মদীনা শরীফে হিজরতের ঘটনা ৃ ১৭১ তিনি বলেন : তারপর রাসূলুল্লাহ্ (সা) ঘরের নিচতলায়ই রইলেন আর আমরা ঘরের উপর তলায় রইলাম । একবার আমাদের একটি বড় পানির মটকা ভেঙ্গে গেল। তখন আমি ও উন্মু আইয়ুব তাড়াতাড়ি করে আমাদের কম্বলটি বিছিয়ে ধরে পানি শুকালাম আর তখন আমাদের লেহাফ বলে কিছু ছিল না। আমাদের আশঙ্কা হচ্ছিল, পানি না রাসূলুল্লাহ্ (সা)-এর উপর পড়ে তার কষ্টের কারণ হয়ে যায়! রাতের বেলা আমরা তার জন্যে খাবার তৈরি করে পাঠিয়ে দিতাম । যখন তিনি খাবারের অবশিষ্টাংশ ফেরত পাঠাতেন, তখন আমি ও উম্মু আইয়ুব তার পবিত্র হস্তের স্পর্শ পাওয়া . স্থানগুলো খুঁজে নিয়ে সেখান থেকে খাবার গ্রহণ করে বরকত হাসিলের চেষ্টা করতাম । একদিন রাতের বেলা আমরা পেঁয়াজ অথবা রসুন দেওয়া খাবার তার খিদমতে পাঠালাম । তিনি তা ফেরত পাঠিয়ে দিলেন অথচ তার মধ্যে তার পবিত্র হস্তের কোন চিহ্ত আমরা দেখতে পেলাম না। আমি অত্যন্ত বিব্রত হয়ে তার কাছে ছুটে গেলাম এবং আরয করলাম : ইয়া রাসূলাল্লাহ্! আপনার জন্যে আমার পিতামাতা কুরবান, আপনি রাতের খাবার ফেরতপাঠিয়ে দিয়েছেন অথচ তাতে আপনার পবিত্র হাতের কোন চিহ্ৃই নেই! আপনি যখন খাবার ফেরত পাঠান, তখন আমি ও উদ্মু আইয়ুব বরকত হাসিলের উদ্দেশ্যে আপনার পবিত্র হাতের স্পর্শমন্তিত অংশ থেকে খাবার গ্রহণ করে থাকি! | জবাবে তিনি বললেন : আমি তাতে এঁ গাছের গন্ধ পেলাম । আর আমাকে তো ফেরেশতাগণের সঙ্গে গোপনে কথোপকথন করতে হয় (আর ফেরেশতাগণ এর গন্ধ পসন্দ করেন না), তাই তোমরা তা খেয়ে নাও। তখন (অগত্যা) আমরা তা খেয়ে নিলাম । তারপর আর কোন দিন তার জন্যে এ বস্তু পরিবেশন করিনি । সপরিবারে হিজরতকারীগণ ইব্ন ইসহাক বলেন : সমস্ত মুহাজির সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে এসে মিলিত হলেন। একমাত্র বিপর্যস্ত-অত্যাচারিত এবং অবরুদ্ধগণ ছাড়া মক্কায় আর কেউই অবশিষ্ট রইলেন না। গোটা পরিবার-পরিজন ও ধন-সম্পদ নিয়ে যারা আল্লাহ্ তা'আলা এবং রাসূলুল্লাহ্ (সা)-এর দিকে হিজরত করে এসেছিলেন, তারা হলেন কেবল এ পরিবার কয়টি : ১. বনু জুমাহের মাউনের বংশধরগণ; ২. জাহশ ইব্ন রিআবের বংশধরগণ, বনু উমাইয়ার চুক্তিবদ্ধ মিত্রগণ; ৩. বনু সা'দ ইব্ন লায়সের বুকায়রের বংশধরগণ, বনূ আদী ইব্ন কা'বের মিত্রদল। 759559555 আবূ সুফইয়ান ও 'জাহশের বংশধরগণ রিআবের পুত্র জাহশের সন্তানরা তাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তা আবু সুফইয়ান ইব্ন হারবের দখলে চলে আসে । সে তা বনূ আমির ইবৃন লুআঈ-এর আমর ইব্ন দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।