Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ | সীরাতুন নবী (সো) সুরাকা বলেন : তা দেখেই আমি আঁচ করতে পারলাম যে, তাকে আমার কবল থেকে সুরক্ষিত রাখা হয়েছে, আর এটা একান্তই স্পষ্ট । রাসূলুল্লাহ্‌ সো)-এর লিপি সুরাকা বলেন : তখন আমি উচ্চস্বরে বললাম, আমি সুরাকা ইব্‌ন জুঁশাম, আপনারা আমাকে সুযোগ দিন আমি আপনাদের সাথে কিছু আলাপ করতে চাই। আল্লাহ্‌র কস্ম, আমি আপনাদের সাথে কোনরূপ ছলনা করবনা অথবা আমার পক্ষ থেকে এমন কোন আচরণ পাবেন নাযা আপনারা অপসন্দ করবেন। ' .সুরাকা বলেন : তখন রাসূলুল্লাহ্‌ (সা) আবু বকরকে লক্ষ্য করে বললেন : তাকে জিজ্ঞেস কর, তুমি আমাদের কাছে কী চাও ? সুরাকা বলেন : আবূ বকর আমাকে তাই বললেন। আমি বললাম : আমাকে একটি লিপি লিখে দিন। যা আমার ও আপনাদের মধ্যকার একটি নিদর্শন হয়ে থাকবে । তখন তিনি [রাসূলুল্লাহ্‌ (সা)] বললেন : একে একটি লিপি দিয়ে দাও হে আবু বকর! সুরাকার ইসলাম গ্রহণ সুরাকা বলেন : তখন আবূ বকর একটি অস্থি অথবা একটি কাগজে বা একটি মৃৎপাত্রের ভাঙ্গা টুকরোর উপর লিখে লিপিটি আমার দিকে নিক্ষেপ করলেন । আমি তা আমার তৃণের (তীর রাখার পাত্র) মধ্যে পুরে সেখান থেকে ফিরে আসলাম । তারপর যা কিছু ঘটেছে সে ব্যাপারে একটি কথাও কারো কাছে না বলে একেবারে চুপ রইলাম । এমনকি রাসূলুল্লাহ্‌ (সা) যখন মক্কা শরীফ বিজয় এবং হুনায়ন ও তায়েফ অভিযান থেকে অবসর হলেন, তখন আমি সেই লিপিখানা সাথে নিয়ে তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম । জেয়েররানায়১ গিয়ে আমি তার সাথে সাক্ষাৎ করলাম । তখন আমি আনসারের একটি অশ্বারোহী ব্যাটেলিয়নের মধ্যে ঢুকে পড়লাম। তারা আমাকে তাদের বন্্ম দিয়ে খোচা দিতে দিতে বলতে লাগল : দূর হ' দূর হ', তুই এখানে কী চাস্‌ হে? ৃ | সুরাকা বলেন : আমি তখন রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকটবর্তী হলাম । তিনি তখন তীর উদ্ত্রীর পিঠে আরোহী অবস্থায় ছিলেন। আল্লাহ্র কসম, আমি যেন রিকাবে তার খেজুর গাছের বর্ধনশীল মন্ত্রীর মত শুভ্রকোমল পায়ের গোছা দিব্যি দেখতে পাচ্ছি। সুরাকা বলেন : তখন আমি সেই লিপিখানা উর্ধ্বে তুলে ধরলাম । তারপর বললাম : ইয়া রাসূলাল্লাহ্‌! এটা হচ্ছে আপনার প্রেদত্ত) লিপি আর আমি সুরাকা ইব্‌ন জুশাম। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করলেন : 4১১1 ০৪ ০59৮২ “আজ প্রতিশ্রুতি পূর্ণ করার এবং সদাচারের দিন৷ একে আমার নিকটবর্তী কর হে!” ১. যীরানা'-কে কেউ কেউ “জেয়েররানা" বলেছেন । মক্কা শরীফের অদূরে তায়েফের পথে অবস্থিত একটি স্থান । দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।