১৫৮ ও ৃঁ সীরাতুন নবী (সা) বকরী চরাতেন আর সন্ধ্যাবেলা আবু বকরের বকরীগুলো গুহার কাছে নিয়ে আসতেন । তারা দু'জনে ওগুলোর দুধ দুইয়ে পান করতেন । আবদুল্লাহ্ ইব্ন আবু বকর যখন ভোরে তাদের নিকট থেকে মক্কা শরীফের. দিকে যেতেন, তখন আমির ইব্ন ফুহায়রাও বকরীর পাল নিয়ে তার পিছু পিছু যেতেন যাতে করে তার পদচিহগুলো মুছে যায়। এভাবে যখন তিন দিন অতিবাহিত হয়ে গেল এবং লোকজনের তাদের ব্যাপারে চাঞ্চল্য একটু কমে গেল, তখন তাদের পূর্ব নির্ধারিত সেই শ্রমিক ব্যক্তিটি তাদের দু'জনের দু'টি উট এবং নিজের উটটি নিয়ে হাযির হল। আসমা বিন্ত আবু বকরও পাথেয় সামঘ্ী নিয়ে এসে পৌছে গেলেন। কিন্তু পাথেয় সামতীর থলে বেঁধে দেয়ার রশি আনতে তিনি ভূলে যান। তারা যখন রওয়ানা হলেন, তখন তিনি পাথেয় থলি বাধতে গিয়ে দেখেন, তাতে রশি নেই । তখন তিনি নিজের কোমরবন্দ ছিড়ে তার দ্বারা থলেটি বেঁধে লটকিয়ে দেন। এ জন্যে আসমা বিন্ত . আবু বকরকে 'যাতুন নেতাক' বা কোমরবন্দওয়ালী বলে অভিহিত করা হয়ে থাকে। হযরত আসমাকে “যাতুন নেতাকায়ন' বলার কারণ ইব্ন হিশাম বলেন: আমি একাধিক জ্ঞানী ব্যক্তিকে 'যাতৃন নেতাকায়ন"া দুই কম্রবনদগর়ালী বলতে শুনেছি। তার ব্যাখ্যা হচ্ছে এই যে, যখন আসমা পাথেয় সামগ্রীর থলেটি বেঁধে দিতে মনস্থ করলেন, তখন তিনি তার কোমরবন্দকে দু'ভাগে ভাগ করে একভাগ দিয়ে থলেটি বেঁধে 74577589748 দুটিতে পরিণত হয়)। আবূ বকর (রো) রাসূলুল্লাহ্ সো)-এর যানবাহন নিয়ে হাযির হলেন ইব্ন ইসহাক বলেন : আবূ বকর যখন বাহন দু'টি নিয়ে রাসূলুল্লাহ্ সা)-এর নিকটে এলেন, তখন তিনি দু”টির উত্তমটি এগিয়ে দিয়ে বললেন : আপনার জন্যে আমার পিতামাতা কুরবান হোন ইয়া রাসূলাল্লাহ! আপনি আরোহণ করুন! তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন : যে উট আমার নিজের নয়, তাতে আমি আরোহণ করতে পারি না। আবু বকর বলে উঠলেন : আপনার জন্যে আমার পিতামাতা কুরবান ইয়া রাসূলাল্লাহ! এ উট আপনারই! তিনি বললেন, তা হতে পারে না; আপনি কত মূল্যে তা ক্রয় করেছেন? তিনি বললেন : এত এত মূল্যে । তিনি (সা) বললেন : তা হলে এ মূল্যের বিনিময়েই আমি তা গ্রহণ করলাম ।* তখন আবূ বকর বললেন : এ আপনার ইয়া রাসূলাল্লাহ! তখন তারা দু'জনেই বাহনে আরোহণ করলেন এবং ১. কোন কোন জ্ঞানী ব্যক্তি এ মর্মে জিজ্ঞাসিত হন যে, রাসূলুল্লাহ্ (সা) মূল্য না দিয়ে তা গ্রহণে অসম্মতি . জানালেন কেন, অথচ ইতিপূর্বে আবূ বকর (রা) ততোধিক অর্থ তার জন্যে ব্যয় করেছেন, যা তিনি গ্রহণও করেছেন । নবী করীম (সা) নিজে বলেছেন : আবূ বকর ছাড়া অপর কেউই পরিবার-পরিজন ও ধন-সম্পদ দিয়ে আমার এত উপকার করেননি । জবাবে উক্ত জ্ঞানী ব্যক্তিগণ. বলেছেন : যেহেতু হিজরত জান ও মাল দিয়ে করার জন্যে রাসূল (সা) আগ্রহী ছিলেন, তাই আল্লাহ্র পথে হিজরত ও জিহাদের পূর্ণ সওয়াব লাভের জন্যে তিনি আপন সম্পদ দ্বারা নিজ বাহন ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছেন । ইব্ন ইসহাকের অন্য এক রিওয়ায়াত দ্বারা জানা যায় যে, এ উটটি হাদীসে উক্ত জাদ'আ। দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।