Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

সাফ্ওয়ান অভিযান বা প্রথম বদর অভিযান | ২৯৩ হামলা চালায় । রাসূলুল্লাহ্‌ (সা) তার পিছু ধাওয়া করেন। ইবৃন হিশাম বলেন. : এ সময়ে তিনি যায়দ ইব্‌ন হারিসা (রা)-কে মদীনায় ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ করেন। ইব্‌ন ইসহাক বলেন : তিনি তাকে ধাওয়া করতে করতে সাফ্ওয়ান নামক উপত্যকায় গিয়ে পৌঁছেন। এ স্থানটি বদরের কাছাকছি অবস্থিত । তাই একে প্রথম বদর অভিযানও বলা হয়,। তিনি কুরয ইব্‌ন জাবিরকে ধরতে পারেননি । ফলে তিনি মদীনায় ফিরে আসেন এবং মানেই জুমদিট রসুন বতি তা জর ও জাননিমার হউিবাি কর আবদুল্লাহ্‌ ইবন জাহশের নেতৃতে সেনাদল প্রেরণ প্রথম বদর অভিযানের কিছুদিন পরই রজব মাসে রাসূলুল্লাহ্‌ সা) আবদুল্লাহ্‌ ইব্ন জাহ্‌শের নেতৃতে আটজন মুহাজিরের একটি সেনাদল পাঠালেন, যাদের মধ্যে কোন আনসার সাহাবী ছিলেন না । তিনি (সা) তাকে একখানা চিঠি লিখে দিয়ে বললেন : একটানা দু'দিন চলার আগে এ চিঠি পড়বে না। আর পড়ার পর এ চিঠির নির্দেশ মুতাবিক কাজ করবে এবং সঙ্গীদের কাউকে সেই কাজ করতে বাধ্য করবে না। মুহাজিরদের মধ্য থেকে আবদুল্লাহ্‌ ইবৃন জাহশ (রো)-এর সেনাদলে ছিলেন : (১) আবু' হুযায়ফা ইব্‌ন উত্বা ইব্‌ন রবী“আ ইবৃন আবদুশ শামস; (২) আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহশ, বনূ আবদুশ্‌ শামস ও আবদুল মানাফের মিত্র এবং এ সেনাদলের নেতা; (৩) উক্কাশা ইব্‌ন মিহসান ইব্‌ন হুরসান, যিনি বনূ আসাদ ইব্‌ন খুযায়মার লোক ছিল; (8) উত্বা ইব্‌ন গাযওয়ান ইব্‌ন জাবির যিনি বনূ নাওফালের মিত্র ছিলেন; (৫) সাদ ইব্‌ন আবূ ওয়াক্কাস, যিনি বনু ' যোহরা ইব্‌ন কিলাবের লোক ছিলেন; (৬) আমির ইব্‌ন রবী“আ, যিনি বনূ আদী ইব্‌ন কা'বের অন্তর্ভূক্ত আনয ইব্‌ন ওয়ায়ল শাখার লোক ছিলেন; (৭) ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মানাফ ইব্‌ন আরীনূ ইব্‌ন সা'লাবা ইব্‌ন ইয়ারবু', যিনি বনু তামীমের লোক ছিলেন; (৮) খালিদ ইব্ন বুকায়র, যিনি বনূ সা“দ ইব্ন লায়সের লোক ছিলেন এবং (৯) সুহায়ল ইব্‌ন বায়যা, যিনি বনু হারিস ইব্ন ফিহরের লোক ছিলেন। এভাবে এ সেনাদলের সদস্য সংখ্যা হয় নয়জন। .. আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহশ দু'দিন চলার পর চিঠিখানা খুললেন । তাতে লেখা ছিল : “এ চিঠি পড়ার পর, মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলার দিকে চলে যাও, .সেখানে বসে কুরায়শের তৎপরতা পর্যবেক্ষণ কর এবং তাদের খবর আমাকে জানাও । চিঠি পড়ে আবদুল্লাহ্‌ বললেন : “আদেশ শিরোধার্য।”__এরপর তিনি তার সংগীদের বললেন :: রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে নাখলায় গিয়ে কুরায়শের তৎপরতা পর্যবেক্ষণ ও তাদের খবর সংগ্রহের আদেশ দিয়েছেন। আর তিনি আমাকে তোমাদের কারো উপর যবরদস্তি করতে নিষেধ করেছেন। তোমাদের মাঝে-যে শহীদ হতে চায় এবং যে এটা পসন্দ করে, সে আমার সঙ্গে চলুক । আর যে এটা অপসন্দ করে, সে ফিরে যাক । আমি অবশ্যই রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ পালন করব। এরপর তিনি রওয়ানা হলেন এবং তাঁর সাথে তীর সঙ্গীরা সকলেই চললেন, কেউ পিছনে রইলেন না। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।