নাজরান থেকে আগত খ্রিষ্টান প্রতিনিধি দলের বিবরণ ২৮৩ তিনি বলেন: একবার রাসূলুল্লাহ্ (সা) একটি গাধার পিঠে চড়ে, যার পিঠে ফিদাকী নকশীদার চাদর ছিল। তিনি আমাকে তীর পেছনে বসিয়ে নিয়ে রুগ্ন সাহাবী সা“দ ইব্ন উবাদাকে দেখতে যাচ্ছিলেন। তিনি পথিমধ্যে মুজাহিম নামক দুর্গে আবদুল্লাহ্ ইব্ন উবায়কে দেখলেন । তার সাথে ভার গোত্রের কিছু লোকও ছিল। সে রাসূলুল্লাহ্ (সা)-কে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। রাসূলুল্লাহ্ (সা) নামলেন এবং তাকে সালাম করলেন। আর স্বল্প সময়ের জন্য সেখানে বসলেন। এরপর তিনি কুরআন তিলাওয়াত করলেন এবং তাকে আল্লাহ্র দিকে দাওয়াত দিলেন। তিনি তাকে আল্লাহ্র কথা স্মরণ করালেন, সতর্ক করলেন এবং সৎকাজের জন্য সুসংবাদ শোনালেন এবং অসৎকাঁজের জন্য অশুভ পরিণতির ভয় দেখালেন। রাবী বলেন : সে নিশ্ুপ থেকে সব কথা শুনল। রাসূলুল্লাহ (সা) যখন তার কথা শেষ করলেন, তখন সে বলল : জনাব! আপনার কথাগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে এর চাইতে সুন্দর কথা আর হতে পারে না। আপনি নিজের বাড়িতে বসে থাকুন। যে ব্যক্তি আপনার কাছে এ সব কথা শোনার জন্য আসবে, আপনি তার কাছে এসব বলবেন। আর যে আপনার কাছে আসবে না, তাকে এসব কথা বলবেন না। আর যে আপনার কাছে আসবে না,.ত .তার কাছে গিয়ে এসব কথা বলে তাকে কষ্ট দেবেন না। রাবী বলেন : এ সময় রাসূলাল্লাহ সো)-এর কাছে আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা (রা)-সহ আরো কিছু মুসলমান উপস্থিত ছিলেন। আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা (রা) বললেন : অবশ্যই, ইয়া রাসূলুল্লাহ্ (সা)! আপনি আমাদের এ মহান উপদেশাবলী দ্বারা উপকৃত . করতে থাকুন। আপনি আমাদের মজলিসে, বাড়ি-ঘরে এসে এসব কথা শোনাতে থাকুন । আল্লাহ্র শপথ! আমরা এসব পসন্দ করি। তিনি এদিয়েই আমাদের সম্মানিত করেছেন এবং এদিকেই আমাদের হিদায়াত দান করেছেন। যখন আবদুল্লাহ্ ইব্ন উবায় বুঝল যে, তার বিপক্ষে কথা বলার মত লোকও সমাজে আছে, তখন সে আক্ষেপের সাথে একটি কবিতা আবৃত্তি করল। যার অর্থ এরূপ: “যখন তোমার বন্ধু তোমার বিরোধিতা করবে, তখন তুমি অপমানিত হতেই থাকবে । ] তুমি যাদের ছন্ব-যুদ্ধের জন্য আহবান করতে, তারা তোমাকে দন্দব-যুদ্ধের জন্য আহবান করবে। ঈগল কি নিজের ডানা ছাড়া শূন্যে উড়তে পারে? কোন দিন যদি তার ডানা কেটে দেওয়া হয়, তবে সে অবশ্যই নিচে পড়ে যাবে।” ইবন ইসহাক বলেন : যুহরী উরওয়া ইব্ন যুবায়র সূত্রে উসামা (রা) থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন : এরপর রাসূল (সা) সাণদ ইব্ন উবাদাকে যখন দেখতে গেলেন, তখন তাঁর চেহারায় আল্লাহ্র দুশমন আবদুল্লাহ্ ইব্ন উবায়ের অপ্রীতিকর আচরণের প্রভাব পরিলক্ষিত হচ্ছিল। সা'দ (রা) বললেন : ইয়া রাসূলাল্লাহ (সা)! আল্লাহ্র কসম, আমি আপনার চেহারায় এমন কিছু আলামত দেখতে পাচ্ছি, যা দেখে মনে হয়, আপনি কোন অপ্রীতিকর দ/ড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।