১৫২ | রা. : ২7. সীরাতুন নবী (সা) কুরায়শের অপর যারা তাদের সাথে ছিল ভাদের সঠিক পরিচয় জানা যায় না। তখন তারা একে অপরকে বলল, এ ব্যক্তিটির ব্যাপার তো যা ছিল দেখেছই । এখন তো আল্লাহ্র কসম, যখন বাইরে থেকে তার সঙ্গী-সাথী ও ভক্তের দল জুটে গেছে, তখন তো 18278158515 সকলে মিলে এর একটা বিহিত রযতেই হ। * রাবী বলেন, তারপর, তারা সলা-পরামর্শে প্রবৃত্ত হল। তখন তাঁদের মধ্য থেকে একজন বলে উঠল : একে শিকলে আবদ্ধ করে তার পূর্বেকার কৰি যুহায়র ও নাবেগার মত মৃত্যু পর্যন্ত দ্বাররুদ্ধ করে রেখে দিলেই ল্যাঠা চুকে যায়! এভাবে সে মরে গেলে আমরা এ আপদ থেকে বেঁচে যাই । নজ্দের শায়খ (রূপীশয়তান) তখন বলে উঠল; না না, আল্লাহ্র কসম! তোমাদের এ অভিমতটি যথার্থ নয়। তোমাদের বলামত সত্যিই যদি তোমরা তাকে শৃঙ্খলাবদ্ধ করে দ্বাররুদ্ধ করে রাখ, তবে ব্যাপারটি দরজার বাইরে তার বন্ধু-বান্ধবের জানাজানি হয়ে যেতে পারে । তারপর তারা জোটবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ চালাতে পারে, তোমাদের হাত থেকে তাকে ছিনিয়ে নিতে পারে, তাদের সংখ্যা তোমাদের সংখ্যাকে অতিক্রম করতে পারে, এমনকি তারা তোমাদেরকে পরাস্তও করে দিতে পারে । এটা তোমাদের কোন সঠিক অভিমত হলনা । তোমরা অন্য কিছু ভেবে দেখ । তারা তখন আবার পরামর্শ করতে লাগল তাদের একজন প্রস্তাব দিল : আমরা একে আমাদের মধ্য থেকে বের করে দিয়ে দেশাস্তর করব । তারপর সে যখন দেশান্তরিত হবে, তখন সে কোথায় গেল বা তার কী হল না হল, সে. মাথা ব্যথা আর আমাদের রইলনা। সে যখন আমাদের মধ্যে থাকবে না, তার উপদ্রব থেকে আমরা মুক্ত হয়ে যাব, তখন আমরা আমাদের ন্যাপার-স্যাপার শছিরে নিযে পূর্বের নায় সৌহার্দ্য-সম্প্রীতির অবস্থায় ফিরে যাব। নজদী বৃদ্ধটি বলে উঠল : না না, আল্লাহ্র কসম! এটাও কোন কাজের কথা লনা তার সুন্দর কথা, মিষ্ট বাক্য ও লোকের অন্তর জয় করার অপূর্ব শক্তি কি. তোমরা প্রত্যক্ষ করনি? আল্লাহ্র কসম! তোমরা যদি এমনটি কর তবে সে কোন আরৰ জনপদে গিয়ে উঠবে, তারপর করে নেরে। তারপর তাদেরকে সাথে নিয়ে এসে তোমাদের দেশেই তোমাদের পদানত করবে এবং তোমাদের শাসন-ক্ষমতা সে তোমাদের হাত থেকে কেড়ে নেবে। তখন সে তোমাদের সাথে যাচ্ছে তাই আচরণ করতে পারবে । সুতরাং এভাবে তোমরা তার হাত থেকে নিরাপদ হতে পারবে না। এ ছাড়া তোমরা অন্য কোন বুদ্ধি খুঁজে বের কর। রাবী বলেন, তখন আবু জাহ্ল ইব্ন হিশাম-বলল : আমার কাছে একটি বুদ্ধি আছে, জানি না, এযাবৎ তোমরা কেউ তা ভেবেছ কি না! সকলে ব্য হয়ে জিজ্ঞেস করল : হে জ্ঞানবৃদ্ধ! কী সে বুদ্ধিটি? দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।