Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

মদীনা শরীফে হিজরতের ঘটনা | ১৬১ তার চাচা সুরাকা ইব্‌ন মালিক ইব্‌ন জুশামের প্রমুখাত্ব_তিনি বলেছেন : রাসূলুল্লাহ্‌ (সা) যখন মদীনায় হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হলেন, তখন কুরায়শরা ঘোষণা করল যে, যে ব্যক্তি তাকে ফিরিয়ে এনে দিতে পারবে, তাকে একশ' উট দ্বারা পুরস্কৃত করা হবে। তিনি বলেন, আমি তখন আমাদের সম্প্রদায়ের এক বৈঠকে বসা ছিলাম । এমন সময় আমাদেরই এক ব্যক্তি আমাদের সম্মুখে এসে দীড়াল এবং বলল, আল্লাহ্‌র কসম, একটু আগেই আমার সম্মুখ দিয়ে তিনজন আরোহী অতিক্রম করল । আমার মনে হয়, এঁরা মুহাম্মদ ও তীর সাথীরাই হবেন। ও | সুরাকা বলেন : তখন আমি চোখের ইঙ্গিতে তাকে চুপ করতে বললাম এবং মুখে বললাম, এরা অমুক গোত্রের লোক, তাদের হারানো পশু খুজতে এদিকে এসেছে । তখন এ ব্যক্তি বলল; হবেও বা। তারপর সে চুপ হয়ে গেল। সুরাকা বলেন : তারপর আমি স্বল্পক্ষণ থামলাম। এরপর উঠে ঘরে গেলাম । তারপর : মাঠের মধ্যে ঘাস খেতে দীর্ঘ রশি দিয়ে বাধা আমার ঘোড়াটি নিয়ে আসতে এবং আমার অন্ত্ দিতে বললাম যা আমার কক্ষের পেছন দিয়ে আমার জন্যে সঙ্গোপনে বের করা হল । তারপর আমি আমার শুভাশুভ নির্ণয়ের তীরটি হাতে নিলাম । তারপর বর্ম পরিধান করে বেরিয়ে পড়লাম । এ সময় তীর বের করে শুভাশুভ নির্ণয়ের চেষ্টা করলাম । তখন আমার অপসন্দনীয় তীরটিই বের হয়ে এল, যাতে বোঝা যায় যে, তার [রাসূলুল্লাহ্‌ (সা)-এর] কোনই অনিষ্ট হবার নয়। আমার বড্ড আশা ছিল যে, তাকে ধরে এনে দিয়ে কুরায়শদের ঘোষিত পুরস্কার একশ-টি উটনী আদায় করব। সুরাকা বলেন : তারপর আমি বাহনে চড়ে তার পদচিহ্ন ধরে এগুতে লাগলাম । দৌড়াতে গিয়ে আমার ঘোড়াটি হোচট খেল । ফলে আমি পড়ে গেলাম । তখন আমি মনে মনে বললাম, ব্যাপার কি? তারপর তীর বের করে আমার ভাগ্য নির্ণয়ের চেষ্টা করলাম । আবার সেই অবাঞ্থিত তীরটিই বেরিয়ে এল, যার মানে হল, তার কোনই অনিষ্ট হবার নয়। আমি তখন মরিয়া হয়ে উঠলাম, যেভাবেই হোক আমি তীর পিছু ধাওয়া না করে ছাড়ছিনে । আবার ঘোড়ায় চড়ে তার পিছু পিছু ছুটলাম। কিন্তু এবারও ঘোড়াটি হৌচট খেল আর আমি মাটিতে নিক্ষিপ্ত হলাম । আমি মনে মনে বললাম, ব্যাপার কি? আবার তীর নিয়ে ভাগ্য নির্ণয়ের চেষ্টা করলাম কিন্তু এবারও সেই অবাঞ্ছিত তীরটি বেরিয়ে এল, যার অর্থ হল, তার কোন অনিষ্ট হবার নয়। সুরাকা বলেন : কিন্তু আমি মরিয়া হয়ে উঠলাম যে, যেভাবেই হোক, আমি তীর পশ্চাদ্ধাবন না করে ছাড়ছিনে। আবার ঘোড়ায় চড়ে তাকে অনুসরণ করতে লাগলাম । যখন তারা আমার দৃষ্টিসীমার ভেতরে চলে এলেন, এমনি সময় আমার ঘোড়াটি আবারও হোচট খেল, তার সম্মুখের পা" দু*টি মাটিতে পুঁতে গেল এবং আমি তার উপর থেকে ভূতলে পতিত হলাম । যখন সে তার সম্মুখের পদদ্বয় টেনে বের করল, তখন ঘূর্ণি বাত্যার মতো ধোয়ার কুগুলী বেরিয়ে এল। সীরাতুন নবী (সা) (২য় খণ্ড)__২১ দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।