Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ - | সীরাতুন নবী (সা) অবগত আছ যে, তিনি আল্লাহ্‌র রাসূল। তার আবির্ভূত হওয়ার পূর্বে তোমরা তার কথা আমাদের কাছে বলাবলি করতে এবং তার গুণাবলীর কথা আমাদের সামনে আলোচনা করতে । তখন রাফি" ইব্‌ন হুরায়মলা এবং ওয়াহ্ব ইব্‌ন ইয়াহুযা বলল : আমরা কম্মিনকালেও এ ব্যাপারে তোমাদের কাছে কিছু বলিনি। আর মুসার পর আল্লাহ্‌ কোন কিতাবও নাধিল' করেননি । আর কোন সুসংবাদদাতা বা সতর্ককারীও তিনি আর প্রেরণ করেননি । তখন আল্লাহ্‌ তাদের দু'জনের উক্ত মন্তব্যের প্রেক্ষিতে নাধিল করেন : ১০৫ এড ০198১945৮55 এডি ৩৫ ৫৮০৪৩ এস ১ | :87250485117504-8 “হে কিতাবীগণ ডি জেয যিনি তোমাদের নিকট স্পষ্টভাবে বর্ণনা করছেন যাতে তোমরা বলতে না পার, কোন সুসংবাদদাতা ও সাবধানকারী আমাদের নিকট আসেননি; এখনতো তোমাদের নিকট একজন: সুসংবাদদাতা ও সাবধানকারী এসেছেন । আল্লাহ্‌ সব বিষয়ে সর্বশক্তিমান ।” (৫ : ১৯) | _ এরপর তাদের কাছে মূসা (আ) এবং তাদের হাতে তার দুর্ভোগ পোহানো, তাদের অঙ্গীকার ভঙ্গ এবং আল্লাহ্‌র পক্ষ থেকে তার প্রতিফল ভোগ এবং দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত তাদের ভূ-পৃষ্ঠে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানোর কথা আল্লাহ্‌ বর্ণনা করেছেন। ্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডদানের ব্যাপারে তাদের নবী করীম (সা)-এর শরণাপগ্ন হওয়া | ইব্‌ন ইসহাক বলেন' : ইব্‌ন শিহাব যুহ্রী আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি মুযায়না গোত্রের জনৈক আলিম ব্যক্তিকে বলতে শুনেছেন, তিনি সাঈদ ইবৃন মুসায়্যাবকে এ মর্মে বলতে শুনেছেন যে, আবূ হুরায়রা (রা) তাদের কাছে বর্ণনা করেছেন : একদা ইয়াহুদী পণ্ডিতগণ তাদের শিক্ষালয়ে একত্রিত হয়। এ সময় রাসূলুল্লাহ্‌ (সা) মদীনায় আগমন করেছেন। তাদের জনৈক বিবাহিত পুরুষ জনৈকা বিবাহিতা ইয়াহুদী মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। তখন তারা বলল : এ পুরুষ ও মহিলাটিকে মুহাম্মদের কাছে পাঠিয়ে তাদের ব্যাপারে কি বিধান তা তার কাছে জিজ্ঞেস কর এবং তাকেই এদের সালিসীর দায়িত্‌ প্রদান কর তিনি যদি তাদের ব্যাপারে তোমাদের তাজবীহ, বিধান কার্যকরী করেন__-আর তাজবীহ হচ্ছে খুরমা গাছের ছাল দ্বারা প্রস্তুত রশিকে আলকাতরা মাখিয়ে বেত বানিয়ে তার দ্বারা, ব্যভিচারী ও ব্যভিচারিণীকে প্রহার করা, এরপর তাদের চেহারায় কালি মাখিয়ে তাদের দুটি গাধার উপর এমনভাবে চড়িয়ে দেওয়া হত যে, তাদের মুখ থাকত গাধার পেছনের দিকে-_তাহলে তোমরা তীকে মান্য করবে । কেননা এমতাবস্থায় তিনি একজন বাদশাহ বৈ কিছু নন। তোমরা তাকে সত্যবাদী বলে মেনে নেবে। আর যদি তিনি তাদের ব্যাপারে রজম বা প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডদানের বিধান কার্যকরী করার ফয়সালা দেন, তাহলে তোমরা মনে করবে নিশ্টয়ই তিনি একজন নবী । দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।