Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ | সীরাতুন নবী (সা) রাসূলুল্লাহ (সা)-এর আগমন সংবাদ শুনতে পেলাম, তখন আমি সজোরে তাকবীর. ধ্বনি দিয়ে উঠলাম । তখন আমার ফুফু আমার তাকবীর ধ্বনি শুনে বলে উঠলেন : আল্লাহু তোমাকে ব্যর্থকাম করুন। আল্লাহ্‌র কসম, যদি তুমি (আমাদের নবী) মূসা ইব্‌ন “ইমরানের আগমন বাদও শুনতে, তা হলে এর চাইতে বেশি কিছু করতে না। | তিনি বলেন, আমি তখন জবাবে বললাম : ফুফুআম্মা, আল্লাহ্‌র কসম, তিনি হচ্ছেন মুসারই ভাই। তিনি তারই ধর্মের উপর প্রতিষ্ঠিত এবং তিনি যে বসত নিয়ে প্রেরিত হয়েছিলেন, ইনিও ঠিক সেই বস্তু নিয়েই প্রেরিত হয়েছেন । | নার কাউরে রা জিত সুসমাচার শুনানো হত যে, কিয়ামতের নিকটবর্তী সময়ে তিনি প্রেরিত হবেন ? . তিনি বলেন : আমি তখন তার জবাবে বললাম : হ্া। তিনি বলেন : *এজন্যেই তো তোমার এ উল্লাস ! রাবী আবদুল্লাহ্‌ ইব্ন সালাম) বলেন : তারপর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট যাই এবং ইসলাম প্রছণ করি। ভারপর আমি আমার পরিবার-পররিজমের কাছে আসি এবং তাদেরকে এব্যাপারে আদেশ করি । তখন তারাও ইসলাম গ্রহণ করে। তিনি বলেন : আমি আমার. ইসলাম গ্রহণের কথা ইয়াহুদীদের থেকে গোপন রাখলাম । তারপর রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকট গিয়ে তাকে বললাম : ইয়া রাসূলাল্লাহ্‌ ! ইয়াহুদীরা একটি অপবাদপ্রিয় জাতি । আমি চাই আপনি আমাকে আপনার কোন এক ঘরে ঢুকিয়ে তাদের চোখের আড়ালে রেখে তাদেরকে আমার সম্পর্কে প্রশ্ন করবেন যে, আমি কেমন লোক। তারপর আমার ইসলাম গ্রহণ সম্পর্কে অবগত হওয়ার পূর্বেই তারা আমার সম্পর্কে আপনাকে অবহিত করবে, তাদের মধ্যে আমার অবস্থান কেমন । কেননা তারা যদি তা জানতে পায়, তবে নিশ্চয়ই আমার উপর অপবাদ আরোপ করবে এবং আমাকে দোষারোপ করবে । রাবী আবদুল্লাহ ইবন সালাম) বলেন : রাসূলুল্লাহ (সা) সেমতে আমাকে তার একটি ঘরে ঢুকিয়ে রাখলেন। ইয়াহুদীরা তার নিকট আগমন করল । নানা প্রসঙ্গে তার সাথে আলাপ-আলোচনা করল । তীকে নানারপ প্রশ্ন করল । তারপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন : তোমাদের ছইসায়ন ইব্ন সালাম কেমন লোক ? জবাবে তারা বলল : তিনি আমাদের নেতা। তার পিতাও আমাদের নেতা ছিলেন। তিনি . আমাদের ধর্মযাজক ও পণ্ডিত ব্যক্তি। রাবী বলেন : যখন তারা তাদের কথা শেষ করল, তখন আমি তাদের সন্ধে আতরপরকাশ করলাম এবং তাদের লক্ষ্য করে বললাম : হে ইয়াহুদী সমাজ ! আল্লাহকে ভয় কর এবং আল্লাহ্‌র নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করে নাও। আল্লাহ্‌র কসম, তোমরা নিশ্চয়ই জান যে, তিনি আল্লাহ্‌র রাসূল । তোমাদের কাছে মওজুদ তাওরাত কিতাবে তোমরা দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।