Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ চি সীরাতুন নবী (সা) ইবৃন ইসহাক বলেন : তারপর পথপ্রদর্শক তাদেরকে নিয়ে আল-ফাজ্জা অতিক্রম করেন। কেউ কেউ স্থানটিকে আল-কাহ্হাও বলেছেন- _যা ইবৃন হিশামও বলেছেন । ইবন হিশাম বলেন : তারপর প্রদর্শক তাদেরকে নিয়ে আরজ নামক স্থানে অবতরণ করেন। একটি বাহন তখন পিছনে পড়ে গিয়েছিল । তখন আওস ইবুন হাজার নামক আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে তার নিজ উটের পিঠে মদীনা পর্যন্ত বহন করেন। সে উটকে ইবুন রিদা' মারি উিডিতিহন্না 15 নাতি অরিসারি হর রচিরিলিরি হের প্রেরণ করেছিলেন । কিশোরেব্র নাম ছিল মাসউদ ইবৃন ছুনায়দা ৷ তারপর পথপ্রদর্শক তাদেরকে নিয়ে আরজ থেকে বের হয়ে সানিয়াতুল আইর-এর পথ ধরেন। একে ইব্‌ন হিশাষের বর্ণনামতে সানিয়াতুল গাইরও কেউ কেউ বলেছেন । স্থানটি রাকৃবার ডানদিকে অবস্থিত । সেখান থেকে তারা. পৌছেন রিআম প্রান্তরে । তারপর. তাদেরকে নিয়ে এ ব্যক্তি কুরায় বনু আমর ইব্‌ন আওফের পন্লীতে অবতরণ করেন। দিনটি ছিল বারই বধীউল আউয়াল সোমবার । সে দিন খুব গরম পড়েছিল এবং সময়টি ছিল দুপুরের কাছাকাছি। রাসূলুল্লাহ্‌ সো)-এর কুবায় শুভাগমন ইব্‌ন ইসহাক বলেন : আমার কাছে মুহাম্মদ ইব্‌ন জা-কর ইব্‌ন ঘুবায়র বর্ণনা করেছেন, উরওয়া ইব্‌ন যুবায়র পরমুখাৎ_তিনি বর্ণনা করেন আবদুর রহমান ইব্‌ন উয়ায়মির ইব্‌ন সাঈদার প্রমুখাৎ তিনি বলেন : আমার সম্প্রদায়ের কয়েকজন সাহাৰী রর্ণনা করেছেন। তারা বলেছেন : আমরা যখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর মক্কা শরীফ থেকে নির্গত হওয়ার সংবাদ শুনলাম, তখন থেকে আমরা তীর মদীনা শরীফে শুভাগমনের জন্য প্রতীক্ষায় ছিলাম । আমরা ভোরের নামা আদায় করেই আমাদের পাহাড়ী এলাকা থেকে বাইরে বেরিয়ে পড়তাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতীক্ষায় । তারপর যতক্ষণ না ছায়াঘেরা স্থানগুলোতে রৌদ্র ছড়িয়ে পড়ত, ততক্ষণ পর্যস্ত আমরা সেখানেই অবস্থান করতাম । তারপর যখন আর কোথাও ছায়া খুঁজে পেতাম না, তখন. আমরা ফিরে আসতাম । আর সেটা ছিল গরমকাল। এমনকি যেদিন রাসূলুল্লাহ (সা) মদীনায় শুভাগমন করেন, সেদিনও আমরা অন্যান্য দিনের মত অপেক্ষায় বসে ছিলাম। তারপর যখন আর ছায়া বাকী রইলনা, তখন আমরা ঘরে চলে আসলাম । তাই সর্বপ্রথম তাকে যে দেখতে পায় সে ছিল একজন ইয়াহুদী । আমরা যে কী করতাম সে তা লক্ষ্য করত। আর আমরা আমাদের নিকট রাসূলুল্লাহ্‌ (সা)-এর শুভাগমনের অপেক্ষায় ছিলাম । তখন সে উচ্চস্বরে চীৎকার করে বলে উঠল : হে কাইলা” গোত্রের লোকজন! তোমাদের মহান পুরুষ এ যে এসে পড়েছেন। রাবী বলেন : তখন আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দিকে ধাবিত হলাম। তিনি তখন একটি খেজুর গাছের ছায়ার অবস্থান করছিলেন। তার সাথে তখন তার সমবয়সী আবূ বকর (রা)। ১. কীলা আনসারদের পূর্বপুরুষ ছিলেন । তাই তাঁরা নিজেদেরকে বনু কাইলা নামে অভিহিত করতেন । দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।