Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ | সীরাতুন নবী (সা) কুরআনে মুমিনদের জন্য নসীহত ও হুশিয়ারী | | এরপর সূরা আলে-ইমরানে আল্লাহ্‌ মুমিনদের উপদেশ দিয়ে ও সতর্ক করে বলেন : “হে নবী! আপনি বলুন : “তোমরা যদি আল্লাহকে ভালোবাস” অর্থাৎ আল্লাহ্‌কে ভক্তি করা ও ভালবাসার দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাক, “তাহলে তোমরা আমার অনুসরণ কর। আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন ।” অর্থাৎ ইসলাম গ্রহণের আগে শিরক ও কুফরীতে লিপ্ত থাকার গুনাহ মাফ করে দেবেন। “আল্লাহ্‌ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।” বলুন : “ত্যঠেমরা আল্লাহ্‌ ও রাসূলের আনুগত্য কর।” কেননা তোমরা তোমাদের কিতাবে লিখিত অবস্থায় তার পরিচয় জানতে পেরেছ। “যদি তারা মুখ ফিরিয়ে নেয়” (অর্থাৎ কুফরী অব্যাহত রাখে) “তবে জেনে রাখুন, আল্লাহ্‌ কাফিরদের পসন্দ করেন না।” ঈসার জন্ম এবং মারইয়াম ও যাকারিয়ার ব্যাপারে কুরআনের বিবরণ এরপর নাজরানী প্রতিনিধিদলের সামনে ঈসা (আ)-এর বৃত্তান্ত তুলে ধরা হল এবং তার ব্যাপারে আল্লাহ্‌র ব্যতিক্রমধর্মী পরিকল্পনার সূচনা কিভাবে হয়েছিল, তা বিবৃত করা হল। আল্লাহ বললেন : “আল্লাহ্‌ আদমকে, নৃহরে, ইবরাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর । আল্লাহ্‌ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ।” এরপর আল্লাহ্‌ ইমরানের স্ত্রী এবং তার কথার আলোচনা করেছেন। তিনি বলেছেন : “ম্মরণ কর, যখন ইমরানের স্ত্রী বলেছিলেন । “হে আমার রব ! আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম ।” অর্থাৎ তাকে আমি আমার সংসারের কোন কাজে খাটাবনা, বরং সার্বক্ষণিকভাবে শুধুমাত্র আল্লাহ্‌র ইবাদতে তাকে নিয়োজিত রাখব । সুতরাং তুমি আমার নিকট থেকে তা কবুল কর, তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ ।” এরপর যখন সে তাকে প্রসব করল, তখন তিনি বললেন : “হে আমার রব ! আমি কন্যা সন্তান প্রসব করেছি।' সে যা প্রসব করেছে, আল্লাহ্‌ তা সম্যক অবগত । “আর ছেলে তো মেয়ের মত নয়।” অর্থাৎ আমি তাকে একান্তভাবে তোমার জন্য উৎসর্গ করেছি আর ছেলে তো ঢয়ের মত নয়। 'আর আমি তার নাম রেখেছি মারইয়াম । এবং অভিশপ্ত শয়তান থেকে তারও তার বংশধরদের জন্য তোমার আশ্রয় চাই ।* আল্লাহ্‌ বলেন : “এরপর তার প্রতিপালক তাকে সাগ্রহে কবুল করলেন, তাকে ট5885577555725555575578 মারইয়ামের পিতামাতার মৃত্যুর পর তার তত্বাবধানে রাখলেন । ইব্‌ন হিশাম “তত্ত্বাবধানে রাখার” ব্যাখ্যা করে বলেন যে, রি সাতে বাকারিদ পরিবারের সাথে যুক্ত করে দিলেন। ইব্‌ন ইসহাক বলেন : এ নি করেছেন, তারপর মারইয়াম ও যাকারিয়ার বৃত্তান্ত, যাকারিয়ার দু'আ, আল্লাহ্‌ কর্তৃ্ণ যাকারিযাকে ইয়াহইয়া নামক সন্তান দান, এরপর মারইয়ামের সংগে ফেরেশতাদের কথাবার্তার প্রসঙ্গ উল্লেখ দড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।