২৮৮ সীরাতুন নবী সো) সামনে নত হওয়ার অভ্যাস বর্জন করি। যখন আমরা রুদায়নার তৈরি বর্শা নিয়ে সেই দু্ঘ্ সেনাবাহিনীর মুখোমুখি হলাম, এমন দ্রুতগামী ঘোড়ায় চড়ে যা ধূলো. উড়িয়ে চলছিল । আর আমরা এমন চকচকে তরবারি নিয়ে তাদের মুকাবিলা করেছিলাম, যার পিঠের উপর যেন লবণ লাগানো, আর সে তরবারিগুলো ছিল সিংহের মত দুর্ধর্ষ সিপাহীদের হাতে। আমরা সেই তরবারির সাহায্যে অহংকারবশে যে ঘাড় বাকা করে, তার ঘাড় সোজা করে দেই এবং অবিলম্বে আমাদের প্রতিশোধস্পৃহাকে শান্ত করি। তারা ভয়ে ও প্রচণ্ড ত্রাসে হতোদ্যম হয়ে পড়েছিল। আর একজন দূরদর্শী সেনাপতির নির্দেশ তাদেরকে পুলকিত করে তুলেছে। তারা যদি সেই নির্দেশে পরিচালিত না হত (এবং আমাদের মুকাবিলায় আসত), তাহলে বিধবা নারীরা শুধু কেঁদেই বুক ভাসাত। আর তাদের নিহতরা এমনভাবে পড়ে থাকত যে, তাদের অনুসন্ধানকারী ও তাদের সম্পর্কে উদাসীনরা-তাদের খবর দিতে পারত। অতএব তুমি আবূ বকরকে আমার এ খবর জানিয়ে দাও যে, তু তুমি বনূ ফিহরের মান-ইয্যত রক্ষা করতে পারবে না। তুমি জেনে রাখ, আমার পক্ষ থেকে তুমি যে জবাব পাচ্ছ, ত পিজি সিনা বদনা রজে সূচনা করতে পারে ।” ইব্ন হিশাম বলেন : আমরা এ কবিতার একটি চরণ বাদ দিয়ছি। তে অধিকাংশ কাব বিশারদ পত্তিতেরা এটা ইব্ন যাবআরীর কবিতা বলে স্বীকার করেন না ইব্ন ইসহাক বলেন : সা'দ ইব্ন আবু ওয়াককাস তার তীর নিক্ষেপ সম্পর্কে একটি কবিতা | আবৃত্তি করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। কবিতাটি নিষ্নরূপ :. “আল্লাহ্র রাসূল (সা) কি জানতে পেরেছেন যে, আমি আমার সঙ্গীদেরকে আমার তীর দিয়ে রক্ষা করেছি? আমি তাদের প্রত্যেক প্রস্তরময় ও নরম যমীনে তাদের শক্রদের অগ্বরতীদের প্রতিরোধ করতে থাকব। ইয়া রাসূলাল্লাহ (সা) ! আমার পূর্বে আর কেউ দুশমনের প্রতি তীর নিক্ষেপ করেনি। বস্তুত আপনার আনীত দীন সত্য, ন্যায় ও সুবিচারের দীন। এ দ্বারা মুমিনদের পরিত্রাণ দেওয়া হবে এবং কাফিরদের এ কারণে স্থায়ীভাবে লাস্থিত করা হবে। হে আবু জাহলের পুত্র ! তোমার জন্য আফসোস, তুমিতো বিপথগামী হয়েছ। এজন্য আমার প্রতি দোষারোপ করবে না। তুমি কিছুদিন অপেক্ষা কর (এবং দেখ তোমার পরিণতি কি হয়)।” ইব্ন হিশাম বলেন : অধিকাংশ কাব্য বিশারদ পণ্ডিতেরা এ কবিতা সা"দ ইব্ন আবূ ওয়াক্কাসের বলে স্বীকার করেন না। ইব্ন ইসহাক বলেন : আমার নিকট এ মর্মে খবর পৌঁছেছে যে, রাসূলুল্লাহ্ (সা) নিজ হাতে মুসলমানদের মধ্য থেকে সর্বপ্রথম যার হাতে ঝান্ডা ভুলে দেন, তিনি হল উবায়দা ইব্ন হারিস। কোন কোন এঁতিহাসিকের মতে, রাসূলুল্লাহ্ সো) আবওয়ার অভিযান থেকে ফিরে মদীনায় পৌঁছানোর আগেই আবু উবায়দাকে ইসলামী ঝাথাসহ অভিযানে পাঠিয়েছিলেন বি দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।