Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

হামযার নেতৃতে সায়ফুল বাহরের অভিযান ২৯১ ইব্‌ন হিশাম বলেন : কাব্যবিশারদ অধিকাংশ পন্তিতের মতে এ কবিতা আবূ জাহ্‌ল কর্তৃক রচিত নয়। বুওয়াত অভিযান ইব্‌ন ইসহাক জানান : ভাজা বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে বের হন। ইব্‌ন হিশাম বলেন : এ সময় তিনি (সা) সাইব ইব্‌ন উসগান মাযউন (রা)-কে মদীনায় গভর্নর নিযুক্ত করেন। ইব্‌ন ইসহাক বলেন : চলার এক পর্যায়ে তিনি (সা) রেযা অঞ্চলের বুওয়াত; নামক স্থানে পৌঁছান কিন্তু কোন যুদ্ধ ছাড়াই তিনি . মদীনায় ফিরে আসেন এবং এখানেই তিনি রবিউল আখিরের অবশিষ্ট অংশ এবং জুমাদিউল 'আউয়ালের কিছু অংশ অতিবাহিত করেন।- . উশায়রা অভিযান ইব্‌ন হিশাম বলেন : এরপর রাসূলুল্লাহ্‌ সো) আবু সালমা ইবৃন আবদুল আসাদকে গভর্নর নিয়োগ করে কুরায়শদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে বের হন। ইব্ন ইসহাক বলেন : প্রথমে বন্‌ দীনারের গিরিপথ দিয়ে এবং পরে খাব্বারের মরুভূমি অতিক্রম করে ইব্‌ন আযহারের প্রস্তরময় স্থানে একটি গাছের নিচে, যাকে 'যাতুস্-সাক' বলা ্‌ হয়, রাসূলুল্লাহ্‌ (সা) যাত্রা বিরতি করেন। সেখানে তিনি সালাত আদায় করেন। পরবর্তীকালে সেখানে তার (সা) নামে একটি মসজিদ তৈরি হয়। সেখানে তীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়। যা তিনি খান এবং তীর সঙ্গীরাও খান। এখানে রান্না-বান্নার জন্য যে চুলা নির্মিত হয়েছিল, সে স্থানটি এখনও পরিচিত। এরপর মুশতারাব নামক বর্ণা থেকে তীর জন্য খাবার পানি সংগ্রহ করা হয়। অবশেষে রাসূলুল্লাহ্‌ (সা) সেখান থেকে রওয়ানা হলেন এবং খালায়েক নামক স্থানকে বাদিকে রেখে আবদুল্লাহ্‌ উপত্যকার পথ ধরে অগ্রসর হলেন, যা এখনও “শোবা আবদুল্লাহ্‌ নামে পরিচিত। এরপর তিনি বামদিকের নিচু ভূমি অতিক্রম করে ইয়ালীল নামক স্থানে পৌঁছেন এবং যাবুআ নামক মোহনায় যাত্রা বিরতি করেন। এখানকার একটি কূপ থেকে তিনি পানিপান করেন এবং মিলাল নামক মরূদ্যানের পথ ধরে সামনে চলতে থাকেন। অবশেষে তিনি সাহীরাতুল ইয়ামামের নিকট গিয়ে সাধারণের চলাচলের রাস্তায় উঠেন। তিনি (সা) সামনে অগ্রসর হয়ে ইয়ান্থু উপত্যকায় অবস্থিত আশীরা নামক স্থানে পৌঁছেন। সেখানে তিনি গোটা জুমাদিউল আউয়াল ও জুমাদিউস সানীর কয়েক দিন অবস্থান করেন। এখানে, তিনি বনু মাদলাজ ও তাদের মিত্র বনূ যামরার সংগে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়ে মদীনায় ফিরে যান। এখানে কোন যুদ্ধ সংঘটিত হয়নি। এ অভিযানের সময় রাসূলুল্লাহ্‌ (সা) আলী (রা)-কে যা বলেছিলেন, তা খুবই তাৎপর্যপূর্ণ । ১. বুওয়াত হল : জালসী ও গাওরী নামক দুটো পাহাড়ের নাম। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।