. ২৯২ | সীরাতুন নবী (সা) পরম্পরায় আম্মার ইবৃন ইয়াসির (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : আমি ও আলী আশীরা অভিযানে পরস্পরের সঙ্গী ছিলাম। রাসূলুল্লাহ্ (সা) যখন সেখানে অবস্থান করলেন, তখন আমরা বনূ মাদলাজ গোত্রের কিছু লোককে তাদের একটি কুয়া ও খেজুরের বাগানে কাজ করতে দেখলাম। তখন আলী ইব্ন আবু তালিব রো) আমাকে বললেন : হে আবু ইয়াক্যান! তুমি কি আমার সঙ্গে ওদের কাছে যাবে, আমরা দেখে আসব তারা কিভাবে কাজ করে? আমি বললাম : ঠিক আছে। যেতে চান তো চলুন। আম্মার বলেন : তারপর আমরা তাদের কাছে গেলাম। কিছু সময় তাদের কাজকর্ম দেখার পর আমরা নিদ্রাভিভূত হয়ে পড়লাম । তখন আমরা কয়েকটি ছোট খেজুরের চারার ছায়ায় নরম যমীনের উপর নিদ্রা গেলাম । আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ (সা) নিজে এসে না জাগানো পর্যন্ত আমরা জাগিনি। সেদিন তিনি আলী (রা)-এর গায়ে মাটি লেগে যাওয়ার দৃশ্য দেখে তাকে বললেন : হে আবৃ তুরার ! মোটির বারা) তোমার এ কি দশা? তারপর তিনি. বললেন : পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তি সম্পর্কে জানতে চাও কি? আমরা বললাম : হ্যা। ইয়া রাসূলাল্লাহ (সা) অবশ্যই জানতে চাই। তিনি বললেন : তাদের দু'জনের একজন হল : সামুদ জাতির সেই ব্যক্তি, যে সালিহ আলায়হিস, সালামের উটনীকে হত্যা করেছিল। আর দ্বিতীয়জন হল সেই ব্যক্তি, যে তোমার এ ঘাড়ের . উপর কোপ দিয়ে তোমাকে হত্যা করবে; ফলে তোমার এ দাড়ি রক্তে রঞ্জিত হবে। ইব্ন ইসহাক বলেন : কোন কোন জ্ঞানীজন আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সো) আলীকে আবু তুরাব বলে এ জন্য ডাকতেন যে, যখন তিনি তার সহধর্মিণী ফাতিমার উপর কোন ব্যাপারে অসসুষ্ট হতেন, তখন তিনি তীর সঙ্গে কোন কথা বলতেন না এবং তার সঙ্গে কোন অপ্রিয় আচরণ করতেন না, বরং তিনি নিজের মাথায় কিছু ধুলোবালি মেখে চুপচাপ বসে | থাকতেন ।রাবী বলেন : : রাসূলুল্লাহ সো) যখনই আলী রো)- এর মাথার ধুলোবালি দেখতে পেতেন, তখনই বুঝতেন যে, তিনি ফাতিমার উপর নাখোশ হয়েছেন। এ সময় তিনি বলতেন : হে আবু তুরাব! তোমার কি হয়েছে? এ দু'টি বর্ণনার মাঝে কোন্টি সঠিক, তা আল্লাহই ভাল জানেন! সা'দ ইব্ন আবু ওয়াক্কাসের নেতৃত্বে সেনাদল প্রেরণ রঃ - _ ইব্ন ইসহাক বলেন : এ সময়ে রাসূলুল্লাহ্ সো) সা+দ ইবন আবু ওয়ান্ধাসের নেতৃতে আটজন মুহাজিরের একটি সেনাদল পাঠান, যারা হিজাযের খাররার নামক স্থান পর্যন্ত যান এবং কোন সংঘর্ষ ছাড়াই নিরাপদে মদীনায় ফিরে আসেন। ইব্ন হিশাম বলেন : কোন কোন তিহাসিকের মতে, এ সেনাদলটি হামযা (রা)-এর সেনাদলের পরে প্রেরিত হয়েছিল। ৃ সাফ্ওয়ান অভিযান বা প্রথম বদর অভিযান ইব্ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ (সা) আশীরা অভিযান থেকে ফিরে এসে মদীনায় দশ ০০০০০০০০০০১ দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।