২৭২ | সীরাতুন নবী সো) ইবৃন ইসহাক বলেন : আগন্ুকদের মধ্যে নেতৃস্থানীয় চৌদ্দজনের নাম হল : আবদুল মাসীহ-যার উপাধি আকিব, আয়হাম-যার উপাধি সায়্িদ, আবূ হারিসা ইব্ন আলকামা-ইনি বনু বকরের সদস্য; আওস, হারিস, যায়দ, কায়স, ইয়াধীদ, নাবীহ, খুয়ায়লিদ, আমর, খালিদ, আবদুল্লাহ্, ইউহান্নাস। তাদের মোট সংখ্যা ছিল ষাট । এ দলের পক্ষ থেকে রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে কথা বলেন আবু হারিসা ইব্ন আলকামা, আবদুল মাসীহ আকিব ও আয়হাম। এরা সকলে রোম সাম্রাজ্যের ধর্ম খ্রস্টবাদের অনুসারী ছিল। তবে হযরত ঈসা সম্পর্কে তাদের কিছুটা মতপার্থক্য ছিল। কেউ কেউ বলত, তিনি স্বয়ং আল্লাহ্, কেউ কেউ বলত, তিনি আল্লাহ্র পুত্র। কেউ কেউ বলত, ভিনি তিন খোদার তৃতীয় খোদা। ঈসা (আ) সম্পর্কে খিন্টানরা এ ধরনের আকীদা পোষণ করত। যারা তকে স্বয়ং আল্লাহ্ বলে আখ্যায়িত করত, তাদের যুক্তি ছিল এই যে, তিনি মৃতদের পাখির আকৃতি গঠন করে তাতে তিনি ফুঁক দিলে তা পাখি হয়ে যেত। এসবই তিনি আল্লাহ্র এ উক্তি অনুসারে করতেন যে, “তাকে আমি মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই” যারা তাকে আল্লাহ্র পুত্র বলে মনে করত, তাদের যুক্তি ছিল এই যে, তার কোন পিতা ছিল বলে জানা যায় না, অথচ তিনি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন, যা ইতিপূর্বে আর কোন আদম সন্তান বলেনি । পক্ষান্তরে, যারা বলত যে, হযরত “ঈসা (আ) তিন খোদার তৃতীয়জন, তাদের যুক্তি এই যে, আল্লাহ্ তা'আলা সাধারণত এভাবে কথা বলে থাকেন যে, “আমরা সৃষ্টি করেছি”, “আমরা সিদ্ধান্ত নিয়েছি,” ইত্যাদি। তিনি যদি একক হতেন, তা হলে বলতেন, “আমি সৃষ্টি করেছি”, ০৮ “আমি নির্দেশ দিয়েছি”, “আমি সিদ্ধান্ত নিয়েছি” এবং “আমি করেছি”-এ ধরনের একবচন শব্দ ব্যবহার করতেন; বহু বচনের শব্দ ব্যবহার করতেন. না। বস্তুত বিশ্বপ্রভু আসলে তিনজন : আল্লাহ্, মারইয়াম ও ঈসা (আ)। কুরআন তাদের এ তিনটি মতবাদই খণ্ডন করেছে। নাজরানী খরিস্টান প্রতিনিধি দলের সর্বোচ্চ নেতৃদ্বয় যখন রাসূলুল্লাহ সো)-এর সঙ্গে কথা বললেন, তখন তিনি তাদেরকে বললেন : “তোমরা ইসলাম গ্রহণ কর ।” তারা বললেন : আমরা ইসলাম গ্রহণ করেছি। রাসূল (সা) বললেন : “তোমারা ইসলাম গ্রহণ করোনি । এখন কর।” তারা বললেন : “আমরা আপনারও আগে ইসলাম গ্রহণ করেছি।” রাসূলুল্লাহ্ সো) বললেন: “তোমরা অসত্য বলছ-। তোমাদের এ কথা যে, আল্লাহ্র পুত্র আছে, ক্রুশের পূজা করা এবং শূকর খাওয়া ইসলাম গ্রহণের পথে প্রতিবন্ধক.।” তারা উভয়ে বললেন : “তা হলে ঈসার পিতা কে, হে মুহাম্মদ?” রাসূলুল্লাহ্ সো) তাদের এ কথার জবাব না দিয়ে চুপ করে থাকলেন । এদের সম্পর্কে কুরআনে যা নাযিল হয়েছে এর জবাবে আল্লাহ্ তাআলা সূরা আলে-ইমরানের প্রথম থেকে আশি আয়াতেরও ধিক আয়াত নাধিল করেন। সূরার শুরুতেই তিনি তাদের মিথ্যা ধারণা থেকে নিজের পবিত্রতা দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।