সাফ্ওয়ান অভিযান বা প্রথম বদর অভিযান ২৯৫ ইব্ন ইসহাক বলেন : এরপর যখন তীরা মদীনায় রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট হাযির হলেন, তখন রাসূলুল্লাহ (সা) বললেন : “আমিতো তোমাদের নিষিদ্ধ মাসে যুদ্ধ করতে বলিনি।” এরপর তিনি কাফেলার উট ও দু'জন বন্দীর ব্যাপারটি মুলতবী রাখলেন এবং এ সম্পদ থেকে কিছু গ্রহণ করতে অস্বীকার করলেন। রাসূলুল্লাহ্ (সা) যখন এ কথা বললেন, তখন এতে মদীনার মুসলিম সমাজে আবদুল্লাহ্ ইব্ন জাহশের সম্মান ও ভাবমর্যাদা ক্ষুণ্র হল। আর তিনি ও তার দলের লোকেরা ভাবলেন যে, তাদের সর্বনাশ হয়ে গেছে। মুসলমানরা তাদের এ কাজের জন্য তাদের তিরস্কার করলেন। অপরদিকে কুরায়শরা বলতে .লাগল, “মুহাম্মাদ ও তার সহচররা নিষিদ্ধ মাসকে হালাল করে নিয়েছে। তারা এ মাসে রক্তপাত ঘটিয়েছে, অন্যের সম্পদ লুষ্ঠন ও লোকদের বন্দী করেছে।” মন্কাতে অবস্থানকারী কিছু মুসলিম এর জবাবে বললেন : “মুসলমানরা যা কিছু করেছে, তা শাবান মাসে করেছে ।” আর ইয়াহ্দীরা এ ঘটনাকে রাসূলুল্লাহ্ সো)-এর জন্য একটি অশুভ ঘটনা হিসাবে গণ্য করল। তারা বলল : আমর ইব্ন হাযরামীকে ওয়াকিদ ইবৃন আবদুল্লাহ্ হত্যা করেছে। আমর শব্দ থেকে স্পষ্ট যে, 'যুদ্ধ দীর্ঘায়িত হবে", হাযরামী শব্দ থেকে স্পষ্ট যে, 'যুদ্ধ অবশ্যন্তাবী' এবং ওয়াকিদ শব্দ থেকে স্পষ্ট যে, "যুদ্ধের লেলিহান শিখা প্রজ্বলিত হয়েছে।' এ অশুভ প্রচারণার প্রতিফল আল্লাহ্ তাদের উপর বর্তান এবং এতে তাদের কোন উপকার হয়নি। এ প্রচারণা যখন চরম আকার ধারণ করল, তখন আল্লাহ্ তার রাসূলের (সা) উপর নিম্নোক্ত আয়াত নাযিল করলেন : “পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে আপনাকে জিজ্ঞেস করে। বলুন, এতে যুদ্ধ করা ভীষণ অন্যায়। কিন্তু আল্লাহ্র পথে বাধা দেওয়া, আল্লাহ্কে অস্বীকার করা, মাসজিদুল হারামে বাধা দেওয়া এবং এর বাসিন্দাদের এ থেকে বহিষ্কার করা আল্লাহ্র নিকট তার চাইতে অধিক অন্যায়।” অর্থাৎ যদি তোমরা নিষিদ্ধ মাসে হত্যা করে থাক, তবে তো তারা তোমাদের, আল্লাহকে অস্বীকার করার পাশাপাশি আল্লাহ্র রাস্তা থেকে এবং মসজিদে হারাম থেকে বাধা দিয়েছে। আর তোমরা এর বাসিন্দা হওয়া সত্তেও এ থেকে তোমাদের বের করে দেওয়া, _ তাদের মধ্যে থেকে তোমরা যাকে হত্যা করেছ, তার হত্যার চাইতে আল্লাহ্র নিকট এ কাজ খুবই অন্যায়! “ফিতনা হত্যার চাইতে ভীষণ অন্যায়”, অর্থাৎ কাফিররা তো মুসলমানদের ঈমান আনার পর তাদের পুনরায় কুফরীতে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাত, তাদের এ কাজ আল্লাহ্র নিকট হত্যার চাইতে অধিক গুনাহের কাজ। তারা সব সময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যতক্ষণ না তারা তোমাদের দীন থেকে ফিরিয়ে দেয়, অর্থাৎ আরো তাজ্জবের ব্যাপার এই যে, তারা এ ধরনের নিকৃষ্টতম অপরাধে অটল রয়েছে এবং তারা এ থেকে তাওবা করছে না এবং এ থেকে বিচ্ছিন্ন হচ্ছে না। কুরআনের এ স্পষ্ট বিধান যখন নাধিল হল এবং এ দিয়ে আল্লাহ্ মুসলমানদের ভয়-ভীতি ও দুশ্চিন্তা দূর করে দিলেন, তখন রাসূলুল্লাহ (সা) কাফেলার উট ও বন্দীদের থ্রহণ করলেন। কুরায়শরা : উসমান ইব্ন আবদুল্লাহ্ ও হাকাম ইবৃন কায়সানের মুক্তিপণ রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পাঠালে দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।