Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯৬ ্‌ | | সীরাতৃন নবী সো) তিনি বললেন : আমরা এ দু'জনের মুক্তিপণ ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না, যতক্ষণ না আমাদের দু'জন সঙ্গী সাঁদ ইব্‌ন আবু ওয়াক্কাস ও উত্বা ইব্‌ন গাযওয়ান ফিরে আসে । কেননা আমরা তোমাদের দ্বারা তাদের জীবন বিপন্ন হওয়ার আশংকা করছি। যদি তোমরা তাদের হত্যা করে থাক; ত তবে আমরাও তোমাদের এ সাথীঘয়কে হত্যা করব। এরপর সা“দ ও উত্বা ফিরে আসলে রাসূলুল্লাহ্‌ (সা) উসমান ইবৃন আবদুল্লাহ্‌ ও হাকাম ইবৃন কায়সানকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। এরপর হাকাম ইবৃন কায়সান ইসলাম গ্রহণ করেন এবং সাচ্চা মুসলমান হয়ে যান। তিনি রাসূলুল্লাহ্‌ (সো)-এর কাছেই থেকে যান এবং বীরে মাউনার ঘটনায় তিনি শহীদ হন। আর উসমান ইব্ন আবদুল্লাহ মক্কায় ফিরে যায় এবং সেখানে কাফির অবস্থায় মারা যায়। আয়াতটি নাধিল হওয়ার পর আবদুল্লাহ ইবৃন জাহশ (বা) এবং তার সঙ্গীদের ভয়-ভীতি ও _ দুশ্চিন্তা যখন দূর হল, তখন তাঁরা বিনিময়প্রাপ্তির আশা করলেন। তারা বললেন : ইয়া রাসূলাল্লাহ সো)! আমরা কি এখন আশা করতে পারি যে, যা ঘটে গেছে তা একটি অভিযান হিসাবে গণ্য হবে এবং এর বিনিময়ে আমাদের মুজাহিদদের ্মত পুরস্কার দেওয়া হবে? তখন আল্লাহ্‌ এ আয়াত নাধিল করেন : “যারা ঈমান আনে এবং যারা আল্লাহ্র পথে হিজরত ও জিহাদ করে, তারাই আল্লাহ্‌র রহমত প্রত্যাশা করে। আল্লাহ্‌ পরম ক্ষমাশীল ও দয়ালু।” - মহান আল্লাহ্‌ তাদের এ ব্যাপারে বড়ই আশাঘিত করলেন। . এ সম্পর্কে যুহরী ও ইয়াধীদ ইব্‌ন রূমান (র) সূত্রে ইরওয়া ইবন বারন কট থেকে হাদীস বর্ণিত আছে। | ইবৃন ইসহাক বলেন : আবদুরাহ্‌ ইব্‌ন জাহশের বংশধরদের মধ্য থেকে কেউ কেউ বলেছেন যে, আল্লাহ্‌ তা“আলা যখন গনীমতের মাল যেদ্ধলন্ধ সম্পদ)-কে হালাল করলেন, তখন যে বা যারা তা যুদ্ধ করে অর্জন করেছে, তাদের জন্য চার-পঞ্চমাংশ এবং আল্লাহ্‌ ও তার রাসূলের জন্য এক-পঞ্চমাংশ বরাদ্দ করলেন । আবদুল্লাহ্‌ ইবৃন জাহশ কুরায়শ কাফেলার উটের ব্যাপারে যেরূপ সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ্র বিধানেও সেরূপই হল। ও - ইব্‌ন হিশাম বলেন : এ গশীমতই ছিল মুলমানদের খু করে পায় পরধথম গনীম্ের ই রনি ডিলান 'আবদুল্লাহ্‌ ও হাকাম ইবৃন কায়সান মুসলমানদের হাতে প্রথম যুদ্ধবন্দী। ইব্ন ইসহাক বলেন : কুরায়শের লোকেরা যখন কুৎসা রটাতে লাগল যে, মুহাম্মদ ও তীর সহচররা নিষিদ্ধ মাসকে হালাল মনে করেছেন। এ মাসে তীঁরা রক্তপাত ঘটিয়েছেন এবং অন্যের সম্পদ কেড়ে নিয়েছেন, আর লোকদের বন্দী করেছেন, তখন আবুবকর সিদ্দীক (রা) এবং অন্য মতে আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহশ রো) নিয়োক্ত কবিতার মাধ্যমে তার জবাব দেন : “নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ডকে তোমরা বিরাট অপরাধ মনে করছ অথচ বিবেকবান লোক সুৰিবেচনার আলোকে যদি বিচার করে, তবে তার চেয়ে বড় অপরাধ হল তোমাদের মুহাম্মদের দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।