Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

নাজরান থেকে আগত খিস্টান প্রতিনিধি দলের বিবরণ ২৭১ ইনিই সেই নবী, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম । তখন কৃষ তাকে বললেন : এ কথা জেনেও আপনি তার প্রতি কেন ঈমান আনছেন না? আবূ হারিসা বললেন : খ্রিষ্টান সম্প্রদায় আমাকে যেভাবে সম্পদ, সম্মান ও মর্যাদা দিয়ে রেখেছে, তাতে তাদের সম্মতি না নিয়ে আমি ইসলাম গ্রহণ করতে পারছি না। খ্রিস্টানরা মুহাম্মদের বিরোধিতায় বদ্ধপরিকর । আমি যদি ইসলাম গ্রহণ করি, তবে তারা যা দিয়েছে, সেসব আমার থেকে ছিনিয়ে নেবে। কয ইব্ন আলকামা নিজের পরিবর্তিত সিদ্ধান্ত নিজের ভাইয়ের কাছে গোপন রাখেন এবং পরে ইসলাম কবুল করেন। ইব্‌ন হিশাম বলেন : আমার কাছে যে সব খবর আছে, তার মধ্যে এটি একটি হি নিহাসিরা নাজ হরুরাযান তে হলিনিনি হা নাজরানের এক নেতার ছেলের ইসলাম গ্রহণ ইব্‌ন হিশাম বলেন : আমি জানতে পেরেছি যে, নাজরানেরা নেতারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে সীলকৃত কিছু কিতাব উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। যখন তাদের কোন নেতা মারা যেতেন এবং অন্য লোক নেতা-নির্বাচিত হতেন, তখন তিনি আগের সীল না খুলে, তার উপর নতুন সীল মেরে দিতেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সময় যিনি নেতা ছিলেন, তিনি একবার হাটার সময় হৌচট খেয়ে পড়ে যান।-এ সময় তার ছেলে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি উদ্দেশ্য করে বলে : দূরবর্তী ব্যক্তিটি হতভাগা । এ কথা শুনে তার পিতা বললেন : এরূপ বলো না; কারণ তিনি একজন নবী । আমাদের কাছে সংরক্ষিত কিতাবে তীর নাম লেখা রয়েছে। যখন তার পিতা মারা গেলেন, তখন তার ছেলে এ কিতাবের সীল ভেঙে তা পড়ে দেখার আগ্রহ সংবরণ করতে পারল না। সে তা খোলামাত্রই তাতে নবী (সা)-এর ' নাম দেখতে পেল। ফলে, সে. ইসলাম গ্রহণ করল এবং একনিষ্ঠ মুসলামান হয়ে গেল। পরবর্তীকালে ইনি হজ্জও করেছিলেন। এ ব্যক্তি রাসূল (সা)- -এর প্রশংসা করে এক কবিতা আবৃত্তি করেন, যা হল : “আমার উটনীও খিসটধর্ম পরিত্যাগ করে আপনার দিকে ছুটে চলেছে, এমনকি তার পেটে. সন্তান নিয়েও সে দৌড়াচ্ছে।” পূর্বদিকে মুখ ফিরিয়ে তাদের সালাত আদায় | ইব্ন ইসহাক বলেন : নি এ খিষ্টান প্রতিনিধি দল যখন মদীনায় মসজিদে নববীতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপস্থিত হল, তখন তিনি আসরের সালাত আদায় শেষ করেছিলেন। তাদের পরনে ছিল ইয়ামানী পোশাক এবং তারা বনূ হারিস ইব্‌ন কাবের উটে সওয়ার হয়ে এসেছিল।। প্রত্যক্ষদর্শী সাহাবীদের কেউ কেউ বলেছিলেন : তাদের মত আর কোন প্রতিনিধি দল আমরা আর কখনো দেখিনি । তারা যখন এসেছিল, তখন তাদের সালাতের সময় হয়েছিল । তারা মসজিদে নববীতেই পূর্বদিকে মুখকরে সালাতে দাড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ্‌ (সো) সমবেত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন : তাদের সালাত আদায় করতে দাও । তখন তারা পূর্বদিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করল। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।