১৯৮ ৃ | সীরাতুন নবী সো) ইব্ন হিশাম বলেন : মুজাযাযার ইব্ন যিয়াদ আওস ও খাযরাজের মধ্যকার কোন এক যুদ্ধে সুওয়ায়দ ইব্ন সামিতকে হত্যা করেছিল। উহুদ যুদ্ধের দিন তার পুত্র হারিস ইব্ন সুওয়ায়দ সুযোগ খুঁজছিল যে, কখন তাকে একটু অন্যমন্ক অবস্থায় পাবে__যাতে করে সে তাঁকে হত্যা করে তার পিতার হত্যার প্রতিশোধ নিতে পারে । সেমতে সে একা তাকেই হত্যা আমি- একাধিক জ্ঞানী ব্যক্তিকে বলতে শুনেছি, সে যে কায়স ইব্ন যায়দকে হত্যা করেনি তার প্রমাণ হল, ইব্ন ইসহাক উহুদ যুদ্ধের নিহতদের মধ্যে তার নাম উল্লেখ করেন নি। ইব্ন ইসহাক বলেন : সুওয়ায়দ ইবৃন সামিতকে মু'আয ইব্ন আফরা বুয়াস যুদ্ধের পূর্বে কোন প্রকার যুদ্ধ ছাড়া তীর নিক্ষেপে হত্যা করেছিলেন। ইব্ন ইসহাক বলেন : লোকে বলে, রাসূলুল্লাহ্ (সা) উমর ইব্ন খাত্তাবকে নির্দেশ. দিয়ে রেখেছিলেন যে, সুযোগ পেলে তিনি যেন তাকে হত্যা করেন। কিন্তব.'তিনি তাতে সফলকাম হননি, সে মক্কায় বসবাস করতে থাকে । তারপর সে তার ভাই জুলাসের কাছে তওবার অনুমতি . চাওয়ার জন্যে বার্তা প্রেরণ করে-__যাতে করে সে তার নিজ গোত্রের কাছে ফিরে যেতে পারে । ইব্ন আব্বাসের যে রিওয়ায়াত আমার কাছে পৌছেছে, সেমতে তখন আল্লাহ্ তা'আলা এ. ব্যাপারে নাযিল করলেন কুরআনুল করীমের এ আয়াত : | ৪২১০৪5250৮0 ৮4528 4105 0৬০৬৪ ৃ - ০৮০1 ৯। “ঈমান আনার পর ও রাসূলকে সত্য বলে সাক্ষ্য দান করার পর এবং তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর যে সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করে, তাদেরকে আল্লাহ্ কিরূপে সৎপথে পরিচালিত করবেন ? আল্লাহ্ যালিম সম্প্রদায়কে সৎকাজে পরিচালিত করেন না।” (৩ : ৮৬) বনূ যবী'আ ইব্ন যায়দ ইব্ন মালিক ইব্ন আওফ ইবৃন আমর ইব্ন আওফ থেকে বিজাদ ইব্ন উসমান ইব্ন আমির । | বনু লুযান ইবৃন আমর ইব্ন আওফ থেকে নাবতাল ইব্ন হারিস__-এ হচ্ছে সে ব্যক্তি, আমার কাছে যে রিওয়ায়াত পৌছেছে, সেমতে রাসূলুল্লাহ্ (সা) যার সম্পর্কে মন্তব্য করেছিলেন: “যার শয়তানকে দেখার সাধ হয় সে যেন নাবতাল ইবৃন হারিসকে দেখে নেয়।” সে ছিল মোটাসোটা এবং লক্বা থেতলানো ঠোটের অধিকারী এলোকেশী। তার চোখ ছিল লাল বর্ণের এবং গাল ছিল কাল-লাল বর্ণ মিশ্রিত। সে প্রায়ই রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসত, তার সাথে কথোপকথন করত । তার কথাবার্তা শুনত এবং তা মুনাফিকদের কাছে পৌঁছাত। সে ছিল এ ব্যক্তি, যে বলেছিল : মুহাম্মদ তো কর্ণপাতকারী, যে কেউ তাকে কিছু বলুক না কেন, তিনি তা বিশ্বাস করেন। আল্লাহ্ তা'আলা তারই সম্পর্কে আয়াত নািল করেন : দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।