২৭৮ সীরাতুন নবী (সো) নির্দশন প্রকাশ এবং আল্লাহ্র অসীম কুদরত সম্পর্কে মানুষকে অবহিত করা__এ উভয় উদ্দেশ্যেই এ অস্বাভাবিক ও অলৌকিক কার্ট সংঘটিত করা হয়েছিল । “সে (মারইয়াম) বলল : হে আমার রব! আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি, আমার সন্তান হবে কীভাবে? তিনি বললেন : এভাবেই, আল্লাহ্ যা ইচ্ছা সৃষ্টি করেন।” অর্থাৎ তিনি যা চান তাই করেন । আর তিনি যা সৃষ্টি করতে চান তা করেন, 25775578 বলেন : হও", এবং তা হয়ে যায়” তাই নিন সাজি সে সম্পর্কে আল্লাহ্ বললেন : “তিনি তাকে কি শিক্ষা দেবেন কিতাব, হিকমত ও তাওরাত, যা তার আগে থেকেই বনৃ ইসরাঈলের মাঝে চালু ছিল, আর ইনজীলেরও শিক্ষা দেবেন, আর আসমানী কিতাব যা আল্লাহ্ ঈসার ওপর নাযিল করেন। এতে উল্লেখ ছিল যে, হযরত ঈসার পরে আর একজন নবী আসবেন । “এবং তাকে বনু ইসরাঈলের জন্য রাসূল করব, সে বলবে : আমি তোমাদের কাছে একটি নিদর্শন নিয়ে এসেছি; যা দিয়ে আমার নবুওয়ত প্রমাণিত হয়। (সেই নির্দশন হল) আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাব; এরপর তাতে আমি ফুঁক ৷ দেব; ফলে আল্লাহ্র হুকুমে তা: পাখি হয়ে -যাবে।” সেই আল্লাহই -আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন এবং তিনিই তোমাদের রব ।-“আর আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগস্তকে নিরাময় করব এবং আল্লাহ্র হুকুমে মৃতকে জীবিত করব! তোমরা তোমাদের ঘরে যা খাও এবংযা জমা করে রাখ, তা আমি তোমাদের বলে দেব । তোমরা যদি মুমিন হও, তবে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।” ---এ মর্মে যে আমি তোমাদের কাছে আল্লাহ্র রাসূল হিসাবে এসেছি। --“আর আমি এসেছি, আমার আগে তাওরাতের যা রয়েছে, তার সমর্থকরূপে ও তোমাদের জন্য যা নিষিদ্ধ ছিল, তার কতককে বৈধ করতে”-_ অর্থাৎ এতে তোমাদের উপর আরোপিত বিধি-নিষেধের কড়াকড়ি শিথিল হবে এবং তোমাদের জীবন যাপন সহজতর হবে ।_-“এবং আমি তোমাদের রবের নিকট থেকে তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং আল্লাহ্কে ভয় কর এবং আমার অনুসরণ কর । নিশ্চয়ই আল্লাহ্ আমার রব এবং তোমাদেরও রব ।” অর্থাৎ কিছু লোক যে বলে, আল্লাহ আমার পিতা, তা মিথ্যা । তিনি আমার রব, যেমন তোমাদেরও রব।_-“সুতরাং তোমরা তার ইবাদত করবে। এটাই এ সরল পথ ।” অর্থাৎ এটাই সরল পথ, যে পথে চলার জন্য আমি তোমাদের উদ্বুদ্ধ করছি, আর যে পথের সন্ধান নিয়ে আমি তোমাদের কাছে এসেছি ।_-“যখন ঈসা তাদের অবিশ্বাস করল (এবং তীর প্রতি শক্রতার মনোভাব আঁচ করতে পারল), তখন সে বলল : “আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী”? তখন শিষ্যরা বলল : আমরাই আল্লাহ্র পথে সাহায্যকারী । আমরা আল্লাহ্র উপর ঈমান এনেছি। এটাই “হাওয়ারীদের সেই উক্তি, যার কারণে তারা আল্লাহ্র বিশেষ রহমত ও অনুষ্হ লাত করেছিলেন । “আমরা আত্মসমর্পণকারী, আপনি এর সাক্ষী থাকুন।” আমরা তাদের মত নই, যারা আপনার সঙ্গে অহেতুক তর্ক-বিতঁকে লিগ্ত হয় ।__“হে আমাদের রব! তুমি যা নাযিল করেছ, তাতে দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।