মদীনা শরীফে হিজরতের ঘটনা ১৬৫ আমাদের অধিকাংশই ইতিপূর্বে কোনদিন রাসূলুল্লাহ্ (সা)-কে দেখিনি । তাই তখন লোকজন প্রচণ্ড ভিড় করেছে। আর তারা আবূ বকর থেকে রাসূলুল্লাহ্ (সা)-কে পৃথক করে চিনে উঠতে পারছিল না। এমন সময় রাসূলুল্লাহ্ (সা)-এর উপর .থেকে ছায়া সরে গেল । তখন আবূ বকর (রা) দাড়িয়ে গিয়ে তার চাদর দিয়ে রাসূলুল্লাহ্ (সা)-কে ছায়া দান করলেন । এবার আমরা তাকে চিনতে পারলাম । রসূলুল্লাহ সো)-এর কুবায় অবতরণ ইব্ন ইসহাক বলেন : এরপর রাসূলুল্লাহ্ সো) লোকজনের বর্ণনা অনুসারে কুলসুম ইব্ন হিদামের ওখানে উঠেন-_-ধিনি ইবৃন আমর ইবৃন আওফের লোক । তারপর ইব্ন উবায়দের একজনের ঘরে । কেউ কেউ-বলেন : বরং তিনি সা'দ ইব্ন খায়সামার বাড়িতে উঠেন। ধারা বলেন, তিনি কুলসুম ইব্ন হিদামের বাড়িতে উঠেছিলেন, রাসূলুল্লাহ্ (সা) কুলসুম ইব্ন হিদামের বাড়ি থেকে বের হয়ে লোকজনকে নিয়ে ভাশরীফ রাখেন সা'দ ইব্ন খায়সামার ঘরে । আর এটা তিনি এজন্য করেছিলেন যে, তিনি ছিলেন চিরকুমার, তার পরিবার বলতে কিছু*ছিল না, আর এটা ছিল রাসূলুল্লাহ্ (সা)-এর অবিবাহিত মুহাজির সাহাবীদের অবতরণৃস্থল ? এজন্যেই বলা হয়ে থাকে যে, তিনি সা'দ ইব্ন খায়সামার বাড়িতে উঠেছিলেন । সা'দ ইব্ন খায়সামার বাড়িকে “চিরকুমার সদন" বলা হত। এর কোন্টি হয়েছিল তা আল্লাহই সম্যক অবহিত। আমরা উভয়রূপই শুনেছি। আবূ বকর সিদ্দীক রো)-এর কুবায় উপস্থিতি আবু বকর সিদ্দীক রো) উঠেন খুবায়ব ইবৃন ইসাফের বাড়িতে সুনাহ নামক স্থানে । ইনি ছিলেন বনূ হারিস ইব্ন খাযরাজ গোত্রের লোক। আলী ইব্ন আবূ তালিব (রা) মক্কায় তিন দিন তিন রাত অবস্থান করে রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ থেকে গচ্ছিত দ্রব্যাদি মালিকদের হাতে প্রত্যর্পণ করেন। তারপর রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে গিয়ে মিলিত হন । তিনিও গিয়ে তার সাথে কুলসূম ইব্ন হিদামের বাড়িতে পৌছেন। ১. রাস্লুলাহ্ (সা)-এর মদীনায় উপস্থিতির তারিখ ও দিন ১২ই রবীউল আউয়াল। ইবৃন ইসহাক ছাড়া . অন্যরা বলেছেন তারিখটা ছিল ৮ই রববীউল আউয়াল। ইবনুল কালবী বলেন : গুহা থেকে বেরিয়ে ছিলেন ১লা রবীউল আউয়াল সোমবার এবং মদীনায় প্রবেশ করেন ১২ রবীউল আউয়াল শুক্রবারে ।. আর বায়'আতে “আকাবা হয়েছিল আইয়ামে তাশরীকের মধ্যবর্তী দিনে । শাহ্ ওয়ালী উল্লাহ্ তদীয় “সুরূরন্স মাহযুনে" ৮ তারিখকেই সমর্থন করেছেন । ১২ ভারিখকে তিনি মদীনায় _পদার্পণের তারিখরূপে মানেন নি। খরি্টীয় ক্যালেপ্তার হিসাবে তারিখটি ছিল ২৩শে সেপ্টেম্বর ৬২৩ খ্রি. _ -রাহ্মাতুলিল আলামীন ২ কুলসুমের ক্লুলপঞ্জী এরূপ : কুলসূম ইব্ন হিদাম ইব্ন ইমরাউন কায়স ইবৃন হারিস ইবৃন যায়দ ইবন মালিক ইবৃন আওফ ইব্ন আমর ইব্ন আওফ ইব্ন মালিক ইব্ন আওস। তিনি ছিলেন একজন বয়োবৃদ্ধ ব্যক্তি। নবী করীম (সো)-এর মদীনায় পদার্পণের পর সর্বপ্রথম আনসারদের মধ্যে ভিনিই ইন্তিকাল করেছিলেন । তারপর আস“জাদ ইব্ন যুরারা ও সা'দ ইবন খায়সামা কিছুদিন পর 9 করেন। তার বাটীকে চিরকুমার ভবন" বলা হত। দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।