Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ 4, সীরাতুন নবী (সা) এরপর তিনি হিজাযের রাস্তা ধরে চলতে লাগলেন যখন তারা বাহরান নামক স্থানে পৌছলেন, তখন সা'দ ইবৃন আবু ওয়াক্কাস এবং উত্বা ইব্‌ন গাযওয়ান তাদের স্ব-স্ব উট হারিয়ে ফেললেন। সেই উট খুঁজতে গিয়ে তারা পেছনে পড়ে গেলেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহশ ও তার অবশিষ্ট সঙ্গী-সাথীরা নাখলায় গিয়ে থামলেন। এ সময় তাদের পাশ দিয়ে একটি কুরায়শ বাণিজ্য কাফেলা কিসমিস, চামড়া ও অন্যান্য বাণিজ্য পণ্য নিয়ে যাচ্ছিল। এ কাফেলার সদস্য ছিল : আমব ইবৃন হাযরামী, উসমান ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মুগীরা মাখযূমী, তার ভাই নাওফাল ইব্‌ন আবদুল্লাহ মাখযুমী এবং হিশাম ইব্ন মুগীরার আযাদকৃত গোলাম হাকাম ইব্‌ন কায়সান। ইব্‌ন হিশাম বলেন : এ হাযরামীর নাম হল আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাদ। অন্যমতে মালিক ইব্ন আব্বাদ, যে বনূ সাদাফের সদস্য । আর সাদাফের নাম হল আমর ইবৃন ম”সক। সে ছিল বনু সাকৃন ইব্‌ন আশরাস ইব্ন কান্দার লোক। যাকে কান্দীও বলা হয়। আবদুল্লাহ ইবন জাহশের দলটি দেখে কুরায়শ দল ভীত হয়ে পড়ে । কেননা দলটি তাদের একেবারেই নিকটে পৌঁছে গিয়েছিল। উদ্কাশা ইবৃন মিহ্‌সান গিয়ে তাদের দেখলেন। তীর মাথা মুন্ডানো দেখে কুরায়শরা আশ্বস্ত হল এবং তারা বলল : এরা তো উমরাকারী লোক; এদের পক্ষ থেকে তোমাদের ভয়ের কোন কারণ নেই। এ ঘটনাটি ছিল রজব মাসের শেষ দিনের । মুসলিম সেনাদল কুরায়শ কাফেলা সম্পর্কে পরামর্শ করতে বসলেন। তারা বললেন : আল্লাহ্‌র কসম! আজকের রাতে যদি এ কাফেলাকে ছেড়ে দেওয়া হয়, তবে এরা হারাম শরীফে প্রবেশ করবে এবং তখন তাদের উপর আক্রমণ করা যাবে না। আর যদি এখন তাদের হত্যা করা হয়, তবে তাও হবে নিষিদ্ধ মাসে সংঘটিত হত্যাকাণ্ড মুসলিম বাহিনী কুরায়শ কাফেলার উপর হামলা করার ব্যাপারে দ্বিধাধস্ত ও শংকিত হয়। কিনতু কিছুক্ষণের মধ্যেই তারা সে দ্বিধাদন্দু কাটিয়ে উঠলেন এবং এ মর্মে সিদ্ধান্ত নিলেন যে, কুরায়শ কাফেলার যে কয়জনকে পারা যায় হত্যা করা হবে এবং ং তাদের সাথে যা আছে,.তা নিয়ে নেওয়া হবে। এ সিদ্ধান্ত অনুসারে ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ তামীমী একটি তীর নিক্ষেপ করে আমর ইব্‌ন হাযরামীকে হত্যা করলেন এবং উসমান ইব্‌ন আবদুল্লাহ্‌ ও হাকাম ইবৃন কায়সানকে বন্দী করলেন কুরায়শ কাফেলার অপর . ব্যক্তি নাওফাল ইব্‌ন আবদুন্রাহ্‌ পালিয়ে আত্মরক্ষা করল। এরপর আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহ্‌শ ও নাসা বললো টন ও না উজাকে বির নায় নাইন) নিকট হাযির হলেন। বর আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহশের বংশ শেধরের' মধ্যে থেকে কেউ কেউ নিয়েছেন: আবদুক্লাহ তীর সঙ্গীদের কাছে ঘোষণা দিয়েছিলেন যে, আমরা এই কাফেলা থেকে গনীমত হিসাবে যা পেয়েছি, এর এক-পঞ্চমাংশ রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য নির্দিষ্ট থাকবে। এরপর রাসূল (সা)-এর অংশ আলাদা করে গনীমতের অবশিষ্ট মাল তিনি তীর সঙ্গীদের মধ্যে বন্টন করে দিলেন । আর এ ছিল গনীমতের মাল থেকে খুমুস বা এক-পঞ্চমাংশ সম্পর্কে আল্লাহ্‌র বিধান নাধিল হওয়ার আগের ঘটনা । দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।