন কুরায়শ রয়েছে। ইব্ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্ (সো) এ খবর শোনার পর মুসলমানদের তাদের দিকে যাওয়ার জন্য উদ্বদ্ধ করে বললেন যে, তোমরা এ কুরায়শ কাফেলার দিকে এগিয়ে যাও। আল্লাহ্ এ থেকে তোমাদের কিছু সম্পদ দান করবেন অনেকে তার প্রেরণায় তৎক্ষণাৎ সাড়া দিলেন, অবশ্য কিছু লোক একটু গড়িমসি করলেন। কারণ তারা ধারণা করতে পারেননি যে, রাসূলুল্লাহ্ (সা) কোন যুদ্ধের সম্মুখীন হতে -যাচ্ছেন।, ওদিকে আবূ সুফইয়ান হিজাযের কাছাকাছি এসে খোঁজখবর নিতে লাগল । সে প্রত্যেক আরোহীকে জিজ্ঞেস করতে থাকল । কারণ মুসলমানদের নিয়ে সে ভীষণ সন্ত্রস্ত ছিল। শেষ পর্যন্ত কিছু কিছু আরোহী তাকে স্পষ্টভাবেই জানিয়ে দিল যে, মুহাম্মদ সো) তীর সহচরদের তোমার ও তোমার কাফেলার ওপর আক্রমণ চালাতে বলেছেন। এ কথা শুনে সে সতর্ক হয়ে গেল। সে যামযাম ইব্ন 'আমর গিফারীকে তৎক্ষণাৎ, পারিশ্রমিকের বিনিময়ে মক্কায় পাঠিয়ে দিল। তাকে বলে দিল, সে যেন কুরায়শ গোত্রের কাছে গিয়ে বলে, তারা তাদের ধন-সম্পদ ১. গিফার গোত্রের বদর নামক এক ব্যক্তির খনন করা কুয়ার নাম বদর। কারো কারো মতে, বদর ছিল হাসা রক মালিকানায় থাকার কারণে এই কুয়াটির নাম হয়েছে রদর। সীরাতুন নবী (সা) (২য় খণ্ড)-_-৩৮. : দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।