Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

২৮৬ চি সীরাতুন নবী (সা) ওদ্দান যুদ্ধ রাসূলুল্লাহ্‌ সা)-এর প্রত্যেক্ষ অংশগ্রহণে সেটি প্রথম যুদ্ধ . ইব্‌ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্‌ (সা) মদীনা থেকে বের হয়ে কুরায়শ ও বনু যামরার : সন্ধানে ওদ্দানে গিয়ে উপস্থিত হন। একে আবওয়ার যুদ্ধও বলা হয় । এখানে বনূ যামরা তার (সা) সঙ্গে সন্ধিতে আবদ্ধ হয়, আর এ গোত্রের পক্ষ হয়ে তাদের নেতা মাথসা ইব্‌ন আমর যামরী তীর সঙ্গে সন্ধি করেন। এ অভিযানে কারো সঙ্গে মুকাবিলা হয়নি এবং রাসূলুল্লাহ (সা) নিরাপদে মদীনায় ফিরে আসেন। এরপর সফর মাসের অংশ ও রবিউল আউয়াল মাসের প্রথমাংশ তিনি সেখানে কার্টান। ইবৃন হিশাম বলেন : এটাই ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রত্যক্ষ অংশগ্রহণে সংঘটিত প্রথম যুদ্ধাভিযান। ইব্‌ন ইসহাক বলেন : ওদ্দান অভিযানের পর মদীনায় অবস্থানকালেই রাসূলুল্লাহ্‌ (সো) নেতৃত্বে ৬০ অথবা ৮০ জন অশ্বরোহী মুহাজির সেনাকে এক অভিযানে পাঠান এবং এদের মধ্যে কোন আনসার সাহাবী ছিলেন না। তারা হিজাযের সানিয়াতুল মাররা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি জলাশয়ের কাছে পৌছলে সেখানে কুরায়শ বংশের বিপুল সংখ্যক লোকের এক সমাবেশ দেখতে পান। কিন্তু এ দু'দলের মধ্যে “কোন যুদ্ধ হয়নি। তবে সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস একটি তীর নিক্ষেপ করেন, ০০590555990 প্রথম ঘটনা । এরপর মুসলিম বাহিনী কুরায়শ সমাবেশ থেকে দূরে সরে যায় । এ সময় মুসলিম বাহিনীতে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় মুশরিকদের দল থেকে বনূ যুহরার মিত্র মিকদাদ ইব্‌ন আমর বাহরানী ও বনূ নওফাল ইব্‌ন আবৃদ মানাফের মিত্র উতবা ইব্‌ন গায্‌ওয়ান ইবৃন জাবির মাযনী পালিয়ে মুসলমানদের কাছে আসেন। এঁরা দু'জন মুসলমান ছিলেন, কিন্তু তারা কাফিরদের | সাথে সখ্যতা স্থাপনের জন্য সেখানে গিয়েছিলেন। কাফিরদের নেতা ছিল আবূ জাহলের পুত্র ইকরামা । তবে ইব্‌ন হিশামের মতে এ দলের নেতা ছিল মিকরায ইব্‌ন হাফস। ইব্‌ন ইসহাক বলেন : এ পরিস্থিতিতে_আব্‌ বকর (রা) উবায়দা ইব্‌ন হারিসের আভিযান সম্পর্কে একটি কবিতা আবৃত্তি করেন। ইব্‌ন হিশাম বলেন : অধিকাংশ কাব্য বিশারদ পণ্ডিতের মতে আবূ বকর (রো) এ কবিতা আবৃত্তি করেন নি? ১. আয়েশা (রা) বলেন : যে ব্যক্তি বলে, আৰু বকর রো) ইসলাম গ্রহণের পর কবিতা আবৃত্তি করেছেন, সে মিথ্যা বলে। (বুখারী শরীফ দ্র.) দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।