Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

ইয়াহুদীদের অঙ্গীকার লংঘন ও নাফরমানী ২৬৯ রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাদের যুলকারনায়ন সম্পর্কে জিজ্ঞাসা ইব্ন ইসহাক বলেন : আবদুল্লাহ্‌ ইব্ন সালাম নামক ইয়াহুদী পণ্ডিত যখন ইসলাম গ্রহণ করেন, তখন হুয়াই ইবন আখতাব, কাব ইব্‌ন আসাদ, আবু রাফি, উশায় এবং শামবীল ইব্‌ন যায়দ তাকে বলল : আরবদের মধ্যে তো নবী আসবে না, বরং তোমাদের বন্ধু (মুহাম্মাদ) তো একজন বাদশাহ। এরপর তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এসে তীকে যুলকারনায়ন সম্পর্কে জিজ্ঞেস করল। রাসূল (সা)-এর কাছে আল্লাহ্‌র পক্ষ থেকে এ সম্পর্কে যে বিবরণ এসেছিল এবং যা তিনি ইতিপূর্বে কুরায়শদের কাছে পেশ. করেছিলেন, সে বিবরণ তাদের শুনিয়ে দিলেন । উল্লেখ্য যে, ইতিপূর্বে যখন কুরায়শ নেতারা নাযর ইব্‌ন হারিস ও উকবা ইব্‌ন আবু মুয়াইতকে মদীনার ইয়াহুদী পণ্ডিতদের কাছে পাঠিয়েছিলেন, তখন উপরোক্ত ইয়াহুদী নেতারাই এ দুই ব্যক্তির মাধ্যমে কুরায়শ নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছিল যে, আপনারা মুহাম্মদ (সো)-এর নিকট যুলকারনায়ন সম্পর্কে জিজ্ঞেস করুন। | আল্লাহ্র সত্তা সম্পর্কে ইয়াহুদীদের ধৃষ্টতাপূর্ণ জিজ্ঞাসাবাদ ইব্‌ন ইসহাক বলেন : আমাকে সাঈদ ইব্‌ন জুবায়র জানিয়েছেন যে, একবার কতিপয় ইয়াহুদী রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকট এসে জিজ্ঞেস করল : হে মুহাম্মদ । আল্লাহ্‌ তো সম সৃষ্ট জগতকে সৃষ্টি করেছেন, তবে আন্লাহ্‌কে কে সৃষ্টি করেছে ? এ প্রশ্ন শুনে রাসূল (সা) এত রেগে যান যে, তীর মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায় এবং তিনি তাদেরকে আল্লাহ্‌র গযবের ব্যাপারে সাবধান করে দেন। এ সময়ে তার কাছে জিবরীল (আ) আসেন এবং তীকে সান্ত্বনা দিয়ে বলেন : হে মুহাম্মদ! আপনি শান্ত হোন। এরপর তিনি ইয়াহুদীদের প্রশ্নের যে জবাব আল্লাহ্‌র কাছ থেকে নিয়ে এসেছিলেন, তা তাকে শোনালেন। তা হল : “আপনি বলুন, তিনি আল্লাহ্‌ একক ও. অদ্বিতীয়, আল্লাহ্‌ কারো মুখাপেক্ষী নন; তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ-ই নেই ।” (১১২ : ১-৪) সুরাহ (সা) সমবেত ইয়াহুদীদের সামনে উপরোক্ত সূরা পড়ে শোনানোর পর তারা বলল : হে মুহাম্মদ! আপনার এ বক্তব্য না হয় বুঝলাম । এখন বলুন তার আকার-আকৃতি কেমন ? তাঁর হাত কেমন ? তীর বাহু কেমন ?” এ কথা শুনে রাসূলুল্লাহ সো) আগের চাইতেও বেশি রাগাবিত হলেন এবং তাদের পুনরায় সতর্ক করলেন। এ সময় জিবরীল (আ) তার কাছে আসলেন এবং প্রথমবার তীকে যা বলেছিলেন, তার পুনরাবৃত্তি করলেন। আর এ প্রানের যে জবাব আল্লাহ্র কাছ থেকে নিয়ে এসেছিলেন তা তাকে শোনালেন । আল্লাহ্‌র সেই জবাব হল : “তারা আল্লাহর যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আকাশমণ্ডলী থাকবে ভীজ' করা অবস্থায় তার ডান হাতে ।__পবিত্র ও | মহান তিনি, তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে ।” (৩৯ : ৬৭) দড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।